যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

অনুভব করেছে, তারা এই সত্যটা এমনভাবে উপভোগ ও উপলব্ধি করে, যাকে এই আয়াতের ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব । ‘এ হচ্ছে এমন সব উদাহরণ, যা আমি মানুষের জন্যে পেশ করে থাকি যাতে তারা চিন্তা করে’ অর্থাৎ এগুলো মানুষের মনে চিন্তার প্রেরণা ও উদ্দীপনা সৃষ্টির যোগ্যতাসম্পন্ন আয়াত । আলসমাউন্ল জুসনা সবার শেষে আসছে মহান আল্লাহর সুন্দরতম নামসমূহযুক্ত তাসবীহগুলো। এ তাসবীহগুলো যেন সমগ্র বিশ্বজগতের অস্তিত্্‌মূলে এবং তার যাবতীয় তৎপরতায় ও গুণবৈশিষ্ট্যে সুস্পষ্টভাবে বিরাজমান রয়েছে। বিশ্ব প্রকৃতি শুধু আল্লাহর প্রশংসাই করে না; বরং সেই সাথে তার নিদর্শনাবলীর মধ্যে দিয়ে তার স্বাক্ষরও দেয়, ‘তিনি সেই মহান আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই । তিনি গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয় সম্পর্কে অবগত ৷ তিনি পরম দাতা ও দয়ালু । তিনিই সেই আল্লাহ তায়ালা, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই । তিনি মহা সম্রাট, পবিত্র, পরম শান্তিময়, নিরাপত্তাদাতা, আধিপত্যশীল, মহাপরাক্রমশালী, একনায়ক, অহংকারী এবং যাবতীয় শেরেক থেকে তিনি পবিত্র । তিনিই সেই আল্লাহ তায়ালা, যিনি সৃষ্টিকর্তা, আদি স্রষ্টা ও পরিকল্পনাকারী । সুন্দরতম নামগুলো শুধু তারই । আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা তার গুণকীর্তন ও মহিমা ঘোষণা করে; তিনি মহা পরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময় ৷' এ হচ্ছে পবিত্রতম গুণাবলী সম্বলিত এক বিস্তারিত প্রশংসা ৷ এ প্রশংসা তিন পর্বে সম্পন্ন । প্রতিটি পর্বই তাওহীদের বক্তব্য দ্বারা সজ্জিত । যথা ‘তিনিই সেই আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই ৷’ এই সুন্দরতম নামগুলোর মধ্য থেকে প্রতিটি নামের প্রভাবই এ বিশ্বজগতে দৃশ্যমান এবং মানব জীবনেই অনুভূত । এই নাম ও গুণাবলী মানুষের হৃদয়কে তার কার্যকারিতা সম্পর্কে অবহিত করে। মানবজগত ও জীবজগতের ওপর তার ইতিবাচক কার্যকারিতা বিস্তৃত হয়। এ গুণবাচক নামগুলো নেতিবাচক নয়, বিশ্বজগত থেকে বিচ্ছিননও নয় । বিশ্বজগতের সহজাত ও অন্তর্নিহিত বৈশিষ্ট্য এবং অবস্থা থেকে তা সংস্ববহীনও নয়। ‘তিনিই সেই মহান আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই !' উক্তিটি দ্বারা মানুষের বিবেককে আকীদাগত একত্ব, এবাদাতের একত্ব এবং সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কর্তৃত্বের একত্ব ও একাধিপতিত্বের ধারণা দেয়া হয়েছে, আর এই একত্ব থেকে তাদের চিন্তা, চেতনা, কর্ম, আচরণ, বিশ্ব প্রকৃতি ও যাবতীয় প্রাণীর মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং সংযোগ সাধিত হয়। এ ক্ষেত্রে আল্লাহর একত্বের ভিত্তিতে একটা পূর্ণাংগ বিধান রচিত হয়! ‘গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে তিনি অবহিত’- এ কথা দ্বারা মন মগযে এই ধারণা বদ্ধমূল হয় যে, গোপন ও প্রকাশ্য সকল বিষয়ে আল্লাহর জ্ঞান সর্বাত্মক । এ কারণে মন মগয গোপন ও প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহ সম্পর্কে সাবধান হয়ে যায়। মানুষ সেই কাজই করে যা একমাত্র সর্বক্ষণ আল্লাহ তায়ালা সম্পর্কে সচেতন থাকলেই করা যায়। মানুষ একাকী অবস্থান করলেও সে একা নয়- এ চেতনা তার মনে বদ্ধমূল থাকে। আর এই চেতনার আলোকেই তার যাবতীয় আচরণ গঠিত হয়। এরপর তার মন কিছুতেই অসচেতন ও উদাসীন হয় না। ‘তিনি পরম দাতা ও দয়ালু ৷’ এ উক্তি দ্বারা আল্লাহর করুণা ও বদান্যতার ব্যাপারে এক দৃঢ় আস্থা তার অন্তরে বদ্ধমূল হয় এবং ভীতি ও আশা, উদ্বেগ ও নিশ্চিন্ততার মাঝে একটা ভারসাম্য ৫% সূরা আশ হাশবন্ব (১৪৩১ পারা ২৮ মনযিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।