যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

AAA DD i eV gt 5 LD 3 swt PC © SJ yy 325 রূপকার তিনি, তার জন্যেই (নিবেদিত) সকল উত্তম নাম; আকাশমন্ডলী ও পৃথিবীতে (যেখানে) যা কিছু আছে তার সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল প্রজ্ঞাময় । তাফসীর আয়াত ১৮-২৪ তাকওয়া মনের একটা অবস্থার নাম, যার দিকে এই শব্দটি ইংগিত করে মাত্র, কিন্তু তার প্রকৃত ও পূর্ণ রূপ এর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে না। এটি এমন এক অবস্থার নাম, যা প্রতি মুহূর্তে মনকে আল্লাহ সম্পর্কে সচেতন, সংবেদনশীল, সদাজাগ্রত ও সদাসতর্ক রাখে । তাকে সর্বদা এই মর্মে ভীতসন্ত্র ও লজ্জাশীল রাখে যে, আল্লাহ তায়ালা তাকে এমন অবস্থায় যেন না দেখেন, যা তিনি অপছন্দ করেন৷ প্রত্যেক হৃদয়ের ওপরই প্রতি মুহূর্তে আল্লাহর দৃষ্টি রয়েছে। কাজেই কতোচক্ষণ তার দৃষ্টির আড়ালে থাকার নিশ্চয়তা পাওয়া সম্ভব? সময় থাকতে নিজের হিসাব্ব নেয়া ‘প্রত্যেকের নযর দেয়া উচিত সে আগামীকালের জন্যে কি পাঠিয়েছে?’ এখানে শব্দের চেয়ে মর্ম আরো প্রশস্ত, আরো ব্যাপক ও আরো সুদূরপ্রসারী । হৃদয়ের ওপর সতর্ক তদারকি দৃষ্টি রাখলে মোমেনের চোখের সামনে তাধ আমলনামাই শুধু নয়, তার গোটা জীবনের হিসাব নিকাশই উন্ক্ত হয়ে যায়। এই আমলনামার প্রতিটি লাইন সে পড়ে দেখতে পারে এবং প্রতিটি খুঁটিনাটি থেকে বিস্তারিত বিষয় নিয়ে সে ভেবেও দেখতে পারে। এই আমলনামায় সে সহজেই দেখতে পারে আগামীকালের জন্যে কী জিনিস পাঠিয়েছে। এই চিন্তা-ভাবনা তার দুর্বলতা, ঘাটতি ও ভুলক্ৰটির জায়গাগুলো সম্পর্কে তাকে সাবধান করে দেয়ার জন্যে যথেষ্ট হতে পারে। সে যদি অনেক ভালো কাজও করে থাকে, তথাপি এরূপ চিন্তা-ভাবনার অভ্যাস তাকে তার অসপ্পূর্ণতা সম্পর্কে সচেতন করে তুলবে, আর যার সৎকাজের প্রচুর ঘাটতি রয়েছে, তার সম্পর্কে তো কথাই নেই ৷ বস্তুত এটা এমন এক কাজ যা করার পর অন্তর আর কখনো শিথিল ও উদাসীন হবে না এবং কখনো নিজের কাজকর্মের হিসাব গ্রহণে অলসতা দেখাবে না। আয়াতটি এভাবে অনুভূতি ও চেতনার মাঝে সাড়া জাগানোর পর ঈমানদারদের হৃদয়ে আবারো এই বলে করাঘাত করছে, তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো । নিশ্চয়ই আল্লাহ তোমাদের তৎপরতা সম্পর্কে জ্ঞাত ৷' এ বাক্য দুটো মানুষের হৃদয়কে আরো সচেতন, সতর্ক, লজ্জাশীল ও আরো আল্লাহভীরু করে তোলে । এ আয়াতে যে সচেতনতা সতর্কতার আহ্বান জানানো হয়েছে, তারই প্রসংগ ধরে পরবর্তী আয়াতে সাবধান করা হয়েছে যেন তারা সেই লোকদের মতো না হয়, যারা আল্লাহকে ভুলে গেছে। ফলে আল্লাহ তায়ালা তাদের আত্মভোলা বানিয়ে দিয়েছেন ।' এটা এক বিস্ময়কর অবস্থা হলেও সম্পূর্ণ বাস্তব । কেননা যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, সে দুনিয়ার জীবন নিয়ে এতো মগ্ন হয়ে যায় যে, উচ্চতর ও শ্রেষ্ঠতর জীবনের সাথে তার আর কোনো ৫৯ সূক্সা আল হাশর পারা ২৮ মনখিল ৭ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।