যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

নীতির মতো জঘন্য নীতি আর কারো হতে পারে না। এসব স্পর্ধিত ও উদ্ধত ব্যক্তিরা সবাই আন্লাদ্রোহী । তাদের পূর্ববর্তীরা যেমন লাঞ্চিত হয়েছিলো, তেমনি তারাও লাঞ্ছিত হবে। অগ্রগণ্য মত এই যে, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিসম্পাৎ, অর্থাৎ তারা লাঞ্চিত হোক, আল্লাহর পক্ষ থেকে এ অভিসম্পাত দেয়ার অর্থ দাঁড়ায়, তাদের লাঞ্ছিত করার সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন । তিনি যা ইচ্ছা করেন সেটাই বাস্তবায়ন করেন। লাঞ্ছনা দ্বারা অপমান ও পরাজয় বুঝানো হয়েছে। আর পূর্ববর্তীদের দ্বারা বুঝানো হয়েছে অতীতে আল্লাহ তায়ালা তাদের শাস্তি দিয়েছেন, অথবা বদর যুদ্ধের মতো বিভিন্ন যুদ্ধে মুসলমানরা যেসব কাফেরদের পরাজিত ও পদানত করেছে- তাদেরও বুঝানো হতে পারে। ‘অথচ আমি সুস্পষ্ট ও দ্ব্যার্থহীন আয়াতসমূহ নাযিল করেছি’ এই বাক্যটি আল্লাহ তায়ালা ও আল্লাহর রসূলের বিকরুদ্ধাচরণকারীদের ইহকালের পরিণতি ও পরকালের পরিণতির পার্থক্য ব্যাখ্যা করেছে। বলা হচ্ছে, এই আয়াতগুলোতে এ উভয় ধরনের পরিণতির বিবরণ রয়েছে, আর কাফেররা অজ্ঞতা কিংবা অস্পষ্টতা থাকার কারণে এ পরিণতি ভোগ করে না। কেননা তাদের স্পষ্ট ভাষায় জানানো হয়েছে এবং তারাও এইসব দ্বর্থহীন আয়াতগুলো দ্বারা তা জেনেছে। এরপর তাদের পরকালীন পরিণতি তুলে ধরা হয়েছে এবং তার সাথে সাথে হৃদয়ে জাগরণ সৃষ্টিকারী তাৎপর্যপূর্ণ মন্তব্যও করা হয়েছে, ‘আর কাফেরদের জন্যে রয়েছে অপমানজনক শাস্তি । যেদিন আল্লাহ তায়ালা তাদের সবাইকে একত্রিত করবেন ....' এ অপমান হচ্ছে দুনিয়ায় যে ওদ্ধত্য ও ধৃষ্টতা দেখানো হয়েছিলো তারই অপমানজনক শাস্তি দেয়া হবে। এ শাস্তি তাদের কৃতকর্মের উপযুক্ত শাস্তি । তারা নিজেরা এর কথা ভুলে গেলেও আল্লাহ তায়ালা নিজের জ্ঞান দ্বারা তা গুনে গুনে রেখেছেন। আল্লাহর সে জ্ঞানের কাছ থেকে কোনো কিছুই গোপন থাকে না। ‘আর আল্লাহ তায়ালা সবকিছুতেই দর্শক ও উপস্থিত !’ মোমেনদের প্রতি সহৃদয়তা ও মহানুভবতার দৃশ্য এবং কাফেরদের প্রতি কঠোরতা ও শাস্তির এই উভয় দুশ্য আল্লাহর জ্ঞানে ও তার উপস্থিতিতে একত্রিত করা হয়েছে। তিনি সদয় আচরণ ও সাহায্যের ক্ষেত্রেও উপস্থিত এবং দর্শক থাকেন, আবার নির্দয় কঠোর আচরণের সময়ও একইভাবে দর্শক এবং উপস্থিত থাকেন । সুতরাং সদা সর্বদা তার উপস্থিতির ব্যাপারে মোমেনদের সন্তুষ্ট নিশ্চিন্ত থাকা উচিত আর কাফেরদের থাকা উচিত সতর্ক সাবধান । ‘আল্লাহ তায়ালা সব কিছুতে সদা দর্শক ও উপস্থিত'- এই উক্তির মধ্যে যে তত্ত্ব প্রতিফলিত হয়েছে, পরবর্তী আয়াতে তাকে এমন একটা জীবন্ত ছবিতে পরিণত করেছে, যা শুধু দর্শনেই সীমাবদ্ধ থাকে না; বরং হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে তা গভীর পরশ বুলায়। মহান আল্লাহ বলেন, ‘তুমি কি লক্ষ্য করোনি যে, আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা জানেন? যে কোনো তিন ব্যক্তি গোপন সলাপরামর্শ করুক, আল্লাহ তায়ালা তাদের মধ্যে চতুর্থ হিসেবে ai ৷ নিশ্চয়ই আল্লাহ তায়ালা সৰ্ববিষয়ে অবগত ৷’ (আয়াত ৭) | ৫৮ সূরা আল মোজাদাল্গা ______ €১০৫১) পারা ২৮ অনিল ৭ PERE REO www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।