যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

‘তোমরা ধারণাও করোনি যে, তারা বের হবে। তারা বরং ভেবেছিলো, তাদেরকে তাদের দুর্গগুলো আল্লাহ তায়ালা থেকে রক্ষা করবে ।' অর্থাৎ তোমরাও আশা করতে পারোনি যে, তারা বের হয়ে যাবে, আর তারাও মেনে নিতে পারছিলো না যে, ব্যাপারটা সত্যি সত্যিই ঘটবে ৷ কেননা তারা তাদের দুর্গে এতোটাই শক্তিশালী ও নিরাপদ ছিলো যে, তোমরা তাদের বহিষ্কার করতে পারবে, সে আশা অবশ্যই করতে পারোনি, আর এই নিরাপদ অবস্থান তাদের এতোটা গর্বিত করেছিলো যে, তারা আল্লাহর দোর্দণ্ড শক্তিকে একেবারেই ভুলে গিয়েছিলো । আল্লাহর সে শক্তিকে কোনো দুর্গই যে হার মানাতে পারে না, তা তাদের মনেই ছিলো না। ‘কিন্তু আল্লাহর শাস্তি তাদের ওপর এমনভাবে এসে পড়লো যে, তারা কল্পনাও করতে পারেনি, আর আল্লাহ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন’ অর্থাৎ শাস্তিটা দুর্গের ভেতর থেকে নয় বরং তাদের মনের ভেতর থেকে এসেছিলো । আল্লাহ্‌ তায়ালা তাদের মনে ভীতির সঞ্চার করলেন । তাই তারা নিজ হতেই তাদের দুর্গ খুলে দিলো । আল্লাহ তায়ালা তাদের দেখিয়ে দিলেন যে, তাদের নিজেদের ওপরই তারা কোনো নিয়ন্ত্রণ রাখে না, নিজেদের মনকেই তারা বশে রাখতে পারে না এবং নিজেদের ইচ্ছা ও পরিকল্পনা মোতাবেক আল্লাহর কাছ থেকেও তারা নিরাপদ থাকতে পারে না। তাদের দুর্গ ও ভবনসমূহের নিরপত্তার তো প্রশ্নই ওঠে না। তারা সবদিক থেকেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে নিয়েছিলো, কিন্তু তাদের নিজেদের ভেতর থেকে কোনো আক্রমণ আসবে তা তারা ভাবতেও পারেনি । আল্লাহ তায়ালা যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন তা এ রকমই ঘটে ৷ যে দিক মানুষের জানা থাকে ও ক্ষমতার আওতাধীন থাকে, সেদিক থেকেই ঘটনা ঘটে ৷ তিনি তো সবই জানেন এবং তিনি সর্বশক্তিমান ৷ সুতরাং মানুষের জানা ও তাদের ক্ষমতাধীন হওয়ার জন্যে কোনো কারণ বা উপলক্ষের প্রয়োজন হয় না। কারণ সব সময়ই সেখানে উপস্থিত থাকে এবং উপলক্ষ সর্বদাই প্রস্তুত থাকে । কারণ বা ফলাফল সবই আল্লাহর সৃষ্টি । উপলক্ষ এবং পরিণতিও তারই সৃষ্টি । কোর কারণ বা ফলাফলই আল্লাহর নাগালের বাইরে নয় বা সাধ্যাতীত নয়। তিনি মহাপরাক্রমশালী মৃহাবিজ্ঞানী । আহলে কেতাব কাফেরদের যে গোষ্ঠীটি তাদের দুর্গে আশ্রয় নিয়েছিলো, তাদের কাছে আল্লাহর শাস্তি এমনভাবে এসেছিলো যে, তারা ভাবতেও পারেনি। আল্লাহ্‌ তায়ালা তাদের মনে ত্রাসের সঞ্চার করে দিয়েছিলেন । তারা তাদের দুর্গে ও ভবনে আশ্রয় নিয়েছিলো । কিন্তু আল্লাহ তায়ালা তাদের নিজেদের ও মোমেনদের হাত দিয়ে সেসব দুর্গ ধ্বংস করে দিয়েছিলেন। এখানেই ইহুদী বনু নযীর গোত্রের ঘটনার সমাপ্তি ঘটে । তাদের দুর্গ তাদের নিজেদের কর্মকান্ডের কারণেই ধ্বংস হয়, তারপর তা তাদের নিজ নিজ হাতে ও মুসলমানদের হাতে বিধ্বস্ত হয়। এখানে ঘটনাটির ওপর সর্বপ্রথম এই বলে মন্তব্য করা হয়, ‘অতএব হে চক্ষুম্মান ব্যক্তিরা, তোমরা শিক্ষা গ্রহণ করো ।' মন্তব্যটি নিসন্দেহে উপযুক্ত সময়ে ও উপযুক্ত স্থানে করা হয়েছে, বিশেষ করে যখন শ্রোতাদের মন যথার্থই শিক্ষা গ্রহণের জন্যে তখন প্রস্তুত ছিলো । পরবর্তী আয়াতে জানিয়ে দেয়া হচ্ছে যে, আল্লাহ তায়ালা তাদের নির্বাসনে পাঠিয়ে পার্থিব শাস্তি থেকে রেহাই দেয়ার ইচ্ছা পোষণ করেননি; বরং এ শাস্তি না দিলেও তাদের অন্য কোনো পার্থিব শাস্তি তিনি অবশ্যই দিতেন, উপরস্তু আখেরাতের শাস্তি তো রয়েছেই । ‘আল্লাহ্‌ তায়ালা যদি তাদের জন্যে নির্বাসন স্থির না করতেন, তাহলেও তাদের দুনিয়ায় শাস্তি দিতেন, উপরস্তু তাদের জন্যে আখেরাতে রয়েছে দোযখের শাস্তি ।' |_৫৯ সূরা আল হাশর ৫২৮১) পারা ২৮ মনযিল ৭ | www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।