রইলেন রসূল (স.) বুঝতে পারলেন তারা কেন দাড়িয়ে আছেন। তাদের বসার জায়গা দেয়া হয়নি বলেই তারা দাড়িয়ে আছেন। এ অবস্থা দেখে রসূল (স.) ব্ব্রিত হলেন। তার আশপাশে যেসব অ-বদর যোদ্ধা মোহাজের ও আনসার রয়েছেন তাদের তিনি বললেন, ‘হে অমুক তুমি ওঠো। হে অমুক, তুমিও ওঠো ৷’ এভাবে তিনি তার কাছে দীড়ানো কয়েকজন বদর যোদ্ধাকে বসাতে লাগলেন । যাদের মজলিস থেকে ওঠিয়ে তাদের বসানো হয়েছিলো, তারা বিরক্ত হলো এবং রসূল (স.) তা লক্ষ্য করলেন। তখন মোনাফেকরা বললো, তোমরা কি দাবী করতে না যে, তোমাদের এই সাথী (রসূল স.) তোমাদের প্রতি সুবিচার করবে? আল্লাহর কসম, তিনি এদের ওপর সুবিচার করেছেন বলে আমাদের মনে হয়নি । একটা দল তাদের বসার জায়গায় বসলো এবং তাদের নবীর নিকটবতী হতে চাইলো, অমনি তিনি তাদের দাড় করলেন এবং যারা পরে এসেছে তাদের বসিয়ে দিলেন । এরপর আমরা জানতে পারলাম, রসূল (স.) বলেছেন, যে তার ভাইয়ের বসার জায়গা করে দিয়েছে, আল্লাহ তায়ালা তার ওপর রহমত বর্ষণ করুন । এরপর দ্রুত গতিতে লোকেরা ওঠে তাদের ভাইদের বসালো । আর এ আয়াত জুমার দিনে নাযিল হলো। এই রেওয়ায়াত যদি সঠিক হয়ে থাকে তবুও এটা সেই হাদীসের বিরোধী নয়, যাতে একজনকে উঠিয়ে তার জায়গায় অন্য জনকে বসাতে নিষেধ করা হয়েছে। সহীহ বোখারী ও সহীহ মুসলিমে আছে, রসূল (স.) বলেছেন, ‘কেউ কাউকে তার আসন থেকে ওঠিয়ে সেই আসনে নিজে বসবে না । তবে জায়গা প্রশস্ত করে দাও ।’ অনুরূপভাবে সেই হাদীসেরও পরিপন্থী নয়, যাতে আগস্তুককে মজলিসের শেষ প্রান্তে বসতে বলা হয়েছে এবং সামনে স্থান পাওয়ার জন্যে মানুষের ঘাড় টপকাতে নিষেধ করা হয়েছে। আয়াতে আগস্তুকের জন্যে স্থান প্রশস্ত করে দিতে বলা হয়েছে যাতে সে বসতে পারে। অনুরূপভাবে কোনো উপবিষ্ট লোককে ওঠতে বললে সেই আদেশ মান্য করে ওঠার নির্দেশ দেয়া হয়েছে। তবে এ আদেশ আসতে হবে নেতার পক্ষ থেকে, আগস্তুকের পক্ষ থেকে নয় । এর প্রকৃত উদ্দেশ্য হলো জায়গা প্রশস্ত করার আগে মন প্রশস্ত করা । মন যখন প্রশস্ত হবে, তখন স্থানও প্রশস্ত হবে, উদার হবে এবং উপবিষ্ট লোক তার আগস্তুক ভাইকে স্বেচ্ছায় সাদরে বসাবে । নেতা যখন মনে করবে যে, স্থান খালি করে দেয়ার যুক্তিসংগত কারণ রয়েছে, তখন নিৰ্্ধিধায় ও সানন্দে তার আদেশ মান্য করতে হবে। সেই সাথে স্থায়ী মূলনীতিগুলোও বহাল রাখতে হবে, যেমন মানুষের ঘাড় টপকে টপকে পেছন থেকে সামনে না যাওয়া ও একজনকে ওঠিয়ে তার জায়গায় না বসা । কোথায় উদারতা প্রদর্শন করে স্বেচ্ছাপ্রণোদিতভাবে অন্য ভাইকে অগ্রাধিকার দিয়ে জায়গা করে দিতে হবে, কোথায় নেতার নির্দেশে বাধ্যতামূলকভাবে জায়গা দিতে হবে- এ দুটোর কোনটা কোথায় প্রযোজ্য হবে, সেটা স্থির করবে ইসলামের বিধান, তবে সদাচার ও সদ্ব্যবহার সর্বাবস্থায়ই অপরিহার্য । প্রত্যেকটি দায়িত্ব কর্তব্য ঘোষণা করার সময় সে জন্যে যথোপযুক্ত আবেগ ও প্রেরণা সৃষ্টি করা কোরআনের বিশেষ রীতি । তাই যারা বৈঠকাদিতে অন্য ভাইদের জন্যে জায়গা প্রশস্ত করে দেয়, তাদের সম্পর্কে বলা হয়েছে যে, আল্লাহ তায়ালাও তাদের প্রশস্ততা দান করবেন, ‘জায়গা প্রশস্ত করে দাও, আল্লাহ তায়ালা তোমাদের জন্যে জায়গা প্রশস্ত করে দেবেন ।' যারা রসূলের নির্দেশে স্বেচ্ছায় ওঠে যায় ও স্থান খালি করে দেয় তাদের উচ্চ মর্যাদাদানের আশ্বাস দেয়া হয়েছে। ‘আর যখন তোমাদের বলা হবে ওঠো, তখন তোমরা ওঠে যাবে, আল্লাহ তায়ালা তোমাদের মধ্যকার ঈমানদার ও জ্ঞানলাভকারীদের উচ্চতর মর্যাদা দান করবেন ।’ এটা তাদের জায়গা খালি করতে নির্দেশ মান্য করার ও বিনয়ের প্রতিদান । ৫৮ সূরা আল মোজ্ঞাদালা _____ €১১৩০) পারা ২৮ মনযিল ৭ eins sa SCO itab. blogspot.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।