যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

‘নিশ্চয়ই তোমরা তাদের কাছে আল্লাহর চেয়ে বেশী ভয়ের পাত্র । এর কারণ এই যে, তারা একটা নির্বোধ গোষ্ঠী ৷’ অর্থাৎ তারা আল্লাহ তায়ালার চেয়েও মুসলমানদের বেশী ভয় করে। তারা যদি আল্লাহকে ভয় করতো, তাহলে আল্লাহর বান্দাদেরকে তাদের ভয় করতে হতো না । কেননা ভয় একটাই হতে পারে, একাধিক নয়৷ আল্লাহর ভয় ও বান্দার ভয়- এই দুই ধরনের ভয় কোনো মোমেনের অন্তরে একই সাথে থাকতে পারে না। বিশ্ব জাহানের যা কিছু শক্তি ও পরাক্রম সবই আল্লাহর । বিশ্ব প্রকৃতির সমস্ত শক্তি একমাত্র আল্লাহর আদেশের অধীন । ‘এমন কোনো প্রাণী নেই, যার লাগাম আল্লাহর হাতে নেই ৷’ তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে আর কাকে ভয় করবে? কিন্তু যারা এ সত্য বুঝে না, তারা আল্লাহর চেয়েও তার বান্দাদের বেশী ভয় করে থাকে ‘কেননা তারা একটা নির্বোধ গোষ্ঠী ৷' এভাবে বনু নযীরের প্রকৃত অবস্থা ও চরিত্র স্পষ্ট করে দেয়া হয়েছে। সেই সাথে এই মৌল তত্তবও ব্যক্ত করা হয়েছে, অর্থাৎ মোনাফেকদের ও কাফের আহলে কেতাব গোষ্ঠীর এই মানসিক অবস্থা তুলে ধরা হয়েছে যে, তারা আল্লাহর চেয়েও মোমেনদের বেশী ভয় করে। ‘তারা সম্মিলিতভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তবে পারবে কেবল সুরক্ষিত জনপদের মধ্যে অথবা প্রাচীরের আড়ালে অবস্থান করে। তাদের নিজেদের মধ্যেই রয়েছে তীব্ৰ অন্তৰ্্বন্থ । তুমি তাদের এক্যবদ্ধ ভাব, অথচ তাদের মন পরস্পর থেকে বিচ্ছিন্ন । কেননা তারা আসলেই একটা নির্বোধ সম্পৃদায় ।' (আয়াত ১৪) পরবর্তীকালে যখনই কোথাও এ ধরনের মোনাফেক ও কাফের জনগোষ্ঠী একত্রে অথবা পাশাপাশি বসবাস করেছে, তখনই মোনাফেক ও কাফেরদের এই মনস্তাত্বিক অবস্থা, যা কোরআনের এই আয়াতে অত্যন্ত নির্ভূলভাবে উদঘাটিত হয়েছে- অলৌকিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। এটা একটা চাক্ষুষ সত্য হিসাবেও প্রমাণিত হয়েছে সম্প্রতি মুসলিম গেরিলাদের সাথে ইহুদীদের যে সংঘর্ষ বায়তুল মাকদেসে সংঘটিত হয়েছে, তা থেকে বিশ্ময়করভাবে এ সত্যটি প্রমাণিত হয়েছে। ইহুদীরা ফিলিস্তীন ভূখন্ডে নির্মিত সুরক্ষিত কলোনীগুলোতে আশ্রয় নেয়া ছাড়া মুসলমানদের সাথে লড়াই করতে পারেনি। কখনো প্রকাশ্য ময়দানে মুখোমুখি হলে তারা ইঁদুরের মতো পালিয়েছে। তা দেখলে মনে হয় যেন এ আয়াত সর্বপ্রথম তাদের ব্যাপারেই বুঝি নাযিল হয়েছে 0১) তাদের বাইরের দৃষ্টিতে মনে হয় অন্যান্য মনস্তাত্বিক বৈশিষ্ট্যগুলো যথারীতি আজো বহাল রয়েছে। ‘অথচ তাদের মন পরম্পর থেকে বিচ্ছিন্ন।’ এটা মোনাফেক ও কাফেরদের বৈশিষ্ট্য । অপরদিকে মুসলমানদের অবস্থা হচ্ছে এর বিপরীত । মুসলমানদের বিভিন্ন প্রজন্মের মাঝে স্থান, কাল, জাতি, বর্ণ, বংশ ও ভৌগোলিক এলাকার যতো ব্যবধানই থাকুক, সব অতিক্রম করে ঈমানী এক্য তাদের অটুট বন্ধনে আবদ্ধ করে। ‘কাফের ও মোনাফেকদের ভেতরে এমন এঁক্য কখনো হয় না, কারণ তারা নির্বোধ ৷’ এদের উভয়ের বা বাহ্যিক হাবভাব কখনো কখনো আমাদের ধাকা দেয়। আহলে কেতাব গোষ্ঠীকে কখনো কখনো একাত্ম ও এঁক্যবদ্ধ দেখা যায়। অনুরূপভাবে মোনাফেকদেরকেও কখনো কখনো একই শিবিরে সমবেত হতে দেখা যায়, কিন্তু প্রকৃত খবর আমাদের কাছে আল্লাহ্‌ তায়ালা (১) এটা সে সময়ের কথা যখন ১৯৪৮ সালে ইসরাঈল রাষ্ট্র গঠিত হবার পর ইখওয়ানুল মুসলেমুনের নেতৃততে মুসলমানরা প্রবল প্রতিরোধ গড়ে তোলে - সম্পাদক | ৫৯ সূরা আল হাশস্স (১৩৯১) _________ পার্বা ২৮ মনখিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।