ছিলো, মুসলমানদের এ বিজয় মদীনায় তাদের অবস্থা প্রভাবিত করবে মুসলমানদের যে পরিমাণ শক্তি বৃদ্ধি ঘটবে, সেই পরিমাণ ইহুদীদের শক্তি ও প্রভাব প্রতিপত্তি কমবে ৷ ইহুদীরা যে কানাঘুষা করে দুরভিসন্ধি ঘটাচ্ছিলো, সে কথা রসূল (স.) জানতে পেরে তাদের সতর্ক করে দিলেন এবং তাদের সাথে তার যে শাস্তি চুক্তি রয়েছে, তার কথা স্মরণ করিয়ে দিলেন। সেই সাথে এরূপ মনোভাবের পরিণতি সম্পর্কেও তাদের হুশিয়ার করে দিলেন, কিন্তু বনু কায়নুকা গোত্রটি রসূল (স.)-কে পাল্টা হুমকি দিয়ে ধৃষ্টতার চরম পরাকাষ্ঠা দেখালো । তারা বললো, ‘হে মোহাম্মদ, যুদ্ধবিদ্যায় পারদর্শী নয় এমন একটা গোত্রকে যুদ্ধে হারিয়ে দিয়ে তোমার অহংকার করা উচিত নয়। আমাদের সাথে যদি তোমার যুদ্ধ হয়, তাহলে বুঝবে আমরা সত্যিকার যোদ্ধা ৷’ এরপর তারা মুসলমানদের ক্রমাগত উঙ্কানি দিতে থাকলো । একটা বর্ণনা থেকে জানা যায়, জনৈক মুসলিম নারী বনু কায়নুকার বাজারে একদিন একটা পণ্য বিক্রি করে। সে একজন রং মিস্ত্রীর দোকানের সামনে বসে পণ্যটা বিক্রি করেছিলো। ইহুদীরা তার মুখ খোলার জন্যে তাকে উত্ত্যক্ত করতে থাকে, কিন্তু সে কোনোক্রমেই মুখ খুলতে রাযী হয়নি । এদিকে রং মিস্ত্রী সুকৌশলে তার পরিধানের কাপড়ের এক প্রান্ত পিঠের সাথে বেধে দেয়। ফলে সে যখন ওঠে দাড়ালো তখন তার লজ্জাস্থান বেরিয়ে পড়লো । তা দেখে সবাই হেসে ওঠলো ৷ মহিলাটি তখন চিৎকার দিয়ে ওঠলো। তার চিৎকারের সাথে সাথে জনৈক মুসলমান রংমিন্ত্রীর ওপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে ফেললো । আবার ইহুদীরা মুসলমানদের ওপর ঝাপিয়ে পড়ে তাকে মেরে ফেললো । এরপর মুসলমানের সাথীরা মুসলমানদের সাহায্য চেয়ে চিৎকার করলো । তখন মুসলমানরা রেগে গেলো, ফলে মুসলমানদের মধ্যে ও বনু কায়নুকার মধ্যে যুদ্ধ বেধে গেলো । রসূল (স.) বনু কায়নুকাকে অবরোধ করলেন। তারা রসূল (স.)-এর ফায়সালা মানতে রাষী হলো । এই সময় মোনাফেক সরদার আবদুল্লাহ বিন উবাই বিন সলুল রসূল (স.)-এর সাথে তর্ক বিতর্ক শুরু করে দিলো, সে জানালো, খাযরাজ গোত্রের সাথে বনু কায়নুকার শাস্তি চুক্তি রয়েছে কিন্তু আসলে এটা চিলো মোনাফেকদের ও আহলে কেতাব কাফেরদের মধ্যকার গাটছাড়া । অবশেষে রসূল (স.) বনু কায়নুকাকে তাদের অন্ত্রশন্ত্র ছাড়া অন্য সমস্ত অস্থাবর সম্পত্তি সহকারে মদীনা থেকে নির্বাসন দিয়ে যুদ্ধ না করতে সম্মত হলেন । তারা প্রাণ নিয়ে সিরিয়ায় পালালো । এখানে কোরআনে এই ঘটনার দিকেই ইংগিত করা হয়েছে এবং তাদের সাথে বনু নযীর ও মোনাফেকদের অবস্থার তুলনা করা হয়েছে। পরবর্তী আয়াতে এই মোনাফেকদের সম্পর্কে একটা উদাহরণ দেয়া হয়েছে। মোনাফেকরা ইহুদীদের প্রতিরোধের উঙ্কানি দিয়ে তাদের শোচনীয় দুৰ্গতি ঘটিয়েছিলো, তাই তাদের সাথে শয়তানের উদাহরণ দেয়া হয়েছে। কেননা শয়তান মানুষকে অনুরূপ উঙ্কানি দিয়ে থাকে এবং ‘শয়তানের মতো যখন সে মানুষকে বলে, তুমি কুফরী করো । তারপর যখন মানুষ কুফরী করে, তখন সে বলে, আমি তোমার কোনো ধার ধারি না। আমি তো বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। তখন উভয়ের পরিণাম হয় এই যে, তারা উভয়ে চিরদিনের জন্যে জাহান্নামে চলে যায় । এটাই অপরাধীদের কর্মফল ৷' এখানে শয়তান ও তার উঙ্কানির ফাদে পা দেয়। অথচ তার পরিণাম কারোই অজানা নয়। আসলে এটা একটা চিরন্তন ব্যাপার । আর একটি সাময়িক ঘটনা দিয়ে কোরআন একটি চিরন্তন ব্যাপারের দিকে মানুষের দৃষ্টি ফেরায় । একটা বিচ্ছিন্ন ঘটনা ও একটা শাশ্বত সত্যের মাঝে | ৫৯ সুক্সা আল হাশব্থ ০১৪১১) ______________ পান্থা ২৮ সনখিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।