জ্ঞানার্জনের নিমিত্তে রসূল (স.)-এর কাছে বসার প্রসংগ নিয়ে আলোচনার সূত্রপাত ঘটেছিলো । তাই এ আয়াতে শিক্ষা দেয়া হচ্ছে যে, ঈমান মানুষকে হৃদয়ের প্রশস্ততা ও রসূলের আনুগত্যের পথে টেনে নেয়, আর মানুষের জ্ঞান হৃদয়কে পরিশীলিত করার মাধ্যমে প্রশস্ত ও অনুগত করে। তাই ঈমান ও জ্ঞান উভয়ে মিলে আল্লাহর কাছে তাদের মর্যাদা বাড়ায় । এভাবে তারা তাদের উচ্চতর সম্মান ও মর্ধাদার যেটুকু স্বেচ্ছায় ত্যাগ করেছিলো, অর্থাৎ নিজেদের আসন ছেড়ে ওঠে দাড়িয়ে অন্য ভাইকে শুধু রসূলের বিবেচনার প্রতি সন্মান প্রদর্শন করে বসতে দিয়েছিলো, সেই ত্যাগের বদলার ব্যবস্থা করা হয়েছে। ‘আল্লাহ্ তায়ালা তোমাদের কার্যকলাপ সম্পর্কে ওয়াকেফহাল,’ অর্থাৎ তিনি তোমাদের কাজের যথাযথ মূল্যায়ন করে এ কাজের পেছনে যে আবেগ ও প্রেরণা সক্রিয় রয়েছে তার ভিত্তিতে তোমাদের তার উপযুক্ত বিনিময় প্রদান করেন। এভাবে কোরআন মানুষের লালন পালন ও পরিশীলনের দায়িত্ব গ্রহণ করে। প্রেরণা উদ্দীপনা ও উৎসাহ যোগানোর মাধ্যমে তাকে উদারতা, মহানুভবতা ও আনুগত্যের শিক্ষা দেয়। বস্তুত ইসলাম আক্ষরিক অর্থে কেবল কতকগুলো দায়িত্ ও কর্তব্যের সমষ্টি নয়; বরং বিবেকের সচেতনতা ও জাগৃতি এবং আবেগ অনুভূতিতে আলোড়ন সৃষ্টি করার আরেক নাম হচ্ছে ইসলাম । অনুরূপ কোরআন মুসলমানদের আরো একটা আদব শিক্ষা দেয় । এ আদবটা রসূল (স.)-এর সাথে সম্পর্ক রক্ষার সাথে সংশ্লিষ্ট । রসূল (স.)-এর সাথে একাকী সাক্ষাত করার ব্যাপারে একটা প্রতিযোগিতা লেগে থাকতো । প্রত্যেকে তাকে নিভৃতে নিজের মনের কথা বলতে চাইতো এবং তার প্রতি রসূল (স.)-এর একান্তিক নির্দেশ ও মতামত গ্রহণ করতে চাইতো । কেউবা নিছক শখের বশেই রসূল (স.)-এর একক ও নিভূত সাক্ষাতের স্বাদ উপভোগ করতে চাইতো এবং তার সামষ্টিক দায়িত্ব ও তার সময়ের মূল্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতো না, আর তার সাথে একাকী সাক্ষাত করার গুরুত্ব যে কত এবং তা যে কেবল অতি গুরুত্বপূর্ণ কাজের জন্যে ছাড়া হতে পারে না, সেটা অনেকেই বুঝতে চাইতো না । এসব বিষয় উপলব্ধি করানোর জন্যে আল্লাহ তায়ালা একাকী সাক্ষাতকারীর ওপর এক ধরনের কর ধার্য করার সিদ্ধান্ত নিলেন। এ কর একাকী সাক্ষাতকারীর পক্ষ থেকে সমগ্র মুসলিম জামায়াতের জন্যে ধার্য করা হয়েছিলো । কেননা আলোচ্য ব্যক্তিটি সমগ্র মুসলিম জামায়াতের সময় ও অধিকারের একটা অংশ একাই ভোগ করতে চাইতো ৷ এ ধরনের নিভৃত সাক্ষাত প্রার্থনা করার আগেই সদকার আকারে এটা আগাম দিতে হতো, ‘হে মোমেনরা! তোমরা যখন রসূলের সাথে চুপে চুপে কথা বলতে যাবে তখন অগ্রিম কিছু সদকা প্রদান করবে ।' .... (আয়াত ১২) হযরত আলী (রা.) এই আয়াতের ওপর আমল করতেন । তিনি যখনই রসূল (স.)-এর সাথে সাক্ষাৎ করতে চাইতেন, এক দেরহাম সদকা দিয়ে নিতেন । তবে ব্যাপারটা সাধারণ মুসলানদের জন্যে কষ্টকর হয়ে দেখা দেয়। আল্লাহ তায়ালাও এটা জানতেন যেহেতু এ নির্দেশের উদ্দেশ্যও ইতিমধ্যেই সফল হয়ে গিয়েছিলো এবং মুসলমানরা রসূল (স.)-এর সাথে একাকী সাক্ষাতের মূল্য কতো তা উপলব্ধি করতে পেরেছিলো। তাই আল্লাহ তায়ালা তাদের ওপর থেকে এ কড়াকড়ি শিথিল করলেন এবং এ কড়াকড়ি প্রত্যাহারের লক্ষ্যে পরবর্তী আয়াত নাযিল হলো । তার পরিবর্তে তাদের সাধারণ এবাদাতে মনোযোগী হবার উপদেশ দেয়া হলো, যা অন্তরকে পরিশুদ্ধ ও ‘তোমরা কি অগ্রিম সদকা দেয়ায় ঘাবড়ে গেছো? বেশ, তা যখন করতে পারছো না, তাই আল্লাহ তায়ালা তোমাদের তা মাফ করেছেন, তখন নামায কায়েম করো, যাকাত দাও ৷’ (আয়াত ১৩) এ দুটো আয়াতে এবং এ আয়াত দুটোর নাযিল হওয়ার কারণ সম্বলিত বর্ণনাগুলোতে আরো দেখতে পাই, ছোট বড় নানা ধরনের আচরণ ও ভাবাবেগকে সংযত করার লক্ষ্যে মুসলমানদের প্রশিক্ষণ দেয়ার জন্যে কত চেষ্টা সাধনা করা হতো । ৮ সনা লাল ললাভনদ্ললা ঠৰ লন ৮ সলম্িল এ] www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।