হয়েছে। এ দ্বারা তিনি পাপিষ্ঠদের অপমানিত করতে চেয়েছেন। গাছ কাটা এজন্যে অপমানজনক যে, তা কাটা দেখে তাদের অন্তরে আক্ষেপ ও দুঃখ জন্যেছে। আর গাছগুলো কাটা হয়নি, তাও ছেড়ে যেতে হবে ভেবে অন্তর্জ্তালার সৃষ্টি হয়েছে। উভয় ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা একই । এভাবে মুসলমানদের মনের সন্দেহ সংশয় দূরীভূত হয়েছে এবং তারা এ কথা বুঝতে পেরে আশ্বস্ত হয়েছে যে, যা কিছু হয়েছে, সব আল্লাহর ইচ্ছাতেই হয়েছে এবং আল্লাহই তা করেছেন। তিনি যা চান তাই করেন । তারা কেবল আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের হাতিয়ার হয়েছে। বিনা যদ্জধে আ্রাপ্ত সম্পদের ব্যাপাক্রে শর্রিিয্মতের বিধান এ ঘটনা ও অনুরূপ অন্যান্য ঘটনার মাঝ দিয়ে মহান আল্লাহ তার রসূলকে যে সম্পত্তির মালিকানা অর্পণ করেছেন, যে সম্পত্তি অর্জন করতে মুসলমানদের কোনো যুদ্ধ করতে হয়নি, কোনো আক্ৰমণও চালাতে হয়নি, অর্থাৎ যেসব ঘটনায় প্রত্যক্ষ ও প্রকাশ্যভাবে কোনো মানুষ বা অন্য কোনো সৃষ্টিকে মাধ্যম হিসেবে গ্রহণ করা ছাড়াও আল্লাহর হাতকে সরাসির সক্রিয় দেখা গেছে, সে বিষয়েই সূরার এই দ্বিতীয় পর্বটির আলোচনা কেন্দ্রীভূত । (আয়াত ৬-১০) এই সম্পত্তি ও অনুরূপ অন্যান্য সম্পত্তি সম্পর্কে আল্লাহর ফয়সালা সম্বলিত এই আয়াতগুলো একই সাথে তৎকালীন মুসলমানদের প্রকৃত অবস্থা যেমন বর্ণনা করছে, তেমনি সর্বকালের মুসলিম উম্মাহর চিরন্তন স্বভাব ও মেযাজ এবং তার চারিত্রিক বৈশিষ্টগুলোরও বিবরণ দিয়েছে। এর মাধ্যমে তারা কালগত ব্যবধান সত্তেও পরস্পরের সাথে একাত্ম হয়, পৃথিবীর সকল অঞ্চলের ও সকল যুগের সকল প্রজন্ম পরস্পরের সাথে অটুট বন্ধনে আবদ্ধ থাকে এবং কখনো কোনো প্রজন্ম অপর প্রজন্ম থেকে, কোনো জাতি অপর জাতি থেকে, কোনো ব্যক্তি অপর ব্যক্তি থেকে বিচ্ছিন্ন হয় না। এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করা উচিত । ‘আর আল্লাহ তায়ালা তার রসূলকে যে সম্পত্তির মালিকানা অর্পণ করেছেন, তার ওপর তোমরা কোনো ঘোড়া উট দাবড়াওনি, তবে আল্লাহ তায়ালা তার রসূলদের যার ওপর উচ্ছা করেন বিজয়ী করেন । আল্লাহ তায়ালা সর্ববিষয়ে ক্ষমতাবান ৷’ এ আয়াতটিতে যে ‘আওজাফতুম’ কথাটা রয়েছে, তার মূল হচ্ছে ‘ইজাফ’, এর অর্থ ঘোড়া বা উট ইত্যাদি দ্রুত দাবড়ানো বা হাকানো, আর '‘রেকাব' অর্থ উট । আয়াতটি মুসলমানদের স্মরণ করিয়ে দিচ্ছে যে, যে সম্পত্তি ইহুদী গোত্র বনু নযীর রেখে গেছে, মুসলমানরা তা ঘোড়া বা উট দাবড়িয়ে অর্থাৎ যুদ্ধ করে জয় করেনি। সুতরাং যুদ্ধলন্ধ সম্পদ (গনীমত) থেকে যেভাবে আল্লাহর সাথে মুসলমান যোদ্ধাদের জন্যে চার পঞ্চমাংশ এবং আল্লাহর সাথে তার রসূল, তার আত্মীয়-স্বজন, এতীম, মেসকীন ও পথিকদের জন্যে মাত্র এক পঞ্চমাংশ বরাদ্দ করেছেন, যেমন বদর যুদ্ধের গনীমত তিনি বরাদ্দ করেছেন, এক্ষেত্রে সেভাবে বরাদ্দ করেননি । এ সম্পত্তি সম্পর্কে আল্লাহর বিধান হলো, এর সমগ্রটাই আল্লাহ তায়ালা, তার রসূল, আত্মীয়-স্বজন, এতীম, মেসকীন ও পথিকদের জন্যে নির্দিষ্ট । রসূল (স.) স্বয়ং এ সম্পত্তি এই খাতগুলোর মধ্যে যেমন ইচ্ছা ব্যয় করার ক্ষমতা ভোগ করেন। এখানে যে আত্মীয়-স্বজনের কথা উল্লেখ রয়েছে, তারা হলো রসূলের আত্মীয় স্বজন ৷ তাদের জন্যে সদকা হালাল না হয়, অন্যদিকে তারা তার সম্পত্তির কোনো ভাগও পাচ্ছে না; অথচ তাদের ভেতর কপর্দকহীন দর্দ্রিরাও রয়েছে। তাই তাদের জন্যে গনীমতের এক পঞ্চমাংশ থেকে একটা অংশও এই সম্পত্তি (ফায়) থেকে বরাদ্দ করেছেন। এছাড়া অন্যান্য শ্রেণী ও ব্যয়ের খাত সংক্রান্ত বিধান সুবিদিত । রসূল (স.)-ই এ ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করেন। (১) (১) রসূলের আত্মীয়-স্বজন সম্পর্কে মততেদ রয়েছে শুধু দরিদ্র আত্মীয়-স্বজনই এ সম্পত্তির অংশ পাওয়ার অধিকারী না সবাই, তা নিয়ে একাধিক মত রয়েছে। যে মতটি অগ্রগণ্য তা হলো, সব আত্মীয়-স্বজনই অংশ পাওয়ার অধিকারী । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।