যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

এ আয়াতগুলোতে ফায় অর্থাৎ বিনা যুদ্ধে দখলীকৃত সম্পত্তি সম্পর্কে শরীয়তের বিধান বর্ণিত হয়েছে, কিন্তু শুধু বিধান ও তার বিশেষ কারণ বলেই ক্ষান্ত হয়নি; বরং অন্য একটা তাৎপর্যপূর্ণ বিষয়ও এখানে উল্লেখ করা হয়েছে যে, ‘আল্লাহ তায়ালা তার রসুলদের যার ওপর ইচ্ছা বিজয়ী করে দেন’ অর্থাৎ এই ‘ফায়’ আল্লাহ্‌ নির্ধারিত তকদীরের ফায়সালার অন্তর্ভুক্ত, আর নবীরা হচ্ছেন এই ফয়সালারই একটা পক্ষ । তাই আল্লাহ তায়ালা তাদের যখন যার ওপর বিজয়ী করতে চান বিজয় দান করেন। কোন মানবীয় চেষ্টা সাধনা, সাহায্য বা যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হয় না। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান । এ বক্তব্য দ্বারা নবীদের সম্পর্ককে সরাসরি আল্লাহর তাকদীর সংক্রান্ত ফায়সালার সাথে যুক্ত করা হয়েছে। অদৃষ্টের এ ঘূর্ণায়মান চাকার ভেতরেই তাদের অবস্থান নিদিষ্ট করা হয়েছে। এ থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, তারা যদিও মানুষ, তথাপি আল্লাহর ফয়সালা বাস্তবায়নে তাদের বিশেষ ভূমিকা নির্দিষ্টি রয়েছে। সে ভূমিকা তারা আল্লাহর ইচ্ছা, অনুমতি ও পরিকল্পনা অনুসারেই পালন করে থাকেন । নিজেদের প্রবৃত্তির খেয়াল খুশি অনুসারে তারা কোনো কাজ করেন না। নিজেদের ইচ্ছা বা পরিকল্পনা অনুযায়ী তারা কোনো কিছু গ্রহণও করেন না। কোনো কিছু বর্জনও করেন না । তারা যখন কোনো যুদ্ধ-বিগ্রহে অংশ নেন অথবা শাস্তি ও সন্ধি চুক্তি করেন, তা সবই করেন আল্লাহর ফয়সালার কোনো না কোনো অংশ বাস্তবায়নের উদ্দেশ্যেই এবং তা এই পৃথিবীতে তাদের তৎপরতা ও আন্দোলনের সাথেই সম্পৃক্ত থাকে। সেসব তৎপরকার নেপথ্য প্রকৃত কার্য সম্পাদনকারী হচ্ছেন আল্লাহ তায়ালা স্বয়ং ৷ ...... বস্তুত তিনি সব কিছুর ওপরই ক্ষমতাবান ৷ ‘আর আল্লাহ তীর রসূলকে যে সম্পত্তি দান করেন, তা আল্লাহর রসূলের, তার আত্মীয় স্বজন, এতিম, মেসকীন ও পথিকদের জন্যে । সম্পদ যেন কেবল তোমাদের ধনীকদের মধ্যে ঘূর্ণায়মান না থেকে যায়। রসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি তোমাদের নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো । আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তায়ালা কঠিন শাস্তিদাতা ৷' সম্পদের বিক্েন্দ্রীককর্সণ হুসন্লামী অর্থনীতির সুন্গনীতি আমি ইতিপূর্বে যে বিধানের কথা বিস্তারিতভাবে আলোচনা করেছি, এ আয়াতে সেই বিধানটিই বর্ণনা করা হয়েছে এবং এই বণ্টনের যুক্তি আলোচনা করার মাধ্যমে ইসলামী সমাজের সামাজিক ও অর্থনৈতিক একটা মৌলিক বিধান তুলে ধরা হয়েছে- ‘যেন ধন সম্পদ কেবল তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত না হয়।' অনুরূপ ইসলামী রাষ্ট্রের সাংবিধানিক আইনেরও একটা মৌল বিধান এখানে উল্লেখ করা হয়েছে এবং তা হচ্ছে, ‘রসূল তোমাদের যা কিছু দেন তা গ্রহণ করো, আর যা কিছু নিষেধ করেন তা থেকে বিরত থাকো ।' যদিও এ দুটো বিধান এখানে এই ‘ফায়’ এর সম্পত্তি ও তার বণ্টন প্রসংগে এসেছে, কিন্তু এটা এই সুনির্দিষ্ট ঘটনা অতিক্রম করে ইসলামী সমাজব্যবস্থা ও রষ্টরব্যবস্থার ভিত্তি প্রতিষ্ঠার বিস্তৃত পরিসর পর্যন্ত নিজ ভূমিকা পালন করে। প্রথম মূলনীতিটা অর্থনৈতিক বণ্টন ব্যবস্থা সংক্রান্ত । মূলনীতিটাতে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার বুনিয়াদী দর্শনের একটা বিরাট অংশ নিহিত রয়েছে। এই দর্শনে ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি দেয়া হয়েছে। তবে তা একটি মৌলিক নীতিমালা দ্বারা সীমিত৷ সে নীতিমালা হচ্ছে এই যে, সম্পদ শুধু ধনীদের মধ্যে ঘূর্ণায়মান থাকতে পারবে না এবং দরিদ্রদের মধ্যে তার আবর্তন বন্ধ করা চলবে না । যে সমাজ ব্যবস্থায় সম্পদ কেবল ধ্নীদের মধ্যেই আবর্তিত হয়, সে সমাজ ব্যবস্থা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার পরিপন্থী এবং তা গোটা সামাজিক বিন্যাসের লক্ষ্যেরও বিপরীত । ইসলামী সমাজের যাবতীয় সংযোগ-সম্পর্ক ও লেনদেন এমনভাবে পরিচালনা করতে হবে যেন তাতে এরূপ পরিস্থিতির সৃষ্টি না হয়, আর সৃষ্টি হলেও যেন তা বহাল না থাকে । | ৫৯ সুন্মা আল হাশব্ব ০১৩১১) ______* _পান্থা ২৮ মনখিশল ৭ | WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।