যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

কাসীর ফী যিশলান্সিল কোরআন সংক্ষিপ্ত আল্লোচনা এ সূরাটি কোরআনের সেই সূরাগুলোর অন্যতম, যেগুলো ঈমানী যিন্দেগী, সামাজিক সংগঠন এবং কোনো রাষ্ট্রের মধ্যে থেকে নাগরিক জীবন যাপনের জন্যে মুসলমানদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছে। ঈমানী জীবনের প্রশিক্ষণদানের সুদীর্ঘ শেকলের মধ্য থেকে এ সূরাটি একটি গুরুত্বপূর্ণ কড়ি, অথবা বলা যায়, উম্মতে মুসলিমার সামাজিক জীবন যাপনের জন্যে কোরআনের বিভিন্ন স্থানে যে ব্যবস্থা প্রদত্ত হয়েছে, এ সূরাটিতে সেই শিক্ষা অত্যন্ত চমৎকারভাবে ফুটে ওঠেছে এবং বাস্তব একটি দৃষ্টান্ত স্থাপন করে গোটা মানব জাতিকে সঠিক পথ পেতে সাহায্য করেছে। এই ভাবে আল্‌ কোরআন সামাজিক জীবন যাপনের জন্যে যে শিক্ষা উপস্থাপন করেছে তার থেকে মানব জাতি কখনও শিক্ষা গ্রহণ করেছে, আবার কখনও এ শিক্ষা থেকে সে দূরে সরে গেছে, কিন্তু আমরা যারা ইসলামকে একমাত্র সঠিক জীবন ব্যবস্থা হিসেবে বুঝতে পেরেছি, তারা সদা সর্বদা সর্বপ্রকার চেষ্টা সাধনার মাধ্যমে সে জীবন ব্যবস্থা আকড়ে ধরে রয়েছি এবং আশায় বুক বেধে রয়েছি যে, একদিন গোটা পৃথিবীর বুকে অবশ্যই এই জীবন ব্যবস্থা একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে কায়েম হবে। অবশ্যই এক সময়ে এ জীবন ব্যবস্থা পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়েছিলো যার ইংগিত সূরাটির শুরুতে দান করা হয়েছে। এ জন্যে ইসলামের সূচনালগ্নে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদ্ধতিতে দীর্ঘ প্রশিক্ষণ দান করা হয়েছে। এই দলীয় সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে যে সব ঘটনা সংঘটিত হয়েছে তার প্রত্যেকটিতেই কিছু না কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে এবং আল্লাহর জানামতেই এসব ঘটনা ঘটেছে, অর্থাৎ যা কিছু ঘটেছে বা ঘটছে, সব আল্লাহর ইচ্ছাতেই ঘটেছে । পৃথিবীতে আল্লাহর দেয়া জীবন বিধান চালু করার ব্যাপারে যে সব মানুষ চেষ্টা সাধনা ও কর্মকান্ডে নিয়োজিত থেকেছে, তাতে কখনও দুঃখ কষ্ট এসেছে, আবার কখনও মানুষ জীবনের নিত্য নতুন স্বাদ লাভ করেছে। তাই সত্যের এই প্রদীপ্ত আলো যখন উদ্ভাসিত করে দেবে গোটা ধরণীকে, তখন ঈমানের নতুন এই চেতনার কারণে অন্য সব কিছু থেকে মানুষ পৃথক হয়ে যাবে ‘| এবং ঈমানদারদের দলভুক্ত থাকার জন্যে চমকপ্রদ যে কোনো ব্যক্তি বা জিনিসের সাথে সম্পৃক্ততা পরিত্যাগ করবে । সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী এই ঈমানী চিন্তাধারা গড়ে তোলার উদ্দেশ্যেই প্রয়োজন ছিলো সার্বক্ষণিক প্রশিক্ষণ । এই প্রশিক্ষণই মানুষের মনমগয ও প্রকৃতিকে তৎকালীন বিরাজমান সকল প্রকার ভুল ভ্রান্তি ও সারা বিশ্বে পরিব্যাপ্ত জাহেলিয়াতের চিন্তাধারা থেকে মুক্ত করেছিলো; বিশেষ করে আরব উপদ্বীপের সকল পাপপূর্ণ চিন্তা থেকে মানুষকে মুক্তি দিয়েছিলো । ঈমানের এই মহীয়ান চিন্তার বিকাশ যাদের মধ্যে ঘটে, তারা জীবনের বাস্তবতা থেকে কিছুতেই দূরে থাকতে পারে না এবং বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনা তারা এড়িয়েও চলতে চায় না; বরং তারা দিনের পর দিন এবং একবারের পর আর একবার নানা প্রকার দুর্ঘটনার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তাদের কোনো একটি বিষয় ও একটি সৃষ্টির দিকে বার বার ফিরে যেতে হয়, নানা প্রকার প্রভাবপূর্ণ জিনিসের অধীনতা স্বীকার করে নিতে হয়। কারণ আল্লাহ তায়ালাই তো সকল ব্যক্তিকে সৃষ্টি করেছেন, আর তিনি ভালো করেই জানেন সব জিনিসের প্রভাব এক রকম হয় না এবং সৃষ্টির প্রথম থেকেই একইভাবে সব কিছু থেকে মানুষ প্রভাব গ্রহণ করে না, একইভাবে সব কিছুতে সাড়াও দেয় না এবং এক নযরে সব কিছু তারা দেখতে পায় না। সে একথা জানে এবং স্বীকারও করে যে, অতীতের অনেক রীতিনীতি, মানুষের স্বভাব প্রকৃতির ঝৌকপ্রবণতা, মানবীয় দুর্বলতা, বাস্তবে সমাজের লোকদের সাথে মেলামেশা, আপনজন ও সংগী-সাখীদের মতের গুরুত্ব্দান ও তাদের অভ্যাসের প্রভাব- এসব কিছুই মানুষের মধ্যে এমন কঠিন ১৩ লা আল লোলভাহহল টে) লাকা হত সলিল ন www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।