যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

রচনায় রসূলের আনীত বিধানের বিরোধিতা করার কোনো অধিকারই মুসলিম উম্মাহর বা তার শাসকদের নেই । তবে উম্মাহ যদি এমন কোনো অবস্থা বা সমস্যার সন্মুখীন হয়, যা সম্পর্কে রসূলের আনীত বিধানে কোনো সুস্পষ্ট উক্তি পাওয়া যায় না, তাহলে এমন পরিস্থিতিতে এমনভাবে আইন প্রণয়ন করতে হবে, যাতে রসূলের দেয়া কোনো মূলনীতি লংঘিত না হয়, এই মূলনীতির বিরুচ্ধাচরণ করা না হয়। যে কোনো আইন রচনার মূলনীতি হবে এই যে, যদি সে ব্যাপারে কোরআন বা সুন্নাহর কোনো সুস্পষ্ট উক্তি থাকে, তাহলে তা অনুসরণ করতে হবে, আর যদি কোনো সুস্পষ্ট উক্তি না থাকে তবে কোরআন ও সুন্নাহর কোনো মূলনীতি লংঘিত না হয় এমনভাবে তা রচনা করতে হবে। উম্মাহ ও তার প্রতিনিধিত্বশীল শাসকের ক্ষমতা এ পর্যন্তই সীমিত থাকবে । মানব রচিত কোনো বিধানের সাথে ইসলামের এ বিধানের কোনো তুলনা করা যাবে না। এ বিধান দ্বারা মানুষের আইন রচনার প্রক্রিয়াকে সমগ্র সৃষ্টিজঅগতের সাথে সমধিত করা হয়েছে এবং বিশ্বজগত পরিচালনার জন্যে আল্লাহর রচিত বিধানের সাথে মানব জাতির পরিচালনার জন্যে আল্লাহর রচিত বিধানের সমন্বয় সাধন করা হয়েছে । যাতে মানুষের আইন বিশ্ব প্রকৃতির বিধানের সাথে সংঘর্ষশীল না হয়। কেননা তা হলে মানুষ হয় এখানে অসুখী হবে, নচেত তারা ধ্বংস হবে, অথবা তার সমস্ত চেষ্টা সাধনা বিফলে যাবে। এই মূলনীতি দুটোকে এ আয়াত মোমেনদের অন্তরে তার মূল উৎসের সাথে সংযুক্ত করে দয়। সেই মূল উৎস হচ্ছেন স্বয়ং আল্লাহ তায়ালা । এই সংযোগ সাধনের লক্ষ্যেই তাদের আল্লাহর ভয় ও আল্লাহর আযাবের ভয় প্রদর্শন করা হয়- ‘তোমরা আল্লাহকে ভয় করো । নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা ৷’ এটা হচ্ছে সবচেয়ে বড়ো গ্যারান্টি । এর সাথে কোনো টালবাহানা চলে না এবং একে এড়িয়ে যাওয়ারও কোনো উপায় নেই । কেননা মোমেনরা জানে, আল্লাহ তায়ালা যাবতীয় গোপন তথ্য জানেন, সমস্ত কাজকর্ম সম্পর্কে তিনি ওয়াকেফহাল, তার কাছেই সকলকে ফিরে যেতে হবে এবং তিনি কঠিন শাস্তিদাতা । মোমেনরা জানে, সম্পদ কেবল ধনী সম্পৃদায়ের মধ্যো আবর্তনশীল ও সীমিত না করে তার আবর্তন সকল শ্রেণীর মানুষের কাছে অবাধ ও উনুক্ত করে দেয়া তাদের দায়িত্ব । রসুল (স.) যা দেন তা সন্তুষ্ট চিত্তে ও পূর্ণ আনুগত্য সহকারে গ্রহণ করা তাদের কর্তব্য এবং তিনি যা কিছু থেকে নিষেধ করেন তা থেকে কোনো রকম শৈথিল্য ও স্বেচ্ছাচারিতা প্রদর্শন ছাড়াই বিরত থাকতে তারা আদিষ্ট । কেননা তাদের সামনে একটা কঠিন হিসাব নিকাশের দিন রয়েছে। আনসার ও মোহাজ্েস্সলের আত্মত্যাগ ও ভ্রাতৃত্ব বন্ধন বনু নধীরের প্রায় সমস্ত পরিত্যক্ত সম্পত্তি কেবল মোহাজেরদের মধ্যেই বণ্টন করা হয়েছিলো । মাত্র দু'জন আনসারকে এই বণ্টনের সাথে যুক্ত করা হয়েছিলো । এই নিয়ম শুধু ‘ফায়’ সম্পত্তির জন্যে নির্দিষ্ট । ‘সম্পদ যেন তোমাদের ধনীদের মধ্যেই আবর্তনশীল না থাকে'- এই মূলনীতি বাস্তবায়নের লক্ষ্যেই এরূপ করা হয়েছিলো। নচেত এই বিধানটা যেভাবে প্রযোজ্য তা হচ্ছে, এ ধরনের সম্পত্তি দরিদ্র শ্রেণীর সকলের জন্যেই নির্দিষ্ট থাকবে- মোহাজের হোক, আনসার হোক বা তাদের পরবর্তী প্রজন্ম হোক । পরবর্তী আয়াতগুলো থেকেও এই কথা জানা যায় । তবে কোরআন কেবল নীরস ও নিরেট বিধান দিয়েই ক্ষান্ত থাকে না; বরং সে এমন প্রাণোচ্ছল পরিবেশে তার বিধান জারি করে, যেখানে সকল সজীব প্রাণী তার পক্ষে সাড়া দিতে গিয়ে মুখরিত হয়ে ওঠে ৷ এ জন্যে নিমোক্ত তিনটি শ্রেণীকে এর আওতাভুক্ত করে নেয়া হয়েছে এবং এদের গুণবৈশিষ্ট্যাগুলো এতো স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে, এই তিনটি শ্রেণীর প্রকৃত পরিচয় তা থেকে সহজেই জানা যায় । | ৫৯ সূক্সা আল হাশন্স ০২১৩৩১), পাক্থা ২৮ মনখিল ৭ WWW.DOIKLHADLV.DLOSSpot.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।