রসূল (স.) যথারীতি যুদ্ধের প্রস্তুতি নিয়ে বনু নযীরের মহল্লা অবরোধ করলেন । তাদের তিনি তিন দিনের- মতান্তরে দশ দিনের চরম পত্র দিলেন যেন এই সময়ের মধ্যে তারা তাদের মহল্লা ছেড়ে চলে যায়। তিনি তাদেরকে তাদের অস্থাবর সম্পত্তি সাথে নিয়ে যাওয়া এবং ক্ষেতখামার ও বাগানগুলোর দেখাশুনার জন্যে তত্বাবধায়ক নিয়োগ করে যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু তারা রসূলের নির্দেশ প্রত্যাখ্যান করে তাকে প্রতিরোধ করে। সে তাদের আশ্বাস দিলো যে, তোমরা অবিচল অনড় থাকো । আমরা তোমাদের কখনো অসহায় ছেড়ে দেবো না। তোমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হলে আমরা তোমাদের পক্ষে লড়বো, আর তোমাদের বহিষ্কার করা হলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাবো । আল্লাহ তায়ালা এ প্রসংগে বলেন, ‘তুমি কি দেখোনি, মোনাফেকরা তাদের আহলে কেতাব কাফের ভাইদের বলে যে, তোমাদের যদি বের করে দেয়া হয় তবে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাবো এবং তোমাদের ব্যাপারে আর কারো হুকুম মানবো না, আর যদি তোমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তবে আমরা তোমাদের সাহায্য করবো । অথচ আল্লাহ তায়ালা সাক্ষ্য দিচ্ছেন যে, তারা মিথ্যাবাদী । বেরিয়ে যাবে না। আহলে কেতাব গোষ্ঠীকে যদি যুদ্ধ করতে হয় তবে তাদেরকে মোনাফেকরা সাহায্যও করবে না । আর যদি সাহায্য করে তাহলেও আহলে কেতাব গোষ্ঠী পরাভব মেনে নিয়ে পালিয়ে যাবে। এরপর তারা আর কোনো সাহায্য পাবে না । তাদের মনে আল্লাহর চেয়েও তোমাদের ভয় অধিক প্রবল । কেননা তারা একটা নির্বোধ জাতি ৷’ এরপর ইহুদীরা দুর্গের ভেতরে আশ্রয় নিলো ফলে রসূল (স.) তাদের খেজুর বাগান কেটে ফেলতে ও ভ্রালিয়ে দিতে মুসলমানদের নির্দেশ দিলেন। তা দেখে আহলে কেতাব গোষ্ঠী বললো, হে মোহাম্মদ, আপনি তো অরাজকতা সৃষ্টি করতে নিষেধ করতেন এবং অরাজকতা সৃষ্টিকারীর নিন্দা করতেন । এখন এই যে খেজুর বাগান কেটে ফেলা হচ্ছে ও জ্বালিয়ে দেয়া হচ্ছে, এটা কেমন ব্যাপার? তাদের এই প্রশ্রের জবাবেই সূরা হাশরের আয়াত নাযিল হলো, ‘তোমরা যদি কোনো গাছ কেটে থাকো অথবা তাকে তার মূলের ওপর দাড়িয়ে থাকতে দিয়ে থাকো, তবে সেটা অবরোধ যখন একটানা ছাব্বিশ দিন পর্যন্ত গড়ালো, তখন ইহুদীরা নিশ্চিত হলো যে, মোনাফেকদের প্রতিশ্রুতি কার্যকরি হবার কোনো আশা নেই । এ সময় আল্লাহ তায়ালাও তাদের মনে আতংকের সৃষ্টি করে দিলেন । তাই তারা রসূল (স.)-এর কাছে প্রার্থনা জানালো যেন তিনি রক্তপাত না করে তাদের বিতাড়িত করেন, যেমন ইতিপূর্বে অপর ইহুদী গোষ্ঠী বনু কায়নুকা’কে করেছেন (এর কারণ ও পটভূমি সূরা আহযাবে বর্ণিত হয়েছে) তারা এই মর্মে প্রতিশ্রুতি দিলো যে, তাদের উট যে পরিমাণ বইতে পারবে কেবল সেই পরিমাণ মালপত্রই তারা নেবে। কোনো অস্ত্রশস্ত্র নেবে না। রসূল (স.) তাদের প্রার্থনা মঞ্জুর করলেন। তারা উটের বহনযোগ্য পরিমাণ মালপত্র নিয়ে চলে গেলো । কেউ কেউ দরজার চৌকাঠসহ গোটা ঘর ভেংগে উটের পিঠে চড়িয়ে নিয়ে গেলো । কেউ নিজের ঘর এমনভাবে বিধ্বস্ত করে গেলো, যাতে মুসলমানরা তা ব্যবহার করতে না পারে। অবরোধ চলাকালে যেসব প্রাচীর আত্মরক্ষার কাজে লাগানো হয়েছিলো, তার কোনো কোনো প্রাচীর মুসলমানরা পরে ভেংগে গুঁড়িয়ে দেয় । | ৫৯ সুস্থা আল হাশব্থ (১২৫০১) পাৰ্থা ২৮ মনখিল ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।