সূরার মূল আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আগে আমরা সেই ঘটনার কিছু এতিহাসিক বিবরণ তুলে ধরবো, যার প্রসংগে এ সূরাটি নাযিল হয়েছে। এভাবে আমরা এখানে কোরআনের উপস্থাপনার বৈশিষ্ট্য দেখতে পাবো। দেখতে পাবো, যে ঘটনাবলীকে কেন্দ্র করে এটা নাযিল হয়েছে তার অন্তরালে কী সুদূরপ্রসারী কার্যকারণ সক্রিয় ছিলো। এভাবে ঘটনাবলীর তাৎপর্যের চেয়েও ব্যাপকতর ও প্রশস্তুতর পরিমন্ডলে তার বিস্তৃতি কতো দূর তা নিয়ে কোরআনের আলোচনার বিশিষ্ট ধরন ও রীতি আমরা হৃদয়ংগম করতে পারবো । বনু নযীরের ঘটনাটা চতুর্থ হিজরী সনে ওহুদ যুদ্ধের পরে ও খন্দক যুদ্ধের পূর্বে সংঘটিত হয় । এ সম্পর্কে এতিহাসিক বর্ণনা থেকে জানা যায়, একদিন রসূল (স.) হযরত আবু বকর, ওমর ও আলী (রা.)-সহ দশ জন শীর্ষস্থানীয় সাহাবীকে সাথে নিয়ে বনু নযীরের পল্লীতে গমন করেন । সেখানে গিয়ে তিনি তাদের অনুরোধ করেন যে, তার মদীনায় আগমনের সূচনাতে তার সাথে বনু নধীরের যে চুক্তি সম্পাদিত হয়েছিলো, সে অনুসারে তারা যেন নিহত ব্যক্তিদের দিয়াতে (আর্থিক ক্ষতিপূরণ) অংশগ্রহণ করে। বনু নযীর রসূল (স.)-এর আগমনকে বাহ্যত স্বাগত জানায় এবং তাদের ওপর যে দায়দায়িত্ব বর্তে তা পালনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু এর পাশাপাশি তারা গোপনে রসূল (স.) ও তার সাথীদের হত্যা করার ষঢ়যন্ত্র আটে । তিনি যখন তাদের একজনের বাড়ীর প্রাচীরের পাশে বসে ছিলেন, তখন তারা পরস্পরকে বলে, এই ব্যক্তিকে তোমরা এমন সুবিধাজনক অবস্থায় আর কখনো পাবে না । তোমাদের মধ্যে কেউ এই প্রাচীর সন্নিহিত বাড়ীটির ছাড়ের ওপর ওঠে গিয়ে ওর ওপর বড়ো এক পাথর ছুঁড়ে মারুক এবং আমাদের তার কবল থেকে রেহাই দিক । আমর বিন জাহশ এই দায়িত্ গ্রহণ করলো এবং বললো, হাঁ, এ কাজটা আমি করবো । তারপর সে ছাদের ওপর চড়াও হলো, যাতে রসূল (স.)-এর ওপর বিশাল একটা পাথর ফেলে দিতে পারে। ইহুদীদের এই ষড়যন্ত্রের বিষয়টি তৎক্ষণাত রসূল (স.)-কে ওহীর মাধ্যমে জানিয়ে দেয়া হলো।' সংগে সংগে তিনি একটা জরুরী কাজ সেরে আসার ভান করে স্থান ত্যাগ করলেন। তিনি তার সাথীদের দৃষ্টির আড়ালে চলে গেলেন এদিকে তীর ফিরতে অনেক দেরী হচ্ছে বলে সাথীরাও তীর সন্ধানে ইহুদী পল্লী থেকে বেরিয়ে গেলেন। পরে তারা জানতে পারলো যে, রসূল (স.) মদীনায় প্রবেশ করেছেন। বনী নযীরের বিশ্বাসঘাতকতা ও মুসলমানদের সাথে সম্পাদিত চুক্তি ভংগের বিষয়টি প্রকাশিত | হওয়ার পর রসূল (স.) বনু নধীরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি খহণের নির্দেশ দিলেন। ইতিপূর্বে বনু নযীরের নেতা কাব ইবনে আশরাফ রসূল (স.)-কে নিন্দা করে এবং তীকে হত্যা করার জন্যে তার শত্রুদের উক্কানি দিয়ে কবিতা লিখেছিলো। তাছাড়া একথাও লোক মুখে প্রচারিত হয়েছিলো যে, রসূল (স.)-এর সাথে বনু নধীরের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি থাকা সত্তেও বনু নযীরের লোকেরা দলে দলে গিয়ে কোরায়শ কাফেরদের সাথে যোগাযোগ ও সলাপরামর্শ করছে। রসূল (স.)-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করা ও গীটছড়া বাধাই ছিলো এই যোগাযোগের উদ্দেশ্য । এসব কারণে রসূল (স.) মোহাম্মদ বিন মাসলামাকে অনুমতি দিলেন কা'ব ইবনে আশরাফকে হত্যা করার, অনুমতি পেয়ে মোহাম্মদ বিন মাসলামা তাকে হত্যা করে ফেললেন । বনু নযীরের মহল্লায় যখন রসূল (স.)-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করা একটা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়ালো, তখন তাদের সাথে সম্পাদিত চুক্তি বাতিল করা ছাড়া রসূল (স.)-এর আর কোনো উপায়াস্তর থাকলো না। কেননা ইসলামের একটা মূলনীতি হলো, ‘কোনো দলের পক্ষ থেকে যদি তুমি বিশ্বাসঘাতকতার আশংকা করো, তাহলে চুক্তিটা তাদের ওপর একইভাবে ছুড়ে মারো । আল্লাহ তায়ালা বিশ্বাসঘাতকদের ভালোবাসেন না ৷’ (সূরা তাওবা) | ৫৯ সুক্সা আল হাশব্স (১২৪১) _______ পাত্া ২৮ মনখিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।