দিয়ে । সুতরাং এ কথা নিদ্ধিধায় বলা যায় যে, সূরার প্রথমাংশ ও শেষাংশ তার আলোচিত বিষয়ের সাথে এবং তাকওয়া, একাগ্রতা, আনুগত্য ও মহাবিজ্ঞানময় আল্লাহর বিশ্ব ব্যবস্থাপনা নিয়ে চিন্তা গবেষণার আহবানের সাথে পরিপূর্ণভাবে সমন্বয়যুক্ত ও সামঞ্জস্যপূর্ণ । এবার আসুন, আমরা কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে আত্মনিয়োগ করি এবং দেখি, কিভাবে কোরআন ঘটনাবলীকে চিত্রিত করে ও এই ঘটনাবলী দ্বারা কিভাবে তা ব্যক্তির মনমানস গঠন করে। তাফসীর জআস্মাত ৯-৯০ ‘আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, সকলেই আল্লাহর মহিমা ঘোষণা করে। তিনি মহা পরাক্রমশালী মহাবিজ্ঞানী ৷’ (আয়াত-১) অর্থাৎ আকাশ ও পৃথিবীতে বিদ্যমান প্রতিটি জিনিস কর্তৃক আল্লাহর মহিমা ঘোষণা এবং পবিত্রতা ও প্রশংসা করার এই শাশ্বত সত্যটি দিয়েই এ সূরার উদ্বোধন করা হচ্ছে। এ সূরা আল্লাহর বিদ্রোহী ইহুদীদের তাদের ভিটেমাটি থেকে বিতাড়িত করার কাহিনী বর্ণনা করেছে। আল্লাহ তায়ালা নিজেই তাদের বিতাড়িত করেছেন এবং আল্লাহ তায়ালা গুণ বর্ণনাকারী ও তার সমর্পণ করেছেন। তিনি মহাপরাক্রমশালী ও মহাবিজ্ঞানী ৷ অর্থাৎ তনি নিজের প্রিয় বান্দাদের সাহায্য করা ও শক্রুদের ধ্বংস করার ক্ষমতা রাখেন এবং নিজের যাবতীয় পরিকল্পনা ও ব্যবস্থাপনায় তিনি বিজ্ঞানময়, প্রাজ্ঞ । তহলহুদীদের দেশ খেকে বহিস্কারের দৃষ্টান্ত পরবর্তী আয়াত থেকেই শুরু হয়েছে সেই ঘটনার বিবরণ । যার প্রেক্ষাপটে এ সূরা নাযিল হয়েছে। বলা হচ্ছে, তিনি সেই সত্তা, যিনি কাফের আহলে কেতাব গোষ্ঠীকে তাদের ঘরবাড়ী থেকে প্রথমবারেই একেক করে বহিষ্কার করেছেন। তোমরা ধারণাও করোনি যে, তারা বের হবে। তারা বরং ভেবেছিলো যে, তাদেরকে তাদের দুর্গগুলো আল্লাহ থেকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর শাস্তি তাদের ওপর এমনভাবে এসে পড়লো যে, তারা কল্পনাও করেনি, আর আল্লাহ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন। অতএব, হে চক্ষুন্মান ব্যক্তিরা, তোমরা শিক্ষা গ্রহণ করো । আর আল্লাহ যদি তাদের জন্যে নির্বাসন দন্ড লিখে না দিতেন, তবে তিনি দুনিয়াতেই কঠোর শাস্তি দিতেন; আর পরকালে তাদের জন্যে আগুনের শাস্তি তো রয়েছেই । এটা এ জন্যে যে, তারা আল্লাহ ও তার রসূলের সুস্পষ্ট বিরুদ্ধাচরণ করেছিলো । আর যে কেউ আল্লার বিরদ্ধাচরণ করে সে জেনে রাখুক, আল্লাহ তায়ালা কঠোর শাস্তিদাতা ৷’ (আয়াত ২,৩ ও 8) এ আয়াতগুলো থেকে আমরা জানতে পারি, আহলে কেতাব গোষ্ঠীকে তাদের ঘরবাড়ী থেকে প্রথম বার একত্রে বহিষ্কার করেছিলেন আল্লাহ তায়ালা স্বয়ং। যদিও সব কাজ আল্লাহই করে থাকেন, কিন্তু এখানে কথা এমনভাবে বলা হয়েছে যে, বিষয়টিকে প্রত্যক্ষভাবেই আল্লাহর কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। এ থেকে অনুভূত হয় যে, আল্লাহ তাদের বহিষ্কার করার ক্ষমতা মানুষের কাজের মধ্য দিয়ে প্রয়োগ করার পরিবর্তে সরাসরি নিজেই করেছেন এবং বহিষ্কৃতদের এমন ভূখন্ডে নিয়ে গেছেন, যেখানে থেকে তারা আর পূর্ববর্তী নিবাসে ফিরে আসবে না। আয়াতের নিম্নোক্ত অংশ দঘ্যর্থহীনভাবে জানাচ্ছে যে, তাদের বহিষ্কার ও বিতাড়নের কাজটি আল্লাহ তাযঅলা প্রত্যক্ষভাবেই করেছিলেন। [৯ সুরা আল হাশর ছন লারা তত সলিল = WWww.bolkiliab.blogspot.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।