যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

লাঞ্ছনা বরাদ্দ করে রেখেছেন, নিজের জন্যে এবং নিজের রসূলের জন্যে বিজয় ও সর্বময় ক্ষমতা ‘নিশ্চয়ই যারা আল্লাহ তায়ালা ও তীর রসূলের সাথে দুশমনী করে, তারা লাঞ্চিতদের অন্তর্ভুক্ত । আল্লাহ তায়ালা লিখে রেখেছেন যে, আমি ও আমার রসূলরা অবশ্যই অবশ্যই জয়লাভ করবো কারণ আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী ৷' বস্তুত এটা সত্য প্রতিশ্রুতি । এ প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছিলো। সময়ে সময়ে বাহ্যত এই সত্য প্রতিশ্রুতির বিপরীত ঘটতে দেখা গেলেও ভবিষ্যতে চূড়ান্ত পর্যায়ে এই প্রতিশ্রুতিই বাস্তবায়িত হতে বাধ্য । কার্যত এটাই ঘটেছে যে, কুফর ও শেরেকের ওপর তাওহীদ বিজয়ী হয়েছে। আল্লাহর দ্বীনই পৃথিবীতে স্থিতি লাভ করেছে। শেরেক ও পৌত্তলিকতার সকল বাধা ডিংগিয়ে এবং সকল ইসলামবিরোধী শক্তির সাথে লড়াই শেষে মানব জাতি এই দ্বীনের কাছেই নতিস্বীকার করেছে। যদিও পৃথিবীর কোনো কোনো অঞ্চলে সময়ে সময়ে শেরেক বা কুফর ফিরে এসেছে, তথাপি আল্লাহর প্রতি বিশ্বাস সাধারণত সর্বত্রই সর্বোচ্চ স্থান অধিকার করে রেখেছে। অবশ্য কুফর ও শেরেকের যুগ নিশ্চিতভাবে পতনের দিকে ধাবিত । কেননা এগুলো টিকে থাকার যোগ্যই নয় । উপরস্তু মানব জাতি প্রতিনিয়ত এমন সব অকাট্য প্রমাণের সন্ধান পাচ্ছে, যা আল্লাহর প্রতি বিশ্বাসের দিকেই টেনে নিয়ে যায় এবং ঈমান ও একত্বের ধারণাকেই প্রতিষ্ঠিত করে। আল্লাহার প্রতিশ্রুতিকে মুসলমান সর্বাবস্থায় বাস্তব সত্যই মনে করে, যদিও কোনো সীমিত প্রজন্মে বা কোনো সীমিত ভূখন্ডে কোনো ছোটখাটো ঘটনা এর বিপরীত ঘটে থাকুক । বস্তুত এসব ঘটনা বাতিল ও অপসৃয়মান। কোনো বিশেষ কারণে পৃথিবীতে সাময়িকভাবে এর আবির্ভাব ঘটতে পারে। সম্ভবত মোমেনদের ঈমান জোরদার করা ও শক্তিশালী করাই এর উদ্দেশ্য, যাতে আল্লাহর প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়িত হয় । মানুষ যখন মুসলমানদের বিরুদ্ধে তাদের শত্রুদের চাপিয়ে দেয়া বহুমুখী ভয়াবহ যুদ্ধবিগ্রহগুলো দেখতে পায়, যা কখনো সশন্ত্র যুদ্ধের আকারে আবার কথনো সাম্রাজ্যবাদী চক্রান্ত ও চাপের আকের সুদীর্ঘকালব্যাপী এ দুনিয়ায় চালু রয়েছে, যার কোনো কোনোটা মোমেনদের ব্যাপক গণহত্যা, নিপীড়ন অথবা বিতাড়নের কারণ হয়েছে এবং যার দরুন কোথাও বা তারা জীবিকা থেকে বঞ্চিত হয়েছে অথবা নানা রকমের নির্যাতনের শিকার হয়েছে, তখন বিশ্ববাসী তাদের নিশ্চিহ্ন হওয়া থেকে রক্ষা করেছে এবং নিজেদের স্বাতন্ত্র্য হারিয়ে হানাদার জাতিগুলোর মধ্যে বিলীন হওয়া ও তাদের পদানত হওয়া থেকে এই ঈমানই তাদের বাচিয়েছে। একমাত্র আকস্মিক আঘাত হানা ব্যতীত আর কোনো উপায়ে হানাদাররা তাদের মারাত্মক ক্ষয়ক্ষতি সাধন করতে পারেনি । এই এঁতিহাসিক বাস্তবতার দিকে দৃষ্টি দিলেই যে কোনো ব্যক্তি আল্লাহর এই প্রতিশ্রুতির কার্যকরিতা নিজেরাই দেখতে পাবে। মোটকথা, চূড়ান্ত পর্যায়ে আল্লাহর প্রতিশ্রুতিই যে বিশ্বজগতে কার্যকর হবে, আল্লাহদ্রোহীরাই যে শোচনীয় পরাজয় বরণ করবে এবং আল্লাহ ও তার রসূলদের বিজয় যে অবধারিত অখন্ডনীয়, সে ব্যাপারে কোনো মোমেনের মনে বিন্দুমাত্রও সন্দেহ-সংশয় থাকতে পারে না। নমোনমেনেক্স কাছে করক্তের্স চেয়ে আদর্শিক বহ্ধনেকর সুন্লয অনেক্কক বেশী করে থাকে এবং যা ঈমানের চূড়ান্ত মানদন্ড হিসেবে জনগোষ্ঠীকে দেখবে না আল্লাহার ও তার রসূলের অবাধ্য কোনো ব্যক্তির সাথে প্রীতি ভালোবাসার সম্পর্ক রাখে, এমনকি সে যদি তার মা-বাবা, ছেলে-মেয়ে, ভাই বোন অথবা ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনও হয়......... |’ <৮ সুনা আল এসাজাদালা (১ES লাকা ভচ ললমিল এ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।