যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

wee Wer dt GEM i SE ry IL UGK Ll Rt LSU UG BU 2 Dor 2 Arc A WD Us, b ox5 cndIE UI cs EY Leste uso wr =) Sng 15 (আরেকটি) তুলনা হচ্ছে শয়তানের মতো, শয়তান এসে যখন মানুষদের বলে, (প্রথমে) আল্লাহকে অস্বীকার করো, অতপর (সত্যিই) যখন সে (আল্লাহকে) অস্বীকার করে তখন (মুহূর্তেই) সে (বোল পাল্টে ফেলে এবং) বলে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি (নিজে) সৃষ্টিলোকের মালিক আল্লাহ তায়ালাকে ভয় করি । ১৭. অতপর (শয়তান ও তার অনুসারী) এ দু'জনের পরিণাম হবে জাহান্নাম, সেখানে তারা চিরদিন থাকবে; আর এটাই হচ্ছে যালেমদের শাস্তি! তাফসীর জআ্বাফয্জাত ৯৯-১৯৭ এ হচ্ছে বনু নযীর গোত্রীয় ইহুদীদের সম্বোধন করে মোনাফেকরা যা বলেছে তার হুবহু উদ্ধৃতি । মোনাফেকরা সেই প্রতিশ্রুতি পালন করেনি; বরং প্রতিশ্রুতি ভংগ করে তাদের বেকায়দায় ফেলে অপদস্থ করেছিলো। শেষ পর্যন্ত তাদের কাছে অকল্পনীয়ভাবে আল্লাহর আযাব এসেছিলো এবং আল্লাহ তাদের অন্তরে আতংক সৃষ্টি করে দিয়েছিলেন। এখানে কোরআনের প্রতিটি বাক্যেই রয়েছে তাৎপর্যময় মর্মস্পর্শী তথ্য, যা হৃদয়রাজ্যে তোলপাড় সৃষ্টি করে এবং দ্বীনী জ্ঞান, প্রশিক্ষণ ও সুগভীর ঈমানের উপকরণ যোগান দেয়। নমোনাফ্েকদের সাখে ইন্দী শৃস্টানদের্স সম্পর্কের স্বরূপ এখানে আলোচিত হয়েছে মোনাফেকদের ইহুদীদের আত্মীয়তা ও ঘনিষ্ঠতার বন্ধন সম্পর্কে ৷ আল্লাহ তায়ালা বলেন, ‘তুমি কি মোনাফেকদের দেখোনি যে, তারা তাদের ভাই কাফের আহলে কেতাবকে বলে .....’ অর্থাৎ বনু নযীর নামক এই আহলে কেতাব গোত্রটি কাফের এবং মোনাফেকরা ইসলামের বেশ ধারণ করলেও তারা এ কাফের আহলে কেতাব গোত্রটিরই ভাই । দ্বিতীয়ত মোনাফেকদের পক্ষ থেকে তাদের ভাইদের প্রদত্ত প্রতিশ্রুতির ভাষায় তাকীদ বা দৃঢ়তার উল্লেখ, ‘যদি তোমাদের বের করে দেয়া হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে বেরিয়ে যাবো, তোমাদের ব্যাপারে আমরা আর কারো হুকুম মানবো না এবং তোমাদাদের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তাহলে অবশ্যই আমরা তোমাদের সাহায্য করবো’ তাদের এই সব প্রতিশ্রুতির স্বরূপ আল্লাহ তায়ালাই ভালো জানেন এবং তিনি প্রতিশ্রুতির মুখোশ খুলে দেন, ‘আল্লাহ তায়ালা যা সাক্ষ্য দিয়েছেন বাস্তবে সেটাই হয়েছিলো মোনাফেকরা তাদের ভাইদের যে প্রতিশ্রুতি দিয়েছিলো, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এরপর মোনাফেকদের ও তাদের ভাই কাফের আহলে কেতাব গোষ্ঠীর একটা মনস্তাত্বিক দুর্বলতার উল্লেখ করা হয়েছে, www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।