অর্থাৎ দুনিয়াতে তাদের জন্যে শাস্তি অবধারিত ছিলো । যেভাবে হয়েছে সেভাবে হোক অথবা অন্যভাবে হোক । আল্লাহ তায়ালা যদি তাদের নির্বাসনের শাস্তি না দিতেন, তবে তিনি তাদের অন্য কোনো শাস্তি দিতেন, আর আখেরাতের দোযখের শাস্তি তো পৃথকভাবে নির্দিষ্ট রয়েছেই । মোটকথা, যে কোনো ভাবেই হোক, পার্থিব শাস্তি তাদের জন্যে অনিবার্য ও অবধারিত ছিলো। ‘এ শাস্তির কারণ এই যে, তারা আল্লাহ তায়ালা ও তার রসূলের বিরুদ্ধাচরণ করেছিলো, আর যে কেউ আল্লাহর বিরুদ্ধাচরণ করে সে জেনে রাখুক যে, আল্লাহ তায়ালা কঠোর শাস্তিদাতা । আল্লাহর বিরুদ্ধাচরণ করার অর্থই হলো আল্লাহর পথ ছেড়ে অন্য পথে চলা । আর আয়াতের প্রথমাংশে আল্লাহ তায়ালা তাদের আযাবের যোগ্য হওয়ার এই কারণ জানিয়েছেন যে, আল্লাহর রসূলের পথই আল্লাহর পথ এবং সেই পথ ত্যাগ করাই তাদের আযাবের কারণ । এজন্যেই | শেষাংশে আল্লাহ তায়ালা শুধু তার বিরুচদ্ধাচরণের কথা বলেই ক্ষান্ত থেকেছেন। কেননা রসূলের বিরুদ্ধাচরণও এর অন্তর্ভুক্ত । আর যেহেতু আল্লাহর সৃষ্ট বান্দা হয়ে তারই সামনে তার বিরুদ্ধাচরণ করা জঘন্য ধরনের ধৃষ্টতার নামান্তর, তাই এটা একটা বিপজ্জনক ও ভয়ংকর কাজ । যে নগণ্য তুচ্ছ সৃষ্টি মহান সৃষ্টার বিরুদ্ধাচরণের ধৃষ্টতা দেখায়, সে যে আল্লাহর আযাব ও গযবের শিকার হবে তা তো স্বাভাবিক ব্যাপার । কেননা তিনি কঠিন শাস্তিদাতা । এভাবে সর্বযুগের ও সকল জায়গার আল্লাহদ্রোহীদের ভয়ংকর পরিণতির বিষয়টি ইহুদী গোত্র বনু নযীরের অপরাধ ও তার শাস্তির বিচরণের মধ্য দিয়ে অন্তরে বদ্ধমূল করে দেয়া হয়েছে। এখানে লক্ষণীয় যে, আল্লাহ ইহুদী গোত্র বনু নযীরকে চার বার ‘কাফের আহলে কেতাব’ নামে আখ্যায়িত করেছেন। এটা একটা সত্য ঘটনাও বটে ৷ কেননা আল্লাহর দ্বীন যখন মোহাম্মদ (স.)-এর মাধ্যমে পূর্ণাংগ ও সর্বশ্রেষ্ঠ অবয়বে উপস্থাপিত হয়েছে, তখন তারা এটা প্রত্যাখ্যান করেছে । অথচ তারা এর প্রত্যাশা ও প্রতীক্ষায় ছিলো । তাই তাদের বার বার কাফের আহলে কেতাব নামে আখ্যায়িত করে তাদেরকে অপমানিত ও ধিকৃত করা হয়েছে। সেই সাভে মুসলমানরা ইহুদীদের সাথে যে কঠোর আচরণ করেছে এবং তাদের হাত দিয়ে তাদের যে শাস্তি দিয়েছে, সে ব্যাপারে মুসলমানদের মনকে আশ্বস্ত করা হয়েছে, তারা কোনো অন্যায় করেনি। এ কথাটা স্পষ্ট করে বলে দেয়াই এখানে উদ্দেশ্য । পরবর্তী আয়াতে মুসলমানদের আরো আশ্বস্ত করা হয়েছে যে, আল্লাহ তায়ালা ও রসূলের চিরুদ্ধাচরণকারী এই ইহুদীদের খেজুর বাগানের কিছু গাছ নষ্ট করে তারা সঠিক কাজই করেছে। আসলে কিছু কিছু মুসলমানদের মনে এ ব্যাপারে সন্দেহ সংশয় ছিলো, ‘কোনো খেজুর গাছ যদি তোমরা কেটে থাকো বা বহাল রেখে থাকো, তবে সেটা আল্লাহর হুকুমেই করেছো এবং আল্লাহর অবাধ্য লোকদের লাঞ্চিত করাই ছিলো তার উদ্দেশ্য ৷’ মূলত আয়াতের ‘লীনাতুন’ শব্দটি দ্বারা তৎকালের আরবে সুপরিচিত উত্তম মানের খেজুর গাছ বুঝানো হয়েছে মুসলমানরা ইহুদীদের খেজুর বাগানের কিছু কিছু খেজুর গাছ কেটে ফেলেছিলো এবং কিছু কিছু তারা বহাল রেখেছিলো । এতে তাদের কিছু লোকের মনে আপত্তি ও সংশয় দেখা দিয়েছিলো কেননা এই ঘটনার আগে পরে যে কোনো ধরনের জ্বালানো পোড়ানো ও নাশকতার কাজ মুসলমানদের জন্যে নিষিদ্ধ ছিলো । এ জন্যে এই ব্যতিক্রমী কাজটির ব্যাপারে মুসলমানদের মনকে আশ্বস্ত করার জন্যে বিশেষ ধরনের বাচনভংগির প্রয়োজন ছিলো। তাই এখানে বলা হয়েছে, কিছু গাছ কাটা ও কিছু গাছ না কাটা দুটোই আল্লাহর হুকুমে ও অনুমতিতে হয়েছে। আল্লাহ তায়ালা এ ঘটনাটা ঘটানোর দায়িত্ব সরাসরি নিজেই গ্রহণ করেছিলেন। তাই এখানে তিনি যা ইচ্ছা করেছেন সেটাই বাস্তবায়িত হয়েছে। পুরো ঘটনাটাই আল্লাহর মর্জি অনুসারে সম্পাদিত [৯ সুন আল হাল ক লক সলিল এ যিলাল ২০তম ১৭ .bol tab. blogspot.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।