যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

বিরল । এমনকি এও জানা যায়, কোনো মোহাজের কোনো আনসারীর বাড়ীতে লটারি ব্যতীত ওঠতে পারেননি । কেননা অভ্যর্থনাকারী ও আশ্রয়দানকারীর সংখ্যা ছিলো মোহাজেরদের সংখ্যার চেয়ে বেশী । ‘তাদের যা কিছু দেয়া হতো তার প্রতি তারা প্রয়োজন অনুভব করতো না’ অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে মোহাজেরদের যে অগ্রাধিকার দেয়া হতো, যেমন “‘ফায়’ সম্পত্তির কথাই ধরা যাক, এসবের ব্যাপারে তাদের মনে লেশমাত্রও দ্বিধাদ্বন্দ থাকতো না। অর্থাৎ মোহাজেরদের যেখানে যেটুকু অগ্রাধিকার দেয়া হতো, সে ব্যাপারে আনসারদের মনে কোনোই সংকীৰ্ণতা বা আপত্তি থাকতো না । তাদের মন থাকতো সম্পূর্ণ পরিষ্কার, পরিচ্ছন্ন ও ভাবলেশমুক্ত । ‘তারা অন্যদের অগ্রাধিকার দেয় যদিও নিজেরা ক্ষুধার্ত থাকে ৷’ নিজের প্রয়োজন থাকা সত্তেও অন্যকে অগ্রাধিকার দেয়া সর্বোচ্চ স্তরের এক মহানুভবতা । আনসাররা এই স্তরেই উপনীত হয়েছিলো, মানবেতিহাসে যার কোনো নযীর নেই । সকল অবস্থায় ও সকল ক্ষেত্রেই তাদের এই মহত্ব উদারতা অব্যাহত ছিলো, যা প্রাচীন ও আধুনিক মানুষের আচরণে একটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু নয়। ‘আর যে ব্যক্তিকে নিজের প্রবৃত্তির সংকীৰ্ণতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে সে সফলকাম ৷' বস্তুত মনের ও প্রবৃত্তির সংকীৰ্ণতা প্রত্যেকটা সৎকাজের পথে প্রধান বাধা সৎকাজ মাত্রই হচ্ছে তা কোনো না কোনো প্রকারের ত্যাগ স্বীকারের নামান্তর । হয় তা আর্থিক বদান্যতা, নচেত অন্তরে সহানুভূতির বদান্যতা, নচেত চেষ্টা সাধনার বদান্যতা, অথবা প্রয়োজনে জীবন ও সময়ের ত্যাগ স্বীকার করা । যে ব্যক্তি এতোটা সংকীর্ণমনা ও স্বার্থপর যে, সব সময় কিছু না কিছু নিতে চায়, কিছুই দিতে চায় না, সে কখনো কোনো সৎকাজ বা কল্যাণমূলক কাজ করতে পারে না, আর যে ব্যক্তি মনের এই সংকীৰ্ণতা ও স্বার্থপরতার উর্ধ্বে ওঠতে পারে, সে সৎকাজের পথের এই বাধা অতিক্ৰম করতে পারে এবং দান ও ত্যাগ করতে সক্ষম হয়। এটাই হচ্ছে যথার্থ সাফল্য । সক্কশ্শ 1ুগের আসুসল্লিম উশল্মাহর অভিন্ন চরিত্র যেসব ভাই আমাদের পূর্বে ঈমান এনেছে তাদের ক্ষমা করো । আমাদের মনে মোমেনদের প্রতি খারাপ ধারণা রেখো না । হে আমাদের প্রতিপালক, তুমি মমতাময়, দয়াময় ৷' চমকপ্রদ এই তৃতীয় চিত্রটিতে তাবেঈন অর্থাৎ সাহাবায়ে কেরামের অব্যবহিত পরবর্তী প্রজন্মের সর্বোত্তম গুণবৈশিষ্ট্য গুলো এবং সামগ্রিকভাবে সকল যুগের ও সকল দেশের মুসলমানদের শ্রেষ্ঠ গুণবৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে ।' মোহাজের ও আনসারদের পরবর্তী এই মুসলিম প্রজন্মগুলো, যারা মদীনায় এই আয়াত নাযিলের সময় জন্ম গ্রহণ করেনি, তাদের অস্তিত্‌ আল্লাহর জ্ঞানে এবং স্থান ও কালের অতীত বাস্তবতায় সব সময়ই বিদ্যমান ছিলো। তাদের অন্যতম লক্ষণ এই যে, তারা ক্ষমা প্রার্থনার জন্যে যখন আল্লাহর শরণাপন্ন হয় তখন শুধু নিজেদের জন্যেই ক্ষমা প্রার্থনা করে না; বরং তাদের পূর্ববর্তী মোমেনদের জন্যেও ক্ষমা প্রার্থনা করে। অনুরূপভাবে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ বা কুধারণা পোষণ থেকে মনকে মুক্ত রাখার জন্যেও দোয়া করে। সেই দোয়া হলো, ‘হে আমাদের প্রতিপালক, আমাদের যেসব ভাই আমাদের আগে ঈমান এনেছে তাদের ক্ষমা করো, আমাদের মনে তাদের প্রতি কোনো বিদ্বেষ খারাপ ধারণা রেখো না, হে আমাদের প্রতিপালক, তুমি দয়াময়, মমতাময় । একমাত্র ঈমানই এখানে যোগসূত্র হিসেবে ভূমিকা পালন করে। |_৫৯ সূন্পা আল হাশর ৫১৩৫৩১) পারা ২৮ মনখিল ৭ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।