দর্শনকারী। ঘটনার এই হচ্ছে একটা চিত্র, যাতে দেখা যাচ্ছে, আল্লাহ তায়ালা তোমাদের দু'জনের সাথে তৃতীয় হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। ‘যেহার* অর্থাৎ স্রীক্েে মায়ের সাখে তুলনা করবার কাফফারা কোরআনের বিবরণ হৃদয়কে প্রচন্ডভাবে আলোড়িত করে। এরপর আসল সমস্যার বিবরণ আসছে দ্বিতীয় আয়াতে, ‘তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে যেহার করে, তারা তাদের মা নয়। তাদের মা তো তারাই, যারা তাদের প্রসব করেছে। তারা আসলে একটা নিকৃষ্ট কথা বলে ও মিথ্যা বলে । তবে আল্লাহ ক্ষমাশীল, মার্জনাকারী । এভাবে মূল সমস্যার গোড়ায় হাত দেয়া হয়েছে। বস্তুত যেহার জিনিসটা একটা অমূলক ও ভুয়া ব্যাপার ৷ স্ত্রী কখনো মা নয় যে, মায়ের মতো সে হারাম হয়ে যাবে। মা তো তিনি- যিনি তাকে প্রসব করেছেন মুখের একটা কথায় স্ত্রী মা হয়ে যেতে পারে না । ওটা একটা খারাপ কথা, যা বাস্তবকে অস্বীকার করে। একটা ভুয়া কথা, যা সত্যের সম্পূর্ণ বিপরীত ৷ জীবনের যাবতীয় ব্যাপার সত্য ও বাস্তবতার ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত । স্বচ্ছ ও সুস্পষ্ট হওয়া উচিত । একটা অন্যটার সাথে মিশে জগাখিচুড়ি হতে পারে না। তবে যা অতীতে হয়ে গেছে সে ব্যাপারে আল্লাহ তায়ালা ক্ষমাশীল, দয়াশীল ৷ এভাবে সুস্পষ্টভাবে ও স্বচ্ছভাবে মূল বিষয়টা তুলে ধরার পর এর ব্যাপারে আইনগত ফায়সালা ঘোষণা করা হচ্ছে, ‘তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীর সাথে যেহার করে অতপর তাদের উক্তি প্রত্যাহার করতে চায়, তাদের কর্তব্য একে অপরকে স্পর্শ করার আগে একজন দাস মুক্ত করা । এ নির্দেশ দিয়ে তোমাদের নসীহত করা হয়েছে। আর আল্লাহ তায়ালা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত ।' আল্লাহ তায়ালা দাস মুক্তকরণের কাজটাকে বহু রকমের গুনাহর কাফফারা রূপে নির্ধারণ করেছেন । যারা যুদ্ধ বিগ্রহের কারণে প্রথমে যুদ্ধবন্দী হয়ে পরে দাসত্বের ভাগ্য বরণ করতে বাধ্য হতো, কাফফারা তাদের স্বাধীনতা ও তাদের মুক্তির অন্যতম উপায় হয়ে ওঠেছিলো। ‘অতপর তাদের উক্তি প্রত্যাহার করতে চায়’- এ কথাটার ব্যাখ্যায় অনেকগুলো মতামত উদ্ধৃত হয়েছে। আমি সেসব মতামতের মধ্যে থেকে এই মতটাই অগ্রগণ্য মনে করেছি যে, এর অর্থ হচ্ছে, তারা তাদের সে উক্তি তথা যেহার দ্বারা নিজেদের ওপর যে স্ত্রী সহবাস হারাম করেছিলো, সেটা পুনরায় বৈধ করার জন্যে সে উক্তি প্রত্যাহার করতে চায়। এই মতটাই আয়াতের বাহ্যিক বাচনিক রূপের সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ ও নিকটতম ৷ অর্থাৎ স্বামীর নিজের সৃষ্টি করা এই সমস্যার সমাধানের জন্যে একজন দাস মুক্ত করা অপরিহার্য । অতপর মন্তব্য করা হচ্ছে, ‘এ নির্দেশ দিয়ে তোমাদের নসীহত করা হচ্ছে ।' অর্থাৎ যে যেহারের কোনো ন্যায়সংগত ভিত্তি নেই এবং কোনো ভালো কাজ বলে পরিচিতও নয়, তা যাতে তোমরা পুনরায় না করো, সে জন্যে এই কাফফারা একটা উপদেশবাণী ও স্মরণিকা হয়ে থাকবে । ‘আল্লাহ তায়ালা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত ৷' অর্থাৎ তোমাদের কার্যকলাপের ধরন, তার সংঘটন ও তার পেছনে তোমাদের যে নিয়, মনোভাব ও উদ্দেশ্য সক্রিয়া রয়েছে তা তার জানা আছে । এই মন্তব্য করা হয়েছে যেহারের বিধান পরিপূর্ণভাবে বর্ণনা করার পূর্বে, যাতে মোমেনদের মন সেই বিধান গ্রহণের জন্যে জাগ্রত ও প্রস্তুত হয়, বিধানের আনুগত্য করার প্রশিক্ষণ যেন সে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।