যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

পরিকল্পনা বাস্তবায়নের দিকটা এতে বেশী প্রাধান্য পায়। এই দুটো গুণ অত্যন্ত কাছাকাছি এবং এ দুটোর পার্থক্য অত্যন্ত সূক্ষ্ম ৷ ‘আল মুসাওয়েরু’-এর অর্থও পরিকল্পক, অর্থাৎ প্রত্যেক জিনিসকে তার যথাযথ বৈশিষ্ট্য ও নিদৰ্শনাদি দিয়ে স্বাতন্ত্র্য ও স্বকীয়তাদানকারী । এই সৃক্ম পার্থক্য সম্বলিত, পরস্পর সম্পর্কযুক্ত গুণাবলী মানুষের মন মগযকে, মানবীয় চিন্তাধারা অনুযায়ী তার মনকে সৃষ্টি সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম ধাপে ধাপে পর্যবেক্ষণ করার প্রেরণা যোগায়, কিন্তু বাস্তব জগতে এসব পর্যায়ক্রমিকতা নেই । আমরা এই গুণবাচক নামগুলো থেকে শাব্দিকভাবে যা বুঝতে পারি, সেটাই তার প্রকৃত ও সর্বাত্মক রূপ নয় । প্রকৃত রূপ একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। আমরা কেবল আমাদের সীমিত বোধশক্তির আওতায় তার কিছুটা নিদর্শন জানতে ও বুঝতে পারি মাত্র । ‘সর্বোত্তম ও সুন্দরতম নামগুলো শুধু তার ।' অর্থাৎ নামগুলো প্রকৃতপক্ষে সুন্দরতম, কেউ তাকে সুন্দরতম বলে স্বীকার করুক বা না করুক, তাতে কিছু এসে যায় না। সুন্দরতম তাকেই বলা হয়, যা অন্তরকে সর্বোত্তম সৌন্দর্যের ধারণা দেয় ও সোন্দর্য দিয়ে মনকে ভরে দেয়। এই নামগুলো নিয়ে মোমেনের চিন্তা ভাবনা করা উচিত ৷ যাতে এর প্রেরণা ও চেতনার আলোকে নিজেকে তারা গড়ে তুলতে পারে। কেননা সে এ দ্বারা জানতে পারে, আল্লাহ তায়ালা এ সব গুণ দ্বারা বান্দার গুণাত্বিত হওয়া পছন্দ করেন । এ থেকে তার নিজেকে উন্নৃতি ও উৎকর্ষের দিকে ধাবিত করা উচিত । সুন্দরতম নামগুলোর তাসবীহ বা প্রশংসা শেষ হলো। সূরার শেষাংশে এসে সমগ্র বিশ্বজগতকে আল্লাহর প্রশংসা ও তাসবীহে মুখরিত দেখানো হয়েছে, ‘আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, সকলেই তার গুণগান ও প্রশংসা করে এবং তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷” বস্তুত এই গুণাবলীর উল্লেখের পরে স্বভাবতই প্রত্যেকের মনে এই দৃশ্যই প্রত্যাশিত হয়ে ওঠে এবং সকল জড় ও জীবের সাথে সে নিজেও এখানে অংশ গ্রহণ করে। আর এই একই বক্তব্য দিয়ে সূরা শুরু এবং শেষ হওয়ায় এর সমন্বয়েও পূর্ণতা লাভ করেছে। কস আল লন টেট লাক হত সলযিল ন www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।