যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ তায়ালা এ সূরার ২, ৩ ও ৪ নং আয়াতে এ প্রসংগটি আলোচনা করেছেন । মদীনা থেকে বহিষ্কৃত এই বনু নযীর ইহুদী গোত্রের কেউ সিরিয়ায় রেউ বা খায়বরে চলে যায়৷ খায়বরে | গমনকারীদের মধ্যে নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলো সালাম বিন আবিল হাকীক, কেনানা ইবনুর রবী বিন আবিল হাকীক এবং হুওয়াই বিন আখতাব । পরবর্তীকালে আহযাব যুদ্ধ ও বনু কোরায়যার ঘটনায় মক্কার মোশকেরদের মুসলমানদের ওপর হামলা করতে উঙ্কে দেয়া (সূরা আহযাব দ্রষ্টব্য) এবং খায়বরে যুদ্ধ বাধানোতে (সূরা আল-ফাতাহ দ্রষ্টব্য) এসব লোকের ভূমিকা ছিলো । বনু নযীরের পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ তায়ালা ও রসূলের সম্পত্তি হিসেবে নির্দিষ্ট হয়ে গিয়েছিলো । মুসলমানদের ঘোড়া বা উট ব্যবহার করে যুদ্ধ করে এগুলো জয় করতে হয়নি । এগুলো রসূল (স.) কেবল মোহাজেরদের মধ্যেই বন্টন করেন। আনসারদের মধ্যে দু'জন দর্দ্রিতম ব্যক্তি সাহল বিন হানিফ ও আবু দুজানা সাম্মাক বিন খারশাকে ছাড়া আর কাউকে এর অংশ দেয়া হয়নি। কারণ মোহাজেররা মক্কায় তাদের যাবতীয় সহায় সম্পদ ত্যাগ করে চলে এসেছিলো শুধু ঈমান রক্ষার তাগিদে, আর আনসাররা তাদের ঘরবাড়ী ও জমিজমায় মোহাজের ভাগ দিয়ে নযীরবিহীন ত্যাগ ও আস্তরিক ভ্রাতৃত্বের পরিচয় দিয়েছিলেন। এ সুযোগের সদ্ব্যবহার করার পর রসূল (স.) মুসলিম সমাজে স্বাভাবিক পরিস্থিতি প্রতিষ্ঠায় তূরিত পদক্ষেপ নিলেন, যাতে দরিদ্র লোকদের হাতে নিজস্ব সম্পত্তি থাকে এবং যাবতীয় ধন সম্পদ কেবল ধনীদের মধ্যে সীমাবদ্ধ হয়ে না যায়। আনসারদের মধ্যে কেবল দু'জন দরিদ্র ব্যক্তিকেই তিনি এর ভাগ দিয়েছিলেন বনু নযীরের পরিত্যক্ত সম্পত্তির ভাটবাটোয়ারা নিয়ে কেউ কেউ বিতর্ক তুলেছিলো। প্রসিদ্ধ মতানুসারে এই লোকটি ছিলো মোনাফেক । এর জবাবে আল্লাহ তায়ালা এই সূরায় বলেন, ‘আল্লাহ তায়ালা যে সম্পত্তি তার রসূলকে দিয়েছেন, তা অর্জন করতে তোমরা উট ও ঘোড়া ছুটাওনি, তবে আল্লাহ তার রসূলকে যার ওপর বিজয়ী করতে চান করতে পারেন, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী ৷’ রসূল (স.) আনসারদের বললেন, তোমরা যদি চাও, তোমাদের সম্পত্তি ও ঘরবাড়ীর একাংশ মোহাজেরদের বণ্টন করে দিতে পারো, আর এই গনিমতে তোমরা তাদের সাথে অংশীদার হতে পারো । আর যদি চাও তোমাদের সম্পত্তি ও ঘরবাড়ী পুরোপুরি তোমাদেরই থাক এবং গনিমতের কোনো অংশ তোমাদের মধ্যে বণ্টন করা হবে না। আনসাররা বললেন, বরং আমরা আমাদের সম্পত্তি ও ঘরবাড়ীর অংশও তাদের দেবো এবং গনিমতেও তাদের অগ্রাধিকার দেবো, তাদের সাথে আমরা শরীক হবো না। এ হচ্ছে সেই ঘটনা যার প্রেক্ষাপটে এ সূরা নাযিল হয়েছে। সমগ্র সূরাই এ ঘটনার সাথে সম্পৃক্ত ; ঘটনার প্রত্যক্ষদর্শী ও এ ঘটনা সম্পর্কে অবহিত মুসলমানদের সম্বোধন করে সূরার শেষাংশে কিছু বক্তব্য রাখা হয়েছে। বিভিন্ন ঘটনার পর্যালোচনা করে প্রশিক্ষণ ও চরিত্র গঠনমূলক মন্তব্য করা এবং এ ঘটনাবলীকে তার মৌলিক তত্ত্ব ও নীতিসমূহের সাথে সম্পৃক্ত করার ব্যাপারে কোরআনের যে এঁতিহ্যবাহী রীতি রয়েছে, সূরার শেষভাগের বক্তব্যে তারই প্রতিফলন ঘটেছে । সূরার একেবারে শেষাংশে মহান আল্লাহর এমন কিছু গুণাবলীর বিবরণ দেয়া হয়েছে, যার কার্যকর প্রভাব এই সৃষ্টিজগতে সর্বক্ষণ বিদ্যমান। এ গুণাবলীর প্রকৃত মর্মার্থ উপলব্ধি করার ওপরই সত্যিকার অন্তর্দৃষ্টি সম্বলিত, বোধগম্য ও বিবেকসম্মত ঈমানের ভিত্তি প্রতিষ্ঠিত । এ গুণাবলী হচ্ছে সেই আল্লাহর, যিনি এই কোরআন দ্বারা ঈমানদারদের সম্বোধন করেন ও তার দিকে আহ্বান করেন সূরাটার সূচনা ও সমাপ্তি দুটোই ঘটেছে আকাশ ও পৃথিবীর যাবতীয় জিনিসের সর্বময় অধিপতি মহাপরাক্রমশালী ও মহাবিজ্ঞানী আল্লাহর তাসবীহ তথা পবিত্রতা ও মহিমা ঘোষণার মধ্য | ৫৯৯ সূক্না আল হাশব্স (০১২৬৩১) [পারা ২৮ অনখিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।