আমাদের এসব কথার জন্যে অর্থাৎ বিকৃত অভিবাদন এবং গোপন সলাপরামর্শ ও ষড়যন্ত্রের জন্যে অবশ্যই শাস্তি দিতেন । সূরার শুরু থেকে যে আলোচনা চলে আসছে, তা থেকে স্পষ্ট যে, আল্লাহ তায়ালা তার রসূল (স.)-কে মোনাফেকদের মনের কথা ও গোপন মজলিসের ষড়যন্ত্রের কথা জানিয়ে দিতেন। ইতিপূর্বে ঘোষিত হয়েছে, আল্লাহ তায়ালা বাদানুবাদরত মহিলাটির কথা শুনেছেন এবং তিনি যে কোনো তিন জনের গোপন পরামর্শে চতুর্থ হিসেবে উপস্থিত থাকেন । অর্থাৎ আল্মাহ তায়ালা মোনাফেকদের বৈঠকে উপস্থিত থেকে তাদের ষড়যন্ত্র সম্পর্কে রসূলকে অবহিত করতেন এবং তারা মনে মনে যে কুমতলব পোষণ করতো, তাও আল্লাহ তায়ালা তাকে জানিয়ে দিতেন। তারপর তাদের জবাব দিয়েছেন, ‘তাদের জন্যে জাহান্নামই যথেষ্ট । সেখানে তারা দ্ধ হবে। ওটা বড়োই নিকৃষ্ট ঠিকানা ৷’ এইসব গোপন ষড়যন্ত্র ফাস করে দেয়া, নিষেধ করা সত্তেও তাদের গোপন সলাপরার্শে লিপ্ত হওয়ার বিষয়ে হাটে হাড়ি ভেংগে দেয়া ও তাদের এই বক্তব্য প্রকাশ করে দেয়া যে, ‘আমরা যা বলি, তার জন্যে আল্লাহ আমাদের শাস্তি দেয় না কেনো’, এসব কিছু থেকে প্রমাণিত হয়, আকাশ ও পৃথিবীর যাবতীয় জিনিস আল্লাহ তায়ালা জানেন এবং সকল সলাপরামর্শে তিনি উপস্থিত থাকেন। এভাবে এ আলোচনা মোনাফেকদের মনে এ কথা বদ্ধমূল করে দেয় যে, তাদের গোপনীয়তা ফাস হয়ে গেছে এবং দুরভিসন্ধি ধরা পড়ে গেছে। এতে মোমেনদের মনে জন্যেছে স্বস্তি ও বিশ্বাস । এরপর মুসলমানদের সম্বোধন করা হয়েছে। তাদের মোনাফেকদের মতো পাপের কাজ, যুলুম অত্যাচার ও রসূল (স.)-এর নাফরমানী থেকে নিষেধ করা হয়েছে। তাদের আল্লাহর ভয়ের কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। তাদের বোঝানো হয়েছে যে, এভাবে গোপন সলাপরামর্শ করা শয়তানের প্ররোচণার ফল । এটা মোমেনদের জন্যে শোভনীয় নয়। আল্লাহ তায়ালা বলেন, ‘হে মোমেনরা! যখন তোমরা গোপন পরামর্শ করো, তখন পাপ কাজ, যুলুম অত্যাচার ও রসূলের অবাধ্যতার পক্ষে পরামর্শ করো না...... ৷’ (আয়াত ৯) মনে হয়, ইসলামী সংগঠনের মেযাজ ও প্রকৃতি অনুসারে তখনো সবার মন মগয গড়ে ওঠেনি, এমন কিছু সংখ্যক মুসলমান যুদ্ধ-বিগ্রহ ও গুরুতর সংকটের সময় রসূল (স.) ও নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে দূরে সরে গিয়ে বৈঠকে বসে আলাপ আলোচনা ও সলাপরামর্শ করতো । অথচ ইসলামী সংগঠনের মেযাজ ও প্রকৃতি এ ব্যাপারটা মেনে নিতে পারতো না। ইসলামী সংগঠনের প্রকৃতি দাবী করতো, প্রতিটি চিন্তা, মতামত বা প্রস্তাব প্রথমে নেতৃবৃন্দের কাছে পেশ করতে হবে এবং দলের ভেতরে থেকে পৃথক পৃথক বৈঠক করা অনুচিত । সম্ভবত এ জাতীয় কিছু বৈঠকে এমন আলোচনা অনুষ্ঠিত হতো, যা দলের এক্যে ফাটল ধরাতে এবং মুসলমানদের ক্ষতিগ্রস্ত করতে পারতো । যদিও এসব গোপন আলোচনার উদ্দেশ্য মুসলমানদের ক্ষতি করা ছিলো না, তথাপি নিছক চলতি সমস্যাবলীর ব্যাপারে আলোচনা করা, অজ্ঞতা সত্বেও তা নিয়ে মতামত ব্যক্ত করা কখনো কখনো ক্ষতির কারণ ও অবাধ্যতার প্ররোচক হয়ে দাড়াতে পারতো । এ পর্যায়ে তাদের সেই বৈশিষ্ট্যের উল্লেখ করে সম্বোধন করা হয়েছে, যা দ্বারা তারা আল্লাহর সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে ঈমান ৷ ‘ঈমানদাররা!' বলে সম্বোধন করা হয়েছে । বলাবাহুল্য, এই বৈশিষ্ট্যের কারণেই এই সম্বোধন অত্যন্ত প্রভাবশালী ও হৃদয়গ্রাহী | ৫৮ সূস্না আল মোজাদালা (১১০১) পার্থা ২৮ মনখিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।