যোগসূত্র স্থাপন করে এবং তা করে একটি জীবস্ত বাস্তবতা সামনে রেখে অস্তরে বিচ্ছিন্ন কিছু তত্ত্বই সে উপস্থাপন করে না। কেননা বিচ্ছিন্ন কোনো তত্ত্ব কখনো চেতনাকে প্রভাবিত করে না এবং তা গ্রহণে হৃদয়কে উদ্বুদ্বও করে না। হৃদয়কে সম্বোধন করার ব্যাপারে কোরআনের রীতি এবং দার্শনিক, গবেষক ও তাত্বিকদের রীতিতে এটাই হচ্ছে মৌলিক পার্থক্য । চেতনার জগতে আলোড়ন সৃষ্টিকারী এই উদাহরণটির মধ্য দিয়ে বনু নযীরের কাহিনী শেষ হলো । এর ফাকে ফাকে বিপুল সংখ্যক তত্ত্ব, দৃশ্য ও নির্দেশনার নীরব সমাবেশ ঘটানো হয়েছে। সাময়িক ঘটনাবলী শাশ্বত সত্যগুলোর সাথে সংযুক্ত হয়েছে। এখানে বাস্তবতার জগতে ও বিবেকের জগতে এতো বড়ো একটা সফর সংঘটিত হয়ে গেছে, যা সীমানার বাইরে পর্যন্ত এমনি এমনিই সম্পৃসারিত হয়ে গেছে। আল্লাহর কেতাবে এই সফরের যে বর্ণনা দেয়া হয়েছে তার সাথে মানবীয় বই পুস্তকের বর্ণনার বিস্তর পার্থক্য রয়েছে। মানুষের সৃষ্টি ও আল্লাহর সৃষ্টির মাঝে যেমন অপরিমেয় পার্থক্য রয়েছে, এ পার্থক্যও ঠিক তদ্রূপ অপরিমেয় । ঘটনার বর্ণনা, তার পর্যালোচনা ও মন্তব্য এবং সুদূরপ্রসারী তত্ত্বসমূহের সাথে তার সংযোগ সাধনের এই পর্যায়ে সূরাটি মোমেনদের সম্বোধন করছে । ঈমানের দোহাই দিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করছে । তাদের এমন একটা গুণের উল্লেখ করে আহবান করছে, যে গুণটি সম্বোধনকারীর সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠতর করে এবং তার আদেশ পালন সহজতর করে তোলে সে গুণটি হলো তাকওয়া বা আল্লাহভীতি । তাদের তাকওয়া অবলম্বন, আখেরাতের সম্বল সংগ্রহ, সার্বক্ষণিক সচেতনতা, আল্লাহ তায়ালাকে ভুলে না যাওয়ার আহ্বান জানিয়ে বলা হচ্ছে, ‘হে মোমেনরা, আল্লাহ তায়ালাকে ভয় করো এবং প্রত্যেকের নযর দেয়া উচিত, সে আগামী " (আয়ত ১৮-২০) [5 ললল আল ঠেহ লন চট সলকল ন] www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।