যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত এ হচ্ছে আল্লাহর দল ও শয়তানের দলের মধ্যকার চূড়ান্ত পার্থক্য, এ হচ্ছে সকল বাধা বন্ধন ও সকল আকর্ষণের উর্ধ্বে অবস্থিত একনিষ্ঠ আনুগত্য এবং এটাই হচ্ছে একই আদর্শিক বন্ধনে আবদ্ধ একমাত্র ঈমানী যোগসূত্র ৷ ‘তুমি দেখবে না আল্লাহ তায়ালা ও আখেরাতে বিশ্বাসী এমন কোনো গোষ্ঠীকে, যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের অবাধ্য কোনো ব্যক্তির প্রতি প্রীতি ও ভালোবাসা পোষণ করে ..... ৷' কেননা আল্লাহ তায়ালা কোনো মানুষকে দুটো মন দেননি এবং কোনো মানুষ তার একমাত্র : অন্তরে দুটো ভালোবাসা একত্রিত করতে পারে না! একটা ভালোবাসা আল্লাহ তায়ালা ও তার রসূলের জন্যে এবং অপরটা তাদের শক্রদের জন্যে! সুতরাং অন্তরে হয় ঈমান থাকবে নচেত বে-ঈমানী থাকবে, উভয়টা একই সাথে একত্র থাকতে পারে না। ‘যদিও তারা তাদের মা-বাবা, ছেলে-মেয়ে, ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন হয় ..... বস্তুত এসব আত্মীয়তার বন্ধন ঈমান ও কুফরীর শেষ সীমায় গিয়ে ছিন্ন না হয়ে পারে না। এ বন্ধন কেবল ততোক্ষণই বহাল থাকতে পারে যতোক্ষণ আল্লাহর দল ও শয়তানের দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে না যায়। মোশরেক মাতাপিতার সাথে সন্তানের ভালো সম্পর্ক ততোক্ষণই বহাল থাকবে, যতোক্ষণ আল্লাহর বাহিনী ও শয়তানের বাহিনীর মধ্যে সংঘর্ষ না বেধে যায়। এই সমস্ত আত্মীয়তার বন্ধন একই নীতি ও আদর্শের রজ্জুতে আবদ্ধ নয়। তাই এগুলো শত্রুতা ও যুদ্ধের সময় বহাল থাকতে পারে না। এ কারণেই হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ (রা.) নিজের রহমানকে হত্যা করতে চেয়েছিলেন, হযরত মায়াব ইবনে ওমায়র নিজের ভাই ওবায়দ ইবনে ওমায়রকে হত্যা করেছিলেন এবং হযরত ওমর, হামযা, আলী, আবু ওবায়দা ও হারেস নিজ নিজ আত্মীয় স্বজনকে হত্যা করেছিলেন। কেননা তারা রক্তের বন্ধন ও আত্মীয়তার বন্ধনের ওপর আদর্শ এবং বিশ্বাসের বন্ধনকে অগ্রাধিকার দিয়েছিলেন। আল্লাহর মানদন্ডে এর চেয়ে উত্তম বন্ধন ও মূল্যবোধ আর হতেই পারে না। ‘এরাই সেসব লোক, যাদের অস্তকরণে আল্লাহ ঈমান খোদাই করে দিয়েছেন ..... ৷’ অর্থাৎ তাদের অন্তকরণে আল্লাহ তায়ালা নিজ হাতে ঈমান খোদাই করে দিয়েছেন। তাই এ ঈমান কোনো অবস্থায়ই বিলুপ্ত বা টলটলায়মান হতে পারে না। ‘আল্লাহ তায়ালা তার নিজের পক্ষ থেকে একটা রূহ দিয়ে তাদের সাহায্য করেছেন৷’ আল্লাহর পক্ষ থেকে আগত রূহ বা আত্মা ছাড়া তাদের পক্ষে এতো দৃঢ়চেতা হওয়া সম্ভব হতো না। এই রূহই তাদের অন্তরকে এমন ঈমানী আলোয় আলোকিত করেছে এবং এমন অমিততেজা শক্তি যুগিয়েছে । এই আত্মাই তাদের প্রকৃত শক্তি ও আলোর উৎসের সাথে সংযুক্ত করেছে । ‘আর তিনি তাদের সেই জান্নাতে প্রবেশ করাবেন, যার নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে ৷’ দুনিয়ায় তারা যে সকল সম্পর্ক বন্ধন ছিন্ন করতে ও যে সকল পার্থিব স্বার্থ সুবিধা বিসর্জন দিতে পেরেছে, তার প্রতিদান হিসেবেই তাদের এই জান্নাতে প্রবেশ করানো হবে। 'আল্লাহ তায়ালা তাদের ওপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট ।' এ উক্তি থেকে মোমেনদের একটা উজ্জ্বল সন্তোষজনক ও প্রশান্ত ভাবমূর্তি স্পষ্ট হয়ে যায় । তাদের অবস্থান যে কতো উঁচুতে এবং কতো প্রাণ মাতানো পরিবেশে, তা দিবালোকের ম পরিষ্কার হয়ে যায়। তাদের প্রতিপালক তাদের ওপর সন্তুষ্ট এবং তারাও তাদের প্রতিপালকের ওপর সন্তুষ্ট । তারা সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করেছে এবং শুধু আল্লাহর সাথে সম্পর্ক জুড়েছে। আল্লাহ তায়ালা তাদের নিজের সযত্ব আশ্রয়ে আশ্রয় দিয়ে তার সন্তুষ্টির কথা অবহিত করেছেন । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।