কভাফসীর ফী যিল্লান্সিক্ন ক্যোর আন যে পরিস্থিতিতে গোপন সলাপরামর্শ করলে আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে যায় এবং সন্দেহ ও ভীতির সৃষ্টি করে, সে পরিস্থিতিতে গোপন সলাপরামর্শ করতে একাধিক হাদীসে নিষেধ করা হয়েছে, সহীহ বোখারী ও মুসলিমে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হয়েছে, রসূল (র.) বলেছেন, তোমরা যখন তিন জন এক জায়গায় থাকো, তখন একজনকে বাদ দিয়ে তোমাদের দু'জনের গোপন আলোচনা করা উচিত, কেননা এটা তৃতীয়জনকে পীড়া দেয় । এ হচ্ছে উন্নত চরিত্র এবং বিজ্ঞজনোচিত সতর্কতা, যাতে কোনো সন্দেহ সংশয় জন্ম নিতে না পারে। তবে কোথাও যদি গোপনীয়তা রক্ষা করা বা গোপন জিনিস লুকিয়ে রাখা কল্যাণকর হয়, চাই তা ব্যক্তিগত অথবা সামষ্টিক যে কোনো ব্যাপারেই হোক, তবে সে ক্ষেত্রে গোপনে পরামর্শ করা অবৈধ নয়। দলের দায়িত্বশীল নেতাদের মধ্যে সাধারণত এমনটি হয়ে থাকে। তবে দলের নেতাদের অজ্ঞাতসারে কোনো উপদলীয় সমাবেশ করা জায়েয নেই । এটাই আল্লাহ তায়ালা ও তীর রসূল (স.) নিষেধ করেছেন। এটা দলের এক্যে ফাটল ধরায় এবং দলের ভেতরে সন্দেহ ও অনাস্থার সৃষ্টি করে। মোমেনদের দুশ্চিন্তায় ফেলার জন্যে শয়তানই এর প্ররোচনা দেয়। আল্লাহর ওয়াদা এই মর্মে অকাট্য যে, শয়তান এ উপায়ে মুসলিম দলের ভেতরে যে অনৈক্যের বীজ বপন করতে চায়, তা সে পারবে না৷ কেননা মুসলমানদের দলের রক্ষক ও প্রহরী স্বয়ং আল্লাহ তায়ালা । তিনি সকল গোপন কথাবার্তায় উপস্থিত থাকেন এবং সকল দুরভিসন্ধি সম্পর্কে অবহিত । তাই শয়তান কখনো মোমেনদের ক্ষতি করতে পারে না । ‘আল্লাহর অনুমতি ব্যতীত’- এ উক্তি দ্বারা সর্বক্ষেত্রে আল্লাহর ইচ্ছার অবাধ স্বাধীনতা প্রতিপন্ন হয়েছে চাই তা প্রতিশ্রুতি ও সংকল্পের যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। ‘আর আল্লাহর ওপরই নির্ভরকারীদের নির্ভর করা উচিত ৷’ কেননা তিনিই একমাত্র রক্ষক ও প্রহরী, তিনিই সর্বশক্তিমান, তিনিই সর্বজ্ঞ ও সর্ববিষয়ে অবহিত । তিনিই সদা ও সর্বত্র উপস্থিত । কোথাও তিনি অনুপস্থিত থাকেন না সৃষ্টি জগতে তিনি যা চান তাছাড়া অন্য কিছু হয় না৷ আল্লাহ তায়ালা মোমেনদের প্রহরা দেয়ার ওয়াদা করেছেন। এরপর আর কোনো কিছুর আশ্বাস দেয়া অবশিষ্ট থাকে না । সত্ভা সমাবেশ ও মজন্সিসের আদব ‘হে মোমেনরা, যখন তোমাদের বলা হয়, মজলিসের মধ্যে স্থান প্রশস্ত করে দাও, তখন (তা) প্রশস্ত করে দিয়ো, তাহলে আল্লাহ তায়ালা তোমাদের জন্যেও স্থান প্রশস্ত করে দেবেন । (আয়াত ১১) এ আয়াত নাযিলের উপলক্ষ হিসাবে বর্ণিত হয়েছে, মোনাফেকদের সম্পর্কে এ আয়াত নাযিল | হয়েছে। এভাবে এ আয়াতের সাথে এর পূর্ববর্তী আয়াতগুলোর একাধিক সম্পর্ক গড়ে ওঠে । কাতাদা বলেন, যেকেরের মজলিসগুলো সম্পর্কে এ আয়াত নাযিল হয়েছে। কোনো একটা বৈঠকে উপস্থিত লোকেরা যদি দেখতো যে, অন্য একজন সে বৈঠকে যোগদানের জন্যে এগিয়ে আসছে, তখন তাকে জায়গা দেয়ার ব্যাপারে কিছুটা কৃপণতা প্রকাশ করতো । এ জন্যে আল্লাহ্ মোকাতেল বলেছেন, এ আয়াত জুমার দিনে নাযিল হয়। রসূল (স.) সেদিন সুফফাতে একটা সংকীর্ণ স্থানে অবস্থান করছিলেন । মোহাজের ও আনসারদের মধ্য থেকে বদর যোদ্ধাদের তিনি বেশী শ্রদ্ধা করতেন ৷ সেদিন বদর যোদ্ধাদের একটা দল তার কাছে এলেন ৷ তারা একটু বিলম্বে এসেছিলেন এসে রসূল (স.)-এর সামনে দাড়িয়ে রইলেন । তারা রসূল (স.)-কে সালাম করলেন। তিনি সালামের জবাব দিলেন। তারপর তারা উপস্থিত জনতাকেও সালাম করলেন। জনতা তাদের সালামের জবাব দিলো। তাদের বসতে জায়গা দেয়া হবে এই আশায় তারা দাড়িয়ে [আনল মাদল SS লন আত সলিল ও www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।