প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে, একের পর এক সঠিক প্রশিক্ষণ অনুযায়ী কাজও বাধাগ্রস্ত হয়ে যায়। এই জন্যেই এ সকল বাধা বিপত্তির মোকাবেলার কথা বার বার স্মরণ করানোর প্রয়োজন হয়, প্রয়োজন হয় নিবিড় ও আকর্ষণীয় সম্পর্ক স্থাপন করার । এর ফলেই আল্লাহর ফয়সালা অনুযায়ী অপ্রীতিকর ঘটনাসমূহ ঘটতে থাকে । এই কারণে উপর্যুপরি পরামর্শ দেয়া হয়, আর তারই আলোকে সে সতর্ক হতে থাকে এবং এই পথ প্রদর্শনীর ক্ষেত্রে বার বার ব্যাখ্যা প্রদান করা হয় । রসূলুল্লাহ (স.) প্রকৃতপক্ষে বরাবরই জাগ্রত থাকতেন এবং আল্লাহর কাছ থেকে যে স্পষ্ট পথনির্দেশনা (এলহাম) পেতেন তারই আলোকে আগত সমস্ত সমস্যার সমাধান দান করতেন, আর তার প্রিয় সাহাবাদের চূড়ান্ত বুদ্ধিমত্তার সাথে গড়ে তোলার জন্যে কাজে লাগাতেন। রসূলুল্লাহ (স.)-এর যামানায় ওহী এবং এলহাম পরস্পর সহায়ক হিসেবে কাজ করেছে এবং একটি অপরটিকে বলিষ্ঠ করেছে। এরই ফলে তার হাতে এই মুসলিম জামায়াত আল্লাহর ইচ্ছাতেই তার পছন্দনীয় দল হিসেবে গড়ে ওঠতে সক্ষম হয়েছিলো । আলোচ্য সূরাটি এ দীর্ঘ প্রশিক্ষণ পদ্ধতির ধারার মধ্যে একটি বিশেষ ধারা ৷ সূরাটির বক্তব্য বিষয়ের মধ্যে আনীত অন্যান্য বিষয়ের সাথে রয়েছে; মুসলমানদের একমাত্র সর্বশক্তিমান আল্লাহর প্রতি একান্তভাবে বিশ্বাস স্থাপন করা । এই বিশ্বাসের দৃঢ়তার ভিত্তিতেই মুসলমানরা পরস্পর নিবিড় বন্ধনে আবদ্ধ হয়। এ এমন এক রশির বাধন যা কখনও ছিন্ন হয় না। এ বন্ধনের কারণে সকল প্রকারের গোত্রীয় বা বংশীয় হিংসা বিদ্বেষ বিদূরিত হয়। এই মহান ঈমানী সম্পর্কের ফলে বংশী ও শ্ৰেণীগত আভিজাত্যবোধ, বিদ্বেষ এবং ভৌগোলিক জাতীয়তাবাদী মনোভাব দূরীভূত হয়েছিলো এবং তাদের সবার মধ্যে আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর পতাকাতলে সমবেত হয়ে একটি দলে আবদ্ধ হয়ে থাকাই প্রাধান্য পেয়েছিলো । ইসলাম যে জগত গড়তে চায় তা হচ্ছে সম্পূর্ণ এক আল্লাহ্মুখী জগত, মানুষের প্রতি মমত্ববোধের জগত ৷ আল্লাহমুখীতার অর্থ হচ্ছে, মানুষের প্রতিটি পদক্ষেপ আল্লাহর সস্তুষ্টিপ্রাপ্তির পথে ও তার নির্দেশ পালনার্থে নিয়োজিত হবে। তার চিন্তা চেতনা ও কাজ হবে আল্লাহকেন্দ্রিক ৷ আর মানবকেন্দ্রিক বলতে বুঝায় মুসলমানের সকল কাজ ও ব্যবহার হবে গোটা মানব জাতির শাস্তি ও কল্যাণের লক্ষ্যে নিয়োজিত সকল বিশ্বাসের মূল লক্ষ্য হবে এই মানব কল্যাণ । বর্ণ, ভাষা, এলাকা, দেশ ও রাষ্ট্র নির্বিশেষে সকল মানুষের মুক্তি এবং কল্যাণ সাধনই হবে মুসলমানের চেষ্টা ও সকল সাধনার কেন্দ্রবিন্দু । এই উদ্দেশ্যেই মানুষে মানুষে পার্থক্য নিণীতি হবে এবং তাদের কাছে ঈমান ব্যতীত অন্য কোনো সম্পর্কই প্রাধান্য পাবে না এই আল্লাহমুখী মহান জগতই হবে আল্লাহর কাছে মর্যাদাবান লোকদের জন্যে আরামদায়ক বাসস্থান, যেখানে আল্লাহর রহমতের বারিধারা অবিরত বর্ষিত হবে। এই শান্তিময় বিশ্ব গড়ে তুলতে গিয়ে আমাদের বহু পর্যায় ও দুর্গম পথ অতিক্রম করতে হয় । তৎকালীন আরবের পরিবেশে যেমন এসব পর্যায় ও কঠিন পথ অতিক্রম করতে হয়েছিলো, তেমনি আজও বিশ্বের সবখানে অনেক পর্যায় ও কন্টকাকীর্ণ পথ পার হতে হবে। এ ক্ষেত্রে প্রথম জটিল পথ হচ্ছে নিজ বাড়ীর লোকের প্রতি দুর্বলতা, নিজ গোত্রের প্রতি অন্ধ আকর্ষণ, নিজ জাতির প্রতি দুর্বলতা, নিজ শ্ৰেণী (নারী বা পুরুষ)-এর প্রতি দুর্বলতা এবং নিজ এলাকা ও এলাকাবাসীদের প্রতি দুর্বলতা এবং কোনো বিশেষ এলাকার জন্যে দুর্বলতা । এমনি করে মানসিক ঝৌকপ্রবণতা এবং অন্তরের চাহিদা, লোভ লালসা, সংকীৰ্ণতা, ধনসম্পদ ও বিভিন্ন বিলাসদ্রব্যের প্রতি আকর্ষণ, প্রাধান্য লাভের খাহেশ এবং অনেক সময় কৃ দ্ধ সাধনের প্রবণতা পোষণ করা- এই ধরনের নানাবিধ অবস্থা ও পর্যায় মানুষকে অতিক্রম করতে হয় । | ৬০ সূরা আল মোসমতাহেনা (১৫২১১) পারা ২৮ মনহিলি ৭] www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।