‘সেসব দরিদ্র মোহাজেরদের জন্যে, যারা নিজ নিজ ঘরবাড়ী ও সম্পত্তি থেকে বহিষ্কৃত হয়েছে, আর যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তোষ লাভ এবং আল্লাহ ও তার রসূলকে সাহায্য করার উদ্দেশ্যে হিজরত করেছে, তারাই হচ্ছে সত্যবাদী ৷” এ আয়াতে মোহাজেরদের প্রকৃত বৈশিষ্টগুলো স্পষ্ট হয়ে ওঠে । তাদের এক নিখুঁত নির্ভুল চিত্র তুলে ধরা হয়েছে। তারা নিজ নিজ ঘরবাড়ী ও সহায়-সম্পত্তি থেকে বহিষ্কৃত হয়েছে। তাদের আত্মীয়-স্বজনের অত্যাচার ও নির্যাতন সব কিছু ছেড়ে মক্কা থেকে বেরিয়ে পড়তে বাধ্য তাদের করেছে । ‘আল্লাহ তায়ালা আমাদের প্রভু’ এ কথা বলা ছাড়া তাদের আর কোনো অপরাধ ছিলো না। তারা কেবল আল্লাহর অনুগ্রহ ও সন্তোষ লাভের উদ্দেশ্যে ঘরবাড়ী ও সহায় সম্পত্তি ত্যাগ করে হিজরত করেছিলো । কেননা আল্লাহর অনুগ্রহ ও সন্তোষলাভে তাদের আস্থা ছিলো অটুট । তার আশ্রয় ছাড়া তাদের আর কোনো আশ্রয় নেই এবং তারা মুষ্টিমেয় সংখ্যক বিতাড়িত লোক হলেও আল্লাহ তায়ালা তার রসূলকে সাহায্য করবেন বলে সুদৃঢ় সংকল্পে আবদ্ধ হলেন । ‘তারাই সত্যবাদী ৷’ অর্থাৎ তারা মুখ দিয়ে যে ঈমানের বাণী উচ্চারণ করেছে, নিজেদের কাজ দ্বারা তার সত্যতার প্রমাণ দিয়েছে। তারা যে আল্লাহকে সর্বাস্তকরণে গ্রহণ করেছে সে ব্যাপারে তারা সত্যবাদী ছিলো। রসূল (স.)-কে যে তারা অনুসরণ করবে, তার আনুগত্য করবে, সে ব্যাপারেও তারা সত্যবাদী ছিলো । আল্লাহর সত্য দ্বীনের সাথেও তারা ছিলো নিষ্ঠাবান । কারণ পৃথিবীতে তারা যে এই দ্বীনের যথার্থ অনুগত ও বাস্তব অনুসারী, সাধারণ মানুষ তার প্রত্যক্ষদর্শী ছিলো । ‘যারা তাদের পূর্বেই এই আবাসভূমি ও ঈমানকে আবাসস্থল বানিয়েছে, তারা তাদের কাছে হিজরতকারীদের ভালোবাসে এবং তাদের যা দেয়া হয় তার প্রতি কোনো প্রয়োজন অনুভব করে না, তারা ক্ষুধার্ত হওয়া সত্তেও অন্যদের নিজেদের ওপর অগ্রাধিকার দেয়। আর যে ব্যক্তিকে প্রবৃত্তির সংকীৰ্ণতা থেকে রক্ষা করা হয়েছে সে আসলেই সফলকাম ৷’. এ আয়াতে একইভাবে আনসারদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই শ্ৰেণীটি এমন অতুলনীয় গুণাবলীতে ভূষিত ছিলো এবং এতো উন্নত চরিত্রের অধিকারী ছিলো যে, বাস্তব জগতে যদি তাদের অস্তিত্ব না থাকতো, তাহলে তারা মানুষের মনে কেবল কল্পনার আকারেই ডানা মেলে উড়ে বেড়াতো এবং কতগুলো শ্রেষ্ঠ উদাহরণ কল্পচিত্র হিসাবেই মানুষের হৃদয়ে বিরাজ করতো । ‘যারা তাদের পূর্বেই এই আবাসভূমি ও ঈমানকে আবাসস্থল বানিয়েছিলো’, অর্থাৎ হিজরতের আবাসভূমি ইয়াসরেব তথা পবিত্র মদীনা, যেখানে মোহাজেরদের আগে থেকেই আনসাররা বসবাস করতো এবং সেখানে ঈমানকেও তারা তাদের বাসস্থান বানিয়ে ছিয়েছিলো, অর্থাৎ ঈমান যেন তাদের বাড়ীঘরে পরিণত হয়েছিলো । এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য । ঈমানের সাথে আনসারদের যে ঘনিষ্ঠ অবস্থান ছিলো, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। বস্তুত ঈমানই ছিলো তাদের ঘরবাড়ী ও বাসস্থান, এখানে তাদের অন্তরাত্মা বাস করতো ও বিশ্রাম নিতো, যেমন মানুষ নিজের বাড়ী ঘরে বাস করে ও বিশ্রাম নেয় । ‘তাদের কাছে হিজরতকারীদের তারা ভালোবাসে এবং তাদের যা দেয়া হয় তার প্রতি তারা কোনো প্রয়োজন অনুভব করেনা!’ ... মদীনার আনসার কর্তৃক মোহাজেরদের সাদর অভ্যর্থনা জানানোর মতো ঘটনা সমগ্র মানবেতিহাসে সত্যিই নযীরবিহীন। এতো ভক্তি ও সমাদর এতো মুক্তহস্তের বদান্যতা, এমন স্বেচ্ছাপ্রণোদিত অংশগ্রহণ এবং আশ্রয়দান ও দায় বহনে এতো প্রতিযোগিতা ইতিহাসে সত্যিই | ৫৯ সন্থা আশ্প হাশবন্ব ০১৩৪) _________ পান্থা ২৮ মনখিন্ল ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।