যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

এটা এমন এক অবস্থা, যার মোকাবেলা করে টিকে থাকার জন্যে প্রত্যেকেই ভীত প্রকম্পিত হয়ে পড়ে । এ কথা সত্য যে, আল্লাহর উপস্থিতি একটা চিত্তাকর্ষক ব্যাপার ৷ কিন্তু এ কথাও সত্য যে, এটা ভয়াল ও আতংকজনকও বটে । বলা হয়েছে, ‘তারা যেখানেই থাকে, তিনি তাদের সাথে থাকেন ।' আবার বলা হচ্ছে, ‘অতপর তিনি তাদের কেয়ামতের দিন জানিয়ে দেবেন তারা কী করেছে ৷’ এ হলো ভয়ে কীপিয়ে দেয়ার মতো আরো একটা হুশিয়ারী সংকেত । নিছক আল্লাহর উপস্থিত থাকা ও শ্রবণই যেখানে একটা ভয়ংকর ব্যাপার, সেখানে এই উপস্থিতি ও শবণের পরে যদি জবাবদিহিতা ও শাস্তির কথাও বলা হয়, তাহলে অবস্থাটা কেমন দাড়ায়? যে জিনিস লুকিয়ে রাখার জন্যে লোকেরা নিভৃতে মিলিত হয় ও গোপেনে সলাপরামর্শ করে, সে জিনিস কেয়ামতের দিন আল্লাহ তায়ালা সকল সৃষ্টির সামনে প্রকাশ করে দেবেন, এ কথা শুনলে কার লোম আতংকে শিউরে না ওঠে পারে? তারপর আয়াতটা তার শুরুর মতোই স্বাভাবিকভাবে শেষ হয়ে যায় । ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা সকল বিষয়ে অবগত ৷’ এভাবে একই আয়াতে বিভিন্ন ভংগিতে সর্বত্র আল্লাহ তায়ালার উপস্থিত থাকা ও সব কিছু সম্পর্কে অবহিত থাকার বিষয়টি এমন প্রভাবশালী পদ্থায় ও এমন ভয়াবহ এক ভংগিতে উপস্থাপন করার আসল উদ্দেশ্য হলো মোনাফেকদের সাবধান করে দেয়া । কারণ তারা রসূল (স.)-এর বিরুদ্ধে, মদীনার মুসলিম সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে সর্বক্ষণ ষড়যন্ত্রে লিপ্ত থাকতো । তাদের সাবধান করার সাথে সাথে তাদের এই আচরণে বিস্ময়ও প্রকাশ করা হয়েছে । আল্লাহ তায়ালা বলেন, ‘তুমি কি তাদের প্রতি লক্ষ্য করোনি, যাদের কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিলো? তথাপি তারা যা নিষেধ করা হয়েছিলো তার পুনরাবৃত্তি করে? (আয়াত-৮) এ আয়াত থেকে প্রতিভাত হয়, শুরুতে মোনাফেকদের ব্যাপারে রসূল (স.)-এর পরিকল্পনা ছিলো তাদের একনিষ্ঠ, আস্তরিক ও ঈমানের ব্যাপারে দৃঢ় হওয়া এবং ইহুদীদের প্ররোচনায় মদীনায় চক্রান্তে লিপ্ত থাকা থেকে বিরত হওয়ার উপদেশ দেবেন, কিন্তু উপদেশ দেয়ার পরও তারা মুসলমানদের বিরুদ্ধে তাদের ঘৃণ্য ষড়যন্ত্রে, গোপন দুরভিসন্ধিতে ও জঘন্য কারসাজিতে লিণ্ থাকতো ৷ তাদের সেসব অপকর্ম অপকৌশল চালিয়ে যেতো, যা ছিলো রসূল (স.)-এর আদেশ লংঘনের নামান্তর, আর রসূল (স.) ও নিষ্ঠাবান মুসলমানদের বিরুদ্ধে নানা রকমের নোংরা ফন্দিফিকির আঁটতো । এ আয়াত থেকে এ কথাও জানা যাচ্ছে, মোনাফেকদের কেউ কেউ রসূল (স.)-কে এমন বিকৃত ভাষায় অভিবাদন জানাতো, যার অর্থ দাড়াতো অত্যন্ত খারাপ । অথচ সেটা স্পষ্টভাবে বুঝাও যেতো না । আল্লাহ তায়ালা বলেন, ‘যখন তা তোমার কাছে আসে, তখন তোমাকে এমন ভাষায় অভিবাদন জানায়, যে ভাষায় আল্লাহ তায়ালা তোমাকে অভিবাদন জানাননি ।' যেমন ইহুদীদের অনুকরণে তারা বলতো, ‘আস্-সামু আলাইকুম’ । অথচ তারা ধারণা দিতো, আসসালামু ' আলাইকুমই বলেছে। ‘আস-সামু আলাইকুম’ এর অর্থ হলো, ‘তোমাদের মৃত্যু হোক' ৷ অথবা ' ‘তোমরা তোমাদের ধর্ম নিয়ে ক্লান্ত হয়ে পড়ো ।' এ ধরনের আরো অনেক কথা বলতো, যাকে বাহ্যত মনে হতো নির্দোষ । অথচ আসলে তা ভয়ংকর দূষণীয় ও নিন্দনীয় । এসব বলে তারা আবার মনে মনে এই ভেবে তৃপ্তি লাভ করতো যে, সে যদি যথার্থই নবী হতো, তাহলে আল্লাহ | ৫৮ সুস্না আল মোজ্াদালা (১০৯১১) পান্না ২৮ মনখিল ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।