যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ 302
📝 Text 📖 PDF

সুবিধের সীমাবদ্ধতার কারণে ‘ফী যিলালিল কোরআনের’ গহীন সাগরে ডুব দিয়ে এর মুক্তা আহরণের পূর্ণাঙ্গ ক্ষমতা কোনোদিনই আমার হয়ে ওঠেনি । তবু আমি কখনো আমার মনে সে আগ্রহের মৃত্যু হতে দেইনি। অতপর ১৯৭৯ সালে লন্ডনে এসে আমি আরবী সাহিত্যের একটা বিস্তৃত পরিসরে পা রাখার সুযোগ পেলাম । আবার সেই লালিত আগ্রহ মাথাচাড়া দিয়ে উঠলো, তবে এবার কিছুটা ভিন্ন আকৃতিতে, ভিন্ন ধরনে ‘ফী যিলালিল কোরআন’ পড়ে এর মর্মোদ্ধার করাই এখন আমার মুখ্য উদ্দেশ্য নয়, এবার আমার স্বপ্ন এই অমূল্য সৃষ্টিকে বাংলা ভাষায় রূপান্তর করা৷ ১৯৯৪ সালের প্রথম দিককার কথা । ১০ই জানুয়ারী সোমবার সারাদিনের কাজকর্ম সেরে ঘরে ফিরে চিরাচরিত নিয়ম অনুযায়ী কিছু পড়তে, কিছু লিখতে বসলাম ৷ প্রসংগক্রমে ‘ফী যিলালিল কোরআন’-এর তরজমার কথা এলো, এই গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জীবন সাথী খাদিজা আখতার রেজায়ীকেই সবার আগে বললাম । সব নেক কাজের মতো এখানেও সে আমাকে সাহস যোগালো, এমনকি শুরুর দিকে নিজের ‘সেভিংস' ব্যবহার করার আগ্রহ প্রকাশ করে আমাকে সে গভীর কৃতজ্ঞতাপাশেও আবদ্ধ ছায়াতলে’ দেয়া তার অগুনতি সহযোগিতার বিনিময়ে তুমিও তাকে ‘আরশের ছায়াতলে’ তোমার একান্ত সান্নিধ্যে রেখো! সেদিনের সেই মুহুর্তাটি ছিলো আমার জীবনের এক স্বরণীয় সন্ধ্যা। আমি আবেগে আপুত হয়ে পড়লাম । সাথে সাথেই আমি মূল তাফসীর খুলে এর ভূমিকাটা তরজমা করতে শুরু করলাম। কেন যেন নতুন উৎসাহ ও উদ্দীপনায় আমি ব্যস্ত হয়ে উঠলাম এই মহান গ্রন্থটিকে বাংলায় রূপান্তরের জন্যে । সে রাতটি ছিলো ‘লায়লাতুল মেরাজ’ । এই রাতেই আল্লাহর আদেশে আল্লাহরই এক নবী আল্লাহর আরশে গমন করলেন এবং বিশ্ব মানবের জন্যে মুক্তির মিশন নিয়ে পুনরায় দুনিয়ায় ফিরে এলেন । মুক্তির সেই মিশনের পথ প্রদর্শক হচ্ছে আল কোরআন । জানি না এর তরজমার দিনক্ষণটির সাথে এই সম্মানিত রাতের কোনো সম্পর্ক আছে কি না-না এটা নিছক একটি ঘটনামাত্র! ফী যিলালিল কোরআন' এর ব্যতিক্রমধর্মী নাম দিয়েই এই গ্রন্থের বৈশিষ্ট্যর সন্ধান মেলে । (এর মানে হচ্ছে ‘কোরআনের ছায়াতলে') ৷ ইসলামী জীবন দর্শনের একজন একনিষ্ঠ সাধক তার জীবনের যে দিনগুলো কোরআনের ছায়াতলে কাটিয়েছেন তারই জ্ঞানলব্ধ অভিজ্ঞতা হচ্ছে, ‘ফী যিলালিল কোরআন’ ৷ তিনি তার মূল ভূমিকায় এই তাফসীরের প্রতিপাদ্য নিজেই সবিস্তারে বর্ণনা করেছেন। লেখকের এই মূল ভূমিকা ‘কোরআনের ছায়াতলে’ সহ আরো কিছু প্রবন্ধ আমরা এই তাফসীরের প্রথম খন্ডে প্রকাশ করেছি। আশাকরি এর সাথে প্রকাশিত এই প্রবন্ধ গুলোও আপনার কাজে লাগবে। এক, শহীদের সংগ্রামী জীবনালেখ্য ‘সাইয়েদ কুতুব শহীদ একজন মহান মোফাসসের’ দুই, তারই একটি মূল্যবান প্রবন্ধের বাংলা রূপান্তর ‘আল কোরআনের সাথে আমার সম্পর্ক’, সর্বশেষে যে গ্রন্থটি লেখার জন্যে তীকে ফাসির কাষ্টে ঝুলতে হয়েছিলো সেই এতিহাসিক গ্রন্থ ‘মায়ালেম ফিত তারীক’-এর ভূমিকা ৷ যে নামে আমরা এর অনুবাদ পেশ করেছি তা হচ্ছে, ‘কোরআনের উপস্থাপিত আগামী বিপ্রবের ঘোষণাপত্র" । মূল তাফসীর পড়ার আগে এই লেখাগুলো একবার পড়ার জন্যে আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাবো । আল কোরআন একটি জীবস্ত গ্রন্থের নাম, আল কোরআন একটি চালিকা শক্তির নাম, সর্বোপরি আল কোরআন একটি জীবস্ত আন্দোলনের নাম ৷ জাহেলিয়াতের নিকষ আঁধারে নিমজ্জিত NEES END ENTE www.boikitab.blogspot.com

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.