যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

উল্লেখিত আয়াতসমূহের মধ্য দিয়ে মুসলিম উন্মাহর চরিত্র ও তার উজ্জ্বল চিত্র ভাস্বর হয়ে ওঠেছে । স্পষ্ট হয়ে ওঠেছে, এই উম্মাহর শেষ প্রজন্ুকে প্রথম প্রজন্মের সাথে এবং প্রথম প্রজন্মকে শেষ প্রজন্মের সাথে সংযুক্ত সংহত করার, একাত্মতা, পারস্পরিক মমত্ব, সহানুভূতি ও নিরাপত্তার শক্তিশালী বন্ধনটি ৷ মূর্ত হয়ে ওঠেছে সেই গভীর আত্মীয়তার বন্ধন, যা স্থান, কাল, জাতি ও বং অতিক্রম করে যুগ যুগ ধরে হৃদয়ের অভ্যন্তরে টিকে থাকে, যার কারণে শত শত বছর পরও এক মোমেন তার অপর মোমেন ভাইকে জীবিত ভাইয়ের মতোই স্মরণ করে, এমনকি কখনো কখনো তার চেয়েও বেশী শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা সহকারে স্মরণ করে, পরবর্তী মুসলমানরা তা অনুকরণ অনুসরণ করে, যেমন তারা সব একই কাতারে ও একই বাহিনীতে সারিবদ্ধবাবে দাড়িয়ে আছে, অথচ তাদের মাঝে স্থান ও কালের বিস্তার ব্যবধান রয়েছে। একই দয়াময় ও মমতাময় প্রভু আল্লাহর প্রতি নিবিষ্টচিত্তে তারা সবাই অবস্থান করে একই পতাকার নীচে । এটা একটা চোখ ধাধানো চিত্র । এতে একটা বাস্তব সত্য ফুটিয়ে তোলা হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে মানবতার শ্রেষ্ঠতম ও মহোত্তম দৃষ্টান্ত, যা একমাত্র মহৎ হৃদয়ের মানুষই কল্পনা করতে পারে। এটা যে কতো উজ্জ্বল ও মহৎ চিত্র, তা তখনই স্পষ্ট হয়ে আমাদের কাছে ধরা পড়ে, যখন কার্লমার্কসের গ্রন্থে কম্যুনিজম নামক মতবাদ কর্তৃক প্রচারিত জঘন্য শ্রেণী বিদ্বেষের সাথে এর তুলনা করা হয়। এ বিদ্বেষ অনবরত একজন মানুষের বিবেক ও মনকে ক্ষত বিক্ষত করতে থাকে এবং সব সময় এক শ্রেণীর বিরুদ্ধে আরেক শ্রেণীর মানুষকে উত্তেজিত করতে থাকে । অনুরূপভাবে পূর্ববর্তী যেসব মানব প্রজন্ম এবং বর্তমান যেসব জাতি এসব ঘৃনীত শ্রেণী এ বিদ্বেষ লালন করে না তাদের ঈমানের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়। ঈমানদারদের বিরুদ্ধে এবং সকল ধর্মের বিরুদ্ধে সাধারণ মানুষকে তারা উঙ্কানি দিতে থাকে । উল্লেখিত দুটো চিত্রের মধ্যে কোনো মিল নেই, আকৃতিতেও নয়, প্রকৃতিতেও নয় এবং প্রভাবেও নয়। এর একটা চিত্র মানুষের মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে। অপরটি তাকে নামিয়ে আনে সর্বনিম্নস্তরে ৷ প্রথমটি স্থান, কাল, বর্ণ, বংশ, ভৌগোলিক এলাকা ইত্যাদির উর্ধ্বে উঠে এক প্রজন্মকে অপর প্রজন্মের সাথে একাত্ম করে দেয়। এক প্রজন্মের সাথে অপর প্রজন্মের গ্রীতি ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে ৷ পারস্পরিক প্রীতি ও বন্ধুত্বের পাশাপাশি সবাইকে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। এমনকি মসজিদে নামায পড়ার সময়ও মুসলমানদের পরস্পরের প্রতি এ আচরণ, দৃষ্টিভংগি অভিন্ন থাকে । আর অপর চিত্রটি মানব জাতিকে পরস্পরের রক্ত পিপাসু শত্রু এবং পরস্পরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ প্রচারকারী, শোষণকারী ও প্রতারক হিসেবে দেখায় । তাদের এ চিন্তাধারা পুরোটাই একটা জাল ছাড়া আর কিছু নয়, যা পুঁজিপতিরা শ্রমিকদের ঠকানোর জন্যে বিছিয়ে রাখে । মোমেনদের মহান কাফেলা আল্লাহর কাছে যে দোয়া করে তা হচ্ছে, ‘হে আমাদের প্রতিপালক, ক্ষমা করো আমাদের ও আমাদের সেই ভাইদের যারা আমাদের আগে চলে গেছে, তাদের প্রতি আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ রেখো না । হে আমাদের প্রতিপালক! তুমি মমতাময়, দয়াময় ৷’ এই আলোকোজ্জ্বল চিত্রটি তুলে ধরার পর পুনরায় সেই ঘটনার বিবরণ দেয়া হচ্ছে যে ঘটনা উপলক্ষে এই সূরাটি নাযিল হয়েছে। এতে সে ঘটনার অপর পক্ষ মোনাফেকদের চরিত্রের বিবরণ তোমাদের যদি বের করে দেয়া হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে বেরিয়ে যাবো (আয়াত ১১-১৭) www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।