যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টি হয়। মোমেনের অন্তরে আল্লাহ তায়ালা সম্পর্কে এরূপ ধারণা বদ্ধমূল থাকে যে, আল্লাহ তায়ালা তার বান্দাদের কখনো তাড়িয়ে দেন না, তাকে তিনি সতর্ক করেন আর তার কার্যকলাপ নিয়ন্ত্রণ ও তদারক করেন। তাদের সৎপথে চলা তিনি পছন্দ করেন । তাদের অকল্যাণ, ক্ষতি ও অসৎ কাজে লিপ্ত হওয়া তিনি পছন্দ করেন না । তারা যখন অন্যায় অসত্যের বিরুদ্ধে লড়াই করে, তখন তাদের তিনি অসহায়ভাবে ছেড়ে দেন না । দ্বিতীয় আয়াতেও এ কথার পুনরাবৃত্তি করা হয়েছে। তিনিই সেই আল্লাহ যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই । আসলে এই মূলনীতির ওপরই তার যাবতীয় গুণাবলী প্রতিষ্ঠিত । ‘আল মালিক’ বা সম্াট ... এ দ্বারা অন্তরে এই ধারণা জন্মে যে, আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ যেমন নেই, তেমনি কোনো রাজাও নেই । তিনি যখন একাই রাজা ও একাই সমবাট, তখন তিনি প্রজাদের একমাত্র প্রভুও ৷ সবাই একমাত্র সেই প্রভুর অনুগত হবে, সেই প্রভুর সেবা করবে এটাই স্বাভাবিক । কোনো মানুষ একই সময়ে একাধিক প্রভুর সেবা বা দাসত্ব করতে পারে না । ‘আল্লাহ তায়ালা কোনো মানুষের অভ্যন্তরে দুটো হৃদয় সৃষ্টি করেননি ৷’ (সূরা আহযাব) ‘আল কুদ্দুস’ বা ‘মহাপবিত্র’- এই গুণবাচক নামটি মানুষের মনে সর্বত্রই ও সর্বাত্মক পরিচ্ছন্নতার ধারণা জন্ম দেয়। এ দ্বারা মানুষের মন পবিত্র ও পরিচ্ছন্ন হয়, যাতে তা মহাপবিত্র সম্রাট আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভের যোগ্য হয়। ‘আস সালাম’ বা শান্তিময় । এ নামটিও বিশ্ব জগতে শান্তি, নিরাপত্তা ও নিশ্চিন্ততার বিস্তার ঘটায় । মোমেনের অন্তরে তার প্রভু সম্পর্কে শাস্তি এনে দেয়। তাই সে তার চারপাশের সকল বস্তু, প্রাণী ও মানুষের প্রতি শান্তিময় ও কল্যাণময় হয়ে যায়। এই নাম থেকে মানুষের মন লাভ করে পরম শাস্তি, পরিতৃপ্তি ও নিরাপত্তা । তার প্রবৃত্তি এতে শান্ত হয়, তার উদ্বেগ উৎকণ্ঠা দূরীভূত হয় এবং তার সকল অতৃপ্তির নিরসন ঘটে । ‘আল মোমেন’ অর্থাৎ নিরাপত্তাদাতা ও ঈমানদাতা । এই নামটি উচ্চারণ করা মাত্রই হৃদয়ে ঈমানের গুরুত্ব অনুভূত হয়। কেননা এই নামটিতে সে আল্লাহর সাথে মিলিত হয় এবং আল্লাহর একটি গুণ ‘মোমেন’ দ্বারা নিজেও গুণাঝ্বিত হয়। তাই সে ঈমান দ্বারা মহান আল্লাহর সান্নিধ্যে পৌছে যায়। ‘আল মোহাইমেন'- এ শব্দটি দ্বারা আল্লাহর গুণাবলীর আর একটা অধ্যায় সূচিত হয়। ইতিপূর্বে যে গুণগুলো শুধু আল্লাহর ব্যক্তিগত গুণ ছিলো, কিন্তু আল্লাহর এ গুণটি বিশ্ব প্রকৃতির সাথে ও মানৰ জাতির সাথে সম্পৃক্ত আরেকটি শুণ। এগুলো বিশ্বময় কর্তৃত্ব ও আধিপত্যের সাথে সংশ্লিষ্ট । অনুরূপভাবে ‘আল আযীয’, ‘আল জাব্বার’ ও ‘আল মোতাকাব্বের’ অর্থাৎ যথাক্রমে মহাপরাক্রমশালী, একনায়ক ও অহংকারী । বস্তুত এগুলো আল্লাহর প্রতাপ, পরাক্রম, শ্রেষ্ঠত্‌, কর্তৃত্ব, আধিপত্য ও একনায়কত্বের ধারণা দেয়। তিনি ছাড়া আর কেউ প্রতাপশালী নেই, কেউ একনায়ক নেই, আর কেউ অহংকারী নেই । তার এই গুণাবলীতে কেউ তার সাথে অংশীদার নেই । তিনি ছাড়া আর কেউ এসব গুণে গুণারবিত নয়। তিনি এককভাবে এসব গুণের অধিকারী । তাই আয়াতের শেষ ভাগে বলা হয়েছে, ‘তাদের শেরেক থেকে আল্লাহ পবিত্র ৷' ‘তিনিই সেই আল্লাহ তায়ালা,’ অর্থাৎ তিনি একক মাবুদ ৷ তিনি ছাড়া আর কেউ মাবুদ নেই । ‘আল খালেক’ অর্থাৎ সুষ্টা। সৃষ্টির পরিকল্পনা ও ভাগ্য নির্ধারণ এর অন্তর্ভুক্ত । আর ‘আল বারেউ' শব্দের অর্থে ভাগ্য নির্ধারণ বিশেষভাবে অন্তর্ভূক্ত । আর ‘আল বারেউ’ শব্দের অর্থও সৃষ্টা । তবে | ৫৯ সুক্সা আল হাশব্স ৫১৪৭১) ________পাক্না ২৮ মনখিল ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।