আকাশ থেকে আগেই ওহীর মাধ্যমে বলে দিয়েছেন। সে খবর হলো, তারা আসলে সে রকম নয়। তারা এক্যবদ্ধ নয়, বাহ্যত যদিও তা দেখা যায়, সেটা একটা প্রতারণাপূর্ণ দৃশ্য । সময়ে সময়ে এসব প্রতারণার মুখোশ আবার খসেও পড়ে, তখন বাস্তব ঘটনা স্পষ্ট হয়ে যায় এবং একই শিবিরের ভেতরে স্বার্থ, অভির্চ ও মতামতের বিভিন্নৃতার কারণে যে বিবাদ-বিসম্বাদ ও অনৈক্য বিদ্যমান তাও ফাস হয়ে যায়। মুসলমানরা যখনই আন্তরিকভাবে এক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু ধারণ করেছে, তখনই তাদের সামনে তাদের প্রতিপক্ষের অনৈক্য, স্ববিরোধিতা, অন্তর্দবন্দ ও কপটতা ধরা পড়ে গেছে। মুসলমানরা যখনই ধৈর্য ধারণ করেছে ও সত্যের ওপর অবিচল অবস্থান গ্রহণ করেছে, তখনই বাতিলপস্থীদের লোক দেখানো এক্য ভেংগে পড়েছে এবং তাদের ভেতরকার তীব্ৰ বিরোধী বিদ্বেষ ও মনের অনৈক্য স্পষ্ট হয়ে ওঠেছে। মোনাফেক ও কাফের ইহুদী খৃষ্টানরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সক্ষম হয় কেবল তখনই, যখন মুসলমানদের ভেতরে অনৈক্য ও বিরোধের সূচনা হয়। এই অনৈক্য ও বিরোধের কারণে তাদের সেই মৌলিক চরিত্র বহাল থাকে না, যা এই সূরায় পূর্ববর্তী পর্বে উল্লেখ করা হয়েছে। নচেত মোনাফেকরা সব সময়ই মুসলমানদের চেয়ে দুর্বল ও অক্ষম ৷ মুনাফেকরা ও ইহুদী-খৃষ্টানরা মানসিক, স্বার্থগত রুচিগত দিক দিয়ে পরস্পর থেকে অনেকটা বিভেদগ্রস্ত । তাদের ক্ষেত্রেই একথা বেশী প্রযোজ্য যে, ‘তাদের ভেতরে তীব্র অন্তর্দবন্দ্ বিদ্যমান, তুমি তাদের এক্যবদ্ধ মনে করলেও তাদের হৃদয়গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন ৷” কোরআন এ সত্য মুসলমানদের অন্তরে বদ্ধমূল করতে চায়। কেননা সে তাদের সামনে তাদের শত্রুর ভাবমূর্তি ক্ষীণ করতে এবং তাদের শক্র-ভীতি থেকে মুক্ত করতে বদ্ধ পরিকর ৷ আসলে সে মুসলমানদের শাশ্বত সত্যের ওপর প্রতিষ্ঠিত করা ও তার ভিত্তিতে আধ্যাত্মিক সচেতনতা দান করতে চায় । মুসলমানরা যখনই কোরআনকে নিজেদের চেতনা ও প্রেরণার উৎস হিসেবে গ্রহণ করবে, তখনই তাদের শক্ররা ও আল্লাহর শত্রুরা তাদের কাছে আর ভয়ের পাত্র থাকবে না। এটা করতে পারলে তারা এক কাতাতে সমবেত হতে পারবে। তাদের সামনে দাড়ানোর মতো কোনো শক্তিই আর পৃথিবীতে থাকবে না। যারা আল্লাহর ওপর যথার্থই ঈমান রাখে, তাদের নিজেদের অবস্থা ও তাদের শত্রুদের অবস্থা উপলব্ধি করা উচিত । এটা উপলব্ধি করতে পারলেই লড়াইয়ে অর্ধেক জয় অর্জিত হয়ে যাবে। একটা ঘটনার বিবরণদান, সেই ঘটনার পর্যালোচনা করা এবং সেই ঘটনার চাক্ষুষ দর্শকরা যাতে তার থেকে শিক্ষা গহণ করে সে জন্যে তাদের সামনে এই তথ্য প্রমাণগুলো বিশ্লেষণ প্রসংগে কোরআন এই গুরুত্বপূর্ণ তথ্যটা মুসলমানদের অবহিত করে। অনুরূপভাবে সে মুসলমানদের পরবর্তী প্রজন্মকেও এ ব্যাপারে অবহিত করাতে এবং এ নিয়ে চিন্তা গবেষণার সুযোগ দিতে চায় । উল্লেখ্য, বনু নযীরের এ ঘটনাই এ জাতীয় প্রথম ঘটনা । এর আগে বনু কায়নুকার ঘটনাটিও ঘটেছিলো এবং পরবর্তী আয়াতে সম্ভবত সেদিকেই ইংগিত করা হয়েছে, ‘তারা সে লোকদের মতো, যারা ইতিপূর্বে নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করেছে, আর তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ৷' বনু কায়নুকা নামে ইহুদী গোত্রের সাথে মুসলমানদের যে অপ্রীতিকর ঘটনা ঘটে, তা ছিলো বদর যুদ্ধের পর ও ওহুদ যুদ্ধের পূর্বের ঘটনা । এই বনু কায়নুকার সাথে রসূল (স.)-এর চুক্তি ছিলো, কিন্তু বদর যুদ্ধে মোশরেকদের ওপর মুসলমানরা যখন বিজয়ী হলো, তখন ইহুদীরা তাতে ক্ষুব্ধ হলো । এতোবড়ো বিজয়লাভে মুসলমানদের ওপর তারা ঈর্ষান্বিত হলো । তাদের আশংকা | ৫৯ সুকর্া আনল হাশর ১৪০১) পান্না ২৮ মনখিশল ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।