যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

তারা সন্তুষ্ট ও নিশ্চিন্ত হয়ে গেছে। তার নৈকট্য লাভ করে তার আপনজনে পরিণত হয়েছে। ‘তারাই আল্লাহর দল ৷’ বস্তুত তারা আল্লাহরই দল । তারই পতাকাতলে তারা সমবেত ৷ তারই অধিনায়কত্বে চলমান । তারই আদর্শে তারা উজ্জীবিত অনুপ্রাণিত । তারই বিধান বাস্তবায়নে তারা তৎপর । তার যমীনে তারই হুকুম ও ফয়সালা অনুসারে সক্রিয়। তাই তারা হচ্ছে আল্লাহর ফায়সালার একটা অংশবিশেষ । ‘জেনে রাখো, আল্লাহর দলই সফলকাম ৷’ কেন সফলকাম হবে না? আল্লাহর মনোনীত বাহিনী যদি সফলকাম না হয় তাহলে আর হবে কে? এভাবে গোটা মানব জাতি দুই দলে বিভক্ত হয়ে পড়ে । আল্লাহর দল ও শয়তানের দল । হকের বাহিনীও এর অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি শয়তানের দলভুক্ত হবে, সে শয়তানের বাহিনীরও অন্তর্ভুক্ত হবে এবং বাতিলের পতাকার নীচে সমবেত হবে এ দুটো সম্পূর্ণ পরস্পর বিরোধী দল, স্বতন্ত্র দল । এরা কখনো পরস্পরের সাথে মিলিত হতে পারে না। ইসলামের মোকাবেলায় কোনো আত্মীয়তা, কোনো স্বাদেশিকতা, কোনো জাতীয় এবং কোনো বংশীয় বন্ধনের মূল্য নেই৷ ইসলামের আদর্শিক বন্ধনই একমাত্র গ্রহণযোগ্য বন্ধন । যারা আল্লাহর দলভুক্ত হবে ও আল্লাহর পতাকার নীচে সমবেত হবে, তারা সবাই ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। তারা সবাই পরস্পরের দ্বীনী ভাই ৷ তা তাদের বর্ণ, দেশ, আত্মীয়তা ও বং যতোই ভিন্ন ভিন্ন হোক না কেন। তারা একমাত্র আল্লাহর দল হিসেবে এক পাতাকার নীচে সমবেত হবে। এই এক পতাকার পরিচয় ছাড়া আর সমস্ত পরিচিতি তাদের বিলীন হয়ে যাবে। আর যাদের ওপর শয়তান প্রবল হয় এবং তারা বাতিলের পতাকার নীচে সমবেত হয়, তাদের আল্লাহর দলের সাথে কোনো সম্পর্ক বন্ধন বা মৈত্রী থাকে না । এক দেশ, এক জাতি, এক বর্ণ, এক বংশ, এক ভাষা, এক আত্মীয়তা কোনো কিছুই তাদের একান্ত করতে পারে না । একটি মাত্র এক্যের বন্ধন ইসলামের বন্ধনই এই সমস্ত বন্ধনকে একীভূত করতে পারে। এ আয়াত থেকে যদিও জানা যায় যে, মুসলমানদের দলে রক্ত ও আত্মীয়তার বন্ধনে এবং পার্থিব স্বার্থ ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ একটি গোষ্ঠী ছিলো এবং এ আয়াত তাদের মনমানসিকতাকে সংশোধন করে, ঈমানের মানদন্ডকে চূড়ান্ত ও অকাট্য বন্ধন বলে স্থির করে দেয়, কিন্তু এ আয়াত থেকে মুসলমানদের মধ্যে এমন একটি দলেরও সন্ধান পাওয়া যায়, যাদের কাছে দ্বীনী সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক বন্ধনের কোনো গুরুত্ব ছিলো না এবং ঈমানী ও দ্বীনী ভ্রাতৃত্বই তাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব বহন করতো । বন্ধনের আনুগত্যের কারণেই তারা এতো উঁচুস্তরে উন্নীত হতে পেরেছিলো। সূরার সমাপ্তিতে মোমেনদের এই উৎকৃষ্ট গোষ্ঠীটির বিবরণ দেয়া একান্ত প্রাসংগিক ও সমীচীন হয়েছে। কেননা সূরার শুরুতে ছিলো একজন দরিদ্র মহিলার ঘটনার মধ্য দিয়ে এই উন্মতের প্রতি আল্লাহর অসীম কৃপা ও দয়ার বিবরণ ৷ সেই নগণ্য দরিদ্র মহিলার কথা আল্লাহ শুনেছিলেন, যে স্বয়ং রসূল (স.)-এর সাথে নিজের ও নিজের স্বামীর ব্যাপারে বাদানুবাদ করেছিলো । সুতরাং এ সূরার শেষ কথা এটাই যে, মহান আল্লাহ তার মনোনীত এই উন্মতকে যে মহাজাগতিক ভূমিকা পালন করার দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তা হচ্ছে, তারা যেন তাদের প্রতি মহান আল্লাহর সে কৃপা ও দয়ার কথা না ভুলে সমস্ত পার্থিব স্বার্থ বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর প্রতি নিবেদিত হয়, আর এই নিবেদিত হওয়ার দাবী হলো, স্বাভাবিক ও স্বতস্কুর্তভাবে তার ডাকে সাড়া দেয়া এবং শয়তানের দল ও আল্লাহর দলের পার্থক্য স্মরণ রেখে আল্লাহর দলকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দান। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।