ইসলাম তার সমগ্র সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থাকে কার্যত এই মূলনীতির ভিত্তিতেই প্রতিষ্ঠিত করেছে। এজন্যেই সে যাকাত ফরয করেছে এবং নগদ টাকার বার্ষিক শতকরা আড়াই ভাগ তার হার ধার্য করেছে। আর অন্য যাবতীয় আয় থেকে ধার্য করেছে দশ ভাগ অথবা পাচ ভাগ । এরই অনুরূপ হার ধার্য করেছে পশু সম্পদেও, আর খনিজ সম্পদেও প্রায় নগদ অর্থের মতো হারে যাকাত প্রবর্তন করেছে। নিসন্দেহে এ হার বেশ বড়ো । ওদিকে যুদ্ধলন্ধ সম্পদের (গনীমত) চার পঞ্চমাংশ ধার্য করেছে ধনী অথবা গরীব মোজাহেদদের জন্যে, আর ‘ফায়’ অর্থাৎ বিনা যুদ্ধে লব্ধ সম্পত্তির পুরোটাই দরিদ্রদের জন্যে বরাদ্দ করেছে । যমীন লীজ দেয়ার ক্ষেত্রে ইসলাম বর্গা চাষ পদ্ধতিকে মনোনীত করেছে। অর্থাৎ ভূমির মালিক ও চাষী উৎপন্ন ফসলের অংশীদার হবে, ধনীনের অতিরিক্ত সম্পদ গরীবদের মধ্যে বণ্টন করার অধিকার সরকারকে দেয়া হয়েছে। সরকারী কোষাগার শূন্য হয়ে গেলে ধনীদের সম্পদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে। সম্পদ গোলাজাত করা এবং সুদ হারাম করা হয়েছে। কেননা এ দুটো হচ্ছে সম্পদ ধনীদের মধ্যে সীমাবদ্ধ করার নিকৃষ্ট মাধ্যম । মোটকথা, ইসলাম তার গোটা অর্থনৈতিক ব্যবস্থা এমনভাবে গড়ে তুলেছে, যাতে উল্লেখিত মূলনীতি বাস্তবায়িত হয়। কেননা সে মূলনীতিই (সম্পদ-ধনীদের মধ্যে আবর্তিত না থাকা) হচ্ছে ব্যক্তিমালিকানার অন্যান্য শর্তের পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ শর্ত । সুতরাং ইসলামী ব্যবস্থায় মালিকানার স্বীকৃতি থাকলেও তা পুঁজিবাদী ব্যবস্থা নয়। বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা ইসলাম থেকে আসেনি । পুঁজিবাদী ব্যবস্থা যদি সুদ ও গোলাজাতকরণ ছাড়া চলে, তাহলে তা আল্লাহর নিজস্ব নিয়মে মনোনীত বিশেষ ব্যবস্থা হতে পারে । আসলে ইসলামী ব্যবস্থা নিজস্ব নিয়মে গঠিত হয়েছে, নিজস্ব নিয়মে পথ চলে আজ পর্যন্ত টিকে আছে। এটা সুসমধ্বিত ভারসাম্যপূর্ণ নযীরবিহীন এক ব্যবস্থা, এতে অধিকার ও দায় দায়িত্বের সমন্বয় ঘটানো হয়েছে। যেদিন মহান স্রষ্টা এ ব্যবস্থা রচনা করেছেন, সেদিন থেকেই তা গোটা সৃষ্টির মতোই ভারসাম্যপূর্ণ প্রমাণিত হয়েছে, আর সৃষ্টিঅগতের ভারসাম্য ও সমন্বয়ের তো কোনো তুলনাই নেই । শব্সীয়তের উশুস দ্বিতীয় যে মূলনীতিটার উল্লেখ করা হয়েছে, তা হলো, শরীয়ত একটি মাত্র উৎস থেকেই গ্রহণ করতে হবে বলা হয়েছে, ‘রসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা তিনি নিষেধ করেন তা বর্জন করো ।' এ থেকে ইসলামের সাংবিধানিক মূলনীতিটিও পাওয়া যায় । ইসলামের আইনের গ্রহণযোগ্যতা ও শক্তির উৎস শুধু এই যে, তা রসূল কর্তৃক প্রদত্ত । চাই কোরআনের মাধ্যমেই হোক অথবা হাদীসের মাধ্যমেই হোক । গোটা মুসলিম উম্মাহ এবং তাদের শাসকরা সবাই মিলেও রসূল যে বিধান দেন তার বিরুদ্ধাচরণ করার ক্ষমতা এবং অধিকার রাখে না। এর বিরুদ্ধাচরণ করে তারা কোনো আইন প্রণয়ন করলে সে আইনেরও কোনো শক্তি ও গ্রহণযোগ্যতা থাকে না । কেননা যে প্রাথমিক উৎস থেকে এ জিনিসটা শক্তি অর্জন করে, সেই উৎসই সে তখন হারিয়ে ফেলে । ইসলামের এ মতবাদ মানবরচিত যাবতীয় মতবাদের পরিপন্থী । মানব রচিত মতবাদে জাতিকে ক্ষমতার উৎস ও সার্বভৌমত্বের মালিক বলা হয়। তাকে তার নিজের জন্যে আইন রচনার ক্ষমতা দেয়া হয়। তার সকল আইন গ্রহণযোগ্য ও সমাজে তা চালু হওয়ার শক্তি সম্পন্ন বলা হয়৷ পক্ষান্তরে ইসলামে ক্ষমতার উৎস হলো আল্লাহর সেই বিধান যা রসূল (স.) নিয়ে এসেছেন, আর মুসলিম উম্মাহ শুধু এ বিধানের বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণেরই দায়িত্বসম্পন্ন । তাদের শাসকরা হচ্ছে এ ব্যাপারে তাদেরই প্রতিনিধি । তাদের অধিকার ও ক্ষমতা এ পর্যন্তই সীমাবদ্ধ । আইন | ৫৯ সূন্া আশ হাশর (১৩২১) পান্থা ২৮ মনখিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।