যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

লাভ করে এবং এই মর্মে সতর্ক হয় যে, আল্লাহ তায়ালা যে ব্যাপারেই নির্দেশ দেন, তার সম্পর্কে তার পূর্ণ অভিজ্ঞতা এবং তার গোপন ও প্রকাশ্য সবকিছু অবহিত থাকার ভিত্তিতেই নির্দেশ দেন। এ কথা বলার পর কাফফারার অবশিষ্ট বিধান বর্ণনা করা হচ্ছে, ‘আর যে ব্যক্তি তা (দাসমুক্ত করতে) পারে না, সে যেন উভয়ের পক্ষ থেকে পরস্পরকে স্পর্শ করার পূর্বে একনাগাড়ে দু'মাস রোযা রাখে, আর যে ব্যক্তি তাও না পারে, সে যেন ষাট জন অভাবী ব্যক্তিকে আহার করায় ৷’ এরপর অধিকতর বিশ্রেষণ ও মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বলা হচ্ছে, ‘ নির্দেশদানের উদ্দেশ্য হচ্ছে, যেন তোমরা আল্লাহ তায়ালা ও তীর রসূলের প্রতি ঈমান আনো ।' যাদের সম্বোধন করে এ কথা বলা হচ্ছে, তারা মোমেনই ৷ তবুও এই বর্ণনা, এসব কাফফারা এবং এর ভেতরে তাদের অবস্থা আল্লাহর নির্দেশ ও ফয়সালার সাথে যেভাবে সংযুক্ত ও সমত্বিত করা হয়েছে, তা ঈমানকে নিছক বিশ্বাস ও মানসিক প্রেরণা-উদ্দীপনার স্তর থেকে বাস্তবতার স্তরে উন্নীত করে। ঈমানের সাথে কর্মময় জীবনের সংযোগ সাধন করে এবং বাস্তব জীবনের জন্যে ঈমানকে একটা লক্ষণীয় শক্তির উৎসরূপে প্রতিষ্ঠিত করে। ‘আর এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা ।' এই সীমারেখা তিনি এজন্যে প্রতিষ্ঠিত করেছেন, যাতে মানুষ এই সীমারেখার কাছে এসে থেমে না যায় এবং তা অতিক্রম না করে। কেননা যে ব্যক্তি এই সীমারেখা মানে না এবং মাড়াতে দ্বিধাবোধ করে না, তার ওপর আল্লাহ্‌ তায়ালা রাগাধ্বিত হন। সীমালংশ্বনকারী দের প্রতি কঠোর জভুমক্কি ‘আর কাফেরদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ৷’ কারণ তারা এই সীমারেখা অতিক্রম করে, প্রতিনিয়ত একে চ্যালেঞ্জ করে, আল্লাহর ওপর ঈমান আনে না এবং তার সীমারেখায় এসে কখনো থেমে যায় না- যেমন করে মোমেনরা থেমে যায়। ‘কাফেরদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি'- এই শেষ বাক্যটার সাথে পূর্ববর্তী আয়াতের শেষ মন্তব্যের মিল রয়েছে। আবার এই শেষ বাক্যটা আল্লাহ ও আল্লাহর রসূলের বিরুদ্ধাচরণকারীদের শাস্তির বিবরণ সম্বলিত পরবর্তী আয়াতের সাথেও সংযোগ সেতু রচণা করছে। এভাবে এক বিস্ময়কর ধারাবাহিকতার পথ বেয়ে এক প্রসংগ থেকে আর এক প্রসংগে যাওয়াই কোরআনের বর্ণনাভংগির বৈশিষ্ট্য । মতো লাঞ্চিত হবে। ....... আল্লাহ তায়ালা সব বিষয়ের ওপর সাক্ষী রয়েছেন ।' সূরার প্রথম পর্বটা ছিলো মোসলমানদের প্রতি সহৃদয়তা ও মমত্ববোধের অভিব্যক্তিতে পরিপূর্ণ । দ্বিতীয় পর্বটায় কাফেরদের বিরুদ্ধে কঠোর মনোভাব ও যুদ্ধংদেহী মানসিকতার অভিব্যক্তি ঘটেছে। কাফেরদের এখানে আল্লাহ ও তার রসূলের বিরুদ্ধাচরণকারী, অর্থাৎ আল্লাহ তায়ালা ও তীর রসূলের অবাধ্য হয়ে তার নির্দিষ্ট সীমারেখা অতিক্রমকারী বলে আখ্যায়িত করার বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। কেননা এরা আল্লাহ তায়ালা ও তার রসূলের নির্ধারিত সীমারেখা চ্যালেঞ্জ করে তা অতিক্রম করতে চায়, সীমারেখার কাছে এসে থেমে যায় না । এখানে আসলে খোদাদ্রোহীদের প্রকৃত স্বরূপ তুলে ধরা হয়েছে, যাতে তাদের কার্যকলাপের ভয়াবহতা ও তাদের ভূমিকার নিকৃষ্টতা প্রকাশ পায়। যে সৃষ্টি তার সৃষ্টা ও জীবিকাদাতাকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখায় এবং তার সীমারেখার বিপরীত সীমারেখায় উপনীত হবার ওদ্ধত্য প্রদর্শন করে, তার [৮ সলা আল লোজালালা 6) সান ৮ মল্ল এ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।