যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

সংযোগ থাকে না এবং তার জীবনের এমন কোনো মহত্তর লক্ষ্য থাকে না, যা তাকে ইতর প্রাণীর চেয়ে উচ্চতর ও শ্রেষ্ঠতর প্রাণী বানাতে পারে। এতে করে সে ভুলেই যায় যে সে মানুষ । এই সত্য থেকে আর একটা সত্যেরও উদ্ভব ঘটে । সেটি এই যে, নিজেকে ভুলে যাওয়ার কারণে সে তার পরবর্তী চিরস্থায়ী জীবনের জন্যে কোনো পাথেয় সংগ্রহ করে না এবং সে পাথেয় সংগ্রহ করার কথা ভাবেও না। ‘তারাই ফাসেক ৷’ অর্থাৎ তারা বিপথগামী । পরবর্তী আয়াতে ঘোষণা করা হয়েছে যে, তারা দোযখবাসী । মোমেনদের বলা হচ্ছে, তারা যেন জাহান্নাসবাসীর পথ ছেড়ে দিয়ে জান্নাতবাসীর পথ অবলম্বন করে। জানর্বাতবাসীর পথ জাহার্ামবাসীর পথ থেকে ভিন্ন । ‘দোযখবাসী ও বেহেশতবাসী সমান নয়, বেহেশতবাসীরাই সফলকাম !' অর্থাৎ তাদের স্বভাব চরিত্র, চাল চলন, মত পথ ও পরিণতি সবই পরস্পরের বিপরীত । কোনোটাই এক রকম নয়। দুটো পথ এমনভাবে ভিন্ন ভিন্ন দিকে চলে গেছে যে, কোথাও তা একত্রে মিলিত হয় না। আকার আকৃতিতেও নয়, প্রকৃতি এবং নীতিতেও নয় । দুনিয়া ও আখেরাতের কোথাও তা এক কাতারে মিলিত হয় না। ‘জার্নাতবাসীরাই সফলকাম ৷’ এখানে কেবল জান্নাতবাসীর ফলাফল সম্পর্কেই বলা হয়েছে এবং জাহারবামের অধিবাসীদের সম্পর্কে নীরবতা অবলম্বন করা হয়েছে। ভাবখানা এই যে, ওটা তো একটা ব্যর্থ ও ভ্রান্ত পথ, ওটা নিয়ে আবার আলোচনার কী আছেঃ আল কোরআনের প্রভাব এরপর এমন একটা বক্তব্য আসছে যা সরাসরি হৃদয়ের অভ্যন্তরে ঢুকে যায় এবং তাতে তীব্র এক ঝাকুনির সৃষ্টি করে। এতে দেখানো হয়েছে, কোরআন জমাট পাথরের ওপর নাযিল হলে তাকেও প্রভাবিত করবে, ‘যদি আষি পাহাড়ের ওপর এই কোরআন নাযিল করতাম, তবে তুমি সেই পাহাড়কেও আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে যেতে দেখতে ৷' এটা একটা কাল্পনিক দৃশ্য হলেও বাস্তবতাকে মোটামুটি প্রতিফলিত করছে। কেননা কোরআনের এমন একটা ভারিত্ব, শক্তি ও প্রভাব রয়েছে, যা অন্য জিনিসকে প্রকম্পিত করে এবং যে একে এর প্রকৃত মর্ম সহকারে গ্রহণ করে, সে স্থির থাকতে পারে না। একবার হযরত ওমর (রা.) যখন এক ব্যক্তিকে নিম্নোক্ত আয়াতগুলো পড়তে শুনলেন, তখন তার ভেতরে এমন প্রতিক্রিয়া হলো যে, তিনি দেয়ালের ওপরে হেলে পড়লেন এবং কিছুক্ষণ পর তিনি বাড়ীতে ফিরে গেলেন। এক মাস পর্যন্ত তার অসুস্থ ছিলেন এবং লোকজন তাকে দেখতে গিয়েছিলো । সে আয়াতগুলো ছিলো এই, ‘তুর পাহাড়ের শপথ, লিপিবদ্ধ পুস্তকের শপথ, উন্ক্ত পত্রের শপথ, বায়তুল মা'মুরের শপথ, সুউচ্চ আসমানের শপথ, উত্তাল সমুদ্রের শপথ, তোমার প্রভুর শপথ, নিশ্চয় তোমার প্রভুর শাস্তি অবধারিত, কেউ তা ঠেকাতে পারবে না কিছু কিছু মুহূর্ত এমন আছে, যখন মানবসত্তা কোরআনের কিছু নির্যাস গ্রহণ করার জন্যে উনুক্ত ও উন্ত্ত হয়ে থাকে। কোরআন শোনার পর মানবসত্তা আপন মনে এমন কল্পনা ও ঝাকুনি অনুভব করে এবং তার ভেতরে এমন কিছু পরিবর্তন সংঘটিত হয়, যা বস্তুজগতে বিদ্যুৎ ও চুম্বকের ন্যায় কাজ করে বা তার চেয়েও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে । আল্লাহ তায়ালা পাহাড়েরও সৃষ্টিকর্তা, কোরআনেরও নাযিলকারী । তিনিই বলেছেন, ‘যদি WWW.bolkllab. blogspot.com যিন্লান্ল ২০তম ১৯

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।