হয়েছে। এ সম্বোধনের উদ্দেশ্য হলো, তারা যখন গোপন সলাপরামর্শ করবে, তখন তা যেন গুনাহর কাজ, উৎপীড়ন ও রসূলের অবাধ্যতার লক্ষ্যে না করে। এখানে জানিয়ে দেয়া হয়েছে, কোন কোন বিষয়ে সলাপরামর্শ করা মোমেনদের জন্যে সংগত; “বরং কল্যাণমূলক কাজ ও তাকওয়ার বিষয়ে আলাপ আলোচনা করো ৷’ একমাত্র এই দুটো কাজের উপায়-উপকরণ সংগ্রহ ও বাস্তবায়নের লক্ষ্যেই গোপন আলাপ-আলোচনা চালানো যেতে পারে। ‘বের’ শব্দটার অর্থ হলো সর্বপ্রকারের সৎ ও কল্যাণমূলক কাজ । তাকওয়ার অর্থ হলো সার্বক্ষণিক সতর্কতা ও আল্লাহর সার্বক্ষণিক প্রহরা সম্পর্কে সচেতনতা । এ জিনিসটা মানুষকে কেবল সততা ও ভয়ের কথা স্মরণ করিয়ে দেয়, যার কাছে সকলকে সমবেত হতে হবে এবং তখন তিনি তাদের কাছ থেকে তাদের কৃতকর্মের হিসাব নেবেন তারা তার কাছ থেকে যতো কিছুই গোপন করুক, তিনি তা জানেন, দেখেও গুনে গুনে রাখেন। ইমাম আহমাদ বর্ণনা করেন, হযরত সাফওয়ান বলেন, আমি একদিন হযরত ইবনে ওমরের হাতধরা অবস্থায় ছিলাম । এই সময় এক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করলো, রসূল (স.)-কে কেয়ামতের গোপন আলাপচারিতা সম্পর্কে তিনি কিভাবে কথা বলতে শুনেছেন? তিনি বললেন, আমি রসূল (স.)-কে বলতে শুনেছি, আল্লাহ তায়ালা মোমেনকে সকল মানুষের কাছ থেকে আড়ালে ডেকে নেবেন, অতপর তাকে অভয় দেবেন, ডেকে নেবেন। একে একে তার গুনাহগুলোর উল্লেখ করে বলবেন, তুমি কি অমুক গুনাহর কথা জানো? তুমি কি অমুক গুনাহর কথা জানো? অমুক গুনাহর কথা জনো? এভাবে যখন তিনি তার গুনাহগুলো প্রমাণ করবেন এবং সেই ব্যক্তি মনে করবে, তার সর্বনাশ হয়ে গেছে, তখন আল্লাহ তায়ালা বলবেন, আমি তোমার এসব গুনাহ দুনিয়াতে লুকিয়ে রেখেছিলাম, আজ আমি তা ক্ষমা করে দিলাম । অতপর তার ভালো কাজের আমলনামা তাকে দেবেন। পক্ষান্তরে কাফের ও মোনাফেকদের সম্পর্কে উপস্থিত জনতা বলে ওঠবে, এরা তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছে, সাবধান, যালেমদের ওপর অভিম্পাত । (বোখারী ও মুসলিম) সব্বার মান্ম খেকে মাত্র এককজনের সাখগখে গোপন কথা বন্লা নিস্েধখ পরবর্তী আয়াতে গোপন সলাপরামর্শ এবং একটি দলের সাথে একত্রে থাকা অবস্থায় তাদের থেকে আলাদা হয়ে গোপন আলোচনা করতে নিষেধ করা হয়েছে। যে ব্যক্তি একটি দলের অন্তর্ভুক্ত এবং তার স্বার্থ সে দলের স্বার্থের সাথে একীভূত, তার সম্পর্কে সে দলটি যেন কখনো অনুভব না করে সে কোন ব্যাপারে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে এমন কিছু বিষয় পরিহার করতে বলা হয়েছে যা মুসলমানদের পরস্পরকে কুপ্ররোচনা দেয়া, কানাঘুষা করা ও দূরে নিয়ে গোপনে এমন সব কথা বলা, যা তাদের সাথীদের মনে দুশ্চিন্তা ও ভয়ভীতি এবং অবিশ্বাস সৃষ্টি করতে পারে, আর শয়তান এরূপ গোপন আলোচনা ও কানাঘুষায় প্ররোচিত করে, যাতে মুসলমানদের আশ্বাস দেয়া হচ্ছে, শয়তান তাদের ব্যাপারে যা করতে চায় তা করতে পারবে না। ‘গোপন আলোচনা শুধু শয়তানের কারসাজি, যাতে সে মুসলমানদের দুর্ভাবনায় ফেলতে পারে। অথচ সে আল্লাহর অনুমতি ছাড়া তাদের কোনোই ক্ষতি করতে পারে না। মোমেনদের কেবল আল্লাহর ওপরই নির্ভর করা উচিত ৷' (আয়াত ১০) বস্তুত মোমেনরা আল্লাহ তায়ালা ছাড়া আর কারো ওপর ভরসা করে না । কেননা তাদের আর কোথাও কোনো ভরসা আদৌ নেই, আর আল্লাহ তায়ালা ছাড়া আর কারো ওপরই মোমেনদের তাওয়ান্ধুলের কোনো সুগো নেই । [৮ সলা আল লজালাল SSS লাল আচ সলিল এ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।