যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

জঘন্যতম শত্রুদের সাথে গাটছড়া বেধে তাদের বিরুদ্ধে নানারকমের ফন্দিফিকির করতো । সেই সাথে এও প্রমাণিত হয় যে, এ সময়ে ইসলাম যথেষ্ট শক্তিশালী হয়ে গিয়েছিলো, ফলে মোনাফেকরা তাকে ভয় পেতো । তাদের কিছু কিছু ষড়যন্ত্র ও দুরভিসন্ধি আল্লাহ তায়ালা | মুসলমানদের কাছে ফাস করে দেয়ার পর রসূল (স.) ও মুসলমানরা যখন তা নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতেন, তখন তারা সেই ষড়যন্ত্র ও দুরভিসন্ধি আল্লাহর কসম খেয়ে খেয়ে অস্বীকার করতো । অথচ তারা জানতো যে, এগুলো মিথ্যা কসম । কিন্তু তবু মুসলমানদের সম্ভাব্য পাকড়াও ও তাদের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে এসব মিথ্যা কসম খেতে বাধ্য হতো । ‘তারা তাদের কসমগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করতো ।’ অর্থাৎ ব্যবহার করতো আত্মরক্ষার উপায় হিসেবে । আর এভাবেই তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার ষড়যন্ত্র অব্যাহত রাখতো । আল্লাহ তায়ালা তাদের এ আয়াতগুলোর মধ্য দিয়ে একাধিকবার শাসিয়েছেন। যেমন বলেছেন, ‘আল্লাহ তায়ালা তাদের জন্যে কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন । তারা অত্যন্ত জঘন্য কাজে লিপ্ত থাকতো ।’ আবার বলেছেন, ‘তাদের জন্যে অপমানজনক শাস্তি রয়েছে।' আবার বলেছেন, ‘তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করতে পারবে না। তারা জাহান্নামী এবং সেখানে তারা চিরদিন থাকবে ৷’ অতপর কেয়ামতের দিন তাদের যে শোচনীয় অবস্থা হবে তার দৃশ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, দুনিয়াতে তারা যেমন মানুষের সামনে মিথ্যা কসম খেতো, তেমনি আল্লাহর সামনেও মিথ্যা কসম খাবে । ‘যেদিন আল্লাহ সবাইকে পুনরুজ্জীবিত করবেন এবং তোমাদের সাথে যেমন কসম খায় তেমনি আল্লাহর সাথেও কসম খাবে ।' এ থেকে প্রতীয়মান হয়, মোনাফেকী তাদের মেরুমজ্জায় মিশে গিয়েছিলো তাই কেয়ামত পর্যন্তও তা তাদের সাথে সাথে যাবে এবং অন্তর্যামী আল্লাহর সামনেও তা বহাল থাকবে । তারা মনে করবে, এতে তাদের কিছু না কিছু লাভ হবেই । অথচ তাতে তাদের কিছুই লাভ হবে না । তাদের সব কিছুই শূন্যে মিলিয়ে যাবে। এই বলে তাদের মূল মিথ্যাচারের মুখোশ খুলে দেয়া হবে। ‘জেনে রাখো, তারা মিথ্যাবাদী ৷' এরপর তাদের এই অবস্থার মূল কারণ বর্ণনা করা হচ্ছে। সে কারণটা হলো, ‘শয়তান তাদের ওপর পরাক্রান্ত হয়েছে পুরোমাত্রায়। ফলে সে তাদের আল্লাহর স্মৃতি ভুলিয়ে দিয়েছে।' আর যে হৃদয় আল্লাহর স্মৃতি ভুলে যায়, তা বিকৃত হয়ে যায় এবং তা কেবল অন্যায় অসত্যের জন্যেই নির্দিষ্ট হয়ে যায়, তারা হচ্ছে শয়তানের দল ৷’ অর্থাৎ তারা শয়তানের একনিষ্ঠ অনুসারী । তারই পতাকাতলে সমবেত হয়, তারই নামে কাজ করে এবং তারই উদ্দেশ্য সফল করে। এটা হচ্ছে নির্ভেজাল অন্যায়, যা সার্বিক ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই আল্লাহ তায়ালা বলেছেন, ‘মনে রেখো, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত ।' এটা হচ্ছে অত্যন্ত কঠিন ও তীব্র আক্রমণ । মুসলমানদের কু-চক্রী দুশমনদের সাথে গীটছাড়া বেধে তারা মুসলমানদের বিরুদ্ধে যে চক্রান্ত আটে এবং যে নির্যাতন তাদের ওপর চালায়, এটা তার সমান, তবে মুসলমানদের মন এ কথা জেনে আশ্বস্ত থাকে যে, আল্লাহ তায়ালা তাদের পক্ষ থেকে তাদের গোপন দুশমনদের দাতভাংগা জবাব দেয়ার দায়িত্ব হণ করেছেন। যেহেতু মোনাফেকরা ইহুদীদেরকে সবচেয়ে ক্ষমতাধর শক্তি ভেবে একমাত্র তাদের কাছ থেকেই কিছু আশা করা যায় এবং একমাত্র তাদেরকেই ভয় করা যায় মনে করে তাদের কাছে আশ্রয় নিতো, তাদের কাছ থেকেই সাহায্য ও পরামর্শ চাইতো, তাই আল্লাহ তায়ালা তাদের ইহুদীদের সম্পর্কে হতাশ করে দিচ্ছেন এবং ঘোষণা দিচ্ছেন, তিনি শত্রুদের জন্যে পরাজয় ও | ৫৮ সূন্না আশ্স মোজাদালা (১১৭১) পারা ২৮ মনখিল ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।