এ হচ্ছে সেই ঘটনা, যা দিয়ে আল্লাহর চিরঞ্জীব কোরআনের একটি সূরা শুরু হয়েছে। যে কোরআনের প্রতিটি শব্দ আল্লাহর সর্বোচ্চ পরিষদের কাছ থেকে নাযিল হয় এবং সৃষ্টিজগতের প্রতিটি অংশ তা দ্বারা আলোড়িত ও স্পন্দিত হয়, তার একটি সূরার শুরুতেই ঘোষণা করা হয়েছে, “মহান আল্লাহ তায়ালা সেই মহিলার কথা শুনেছেন, যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করেছিলো......' এটা ভেবে দেখার মতো ব্যাপার যে, সাধারণ মুসলমানদের ও পৃথিবীর পরিচালনা এবং ব্যবস্থাপনার ব্যস্ততা তাকে এ সমস্যাটার প্রতি কর্ণপাত করা ও তার ব্যাপারে ফয়সালা দেয়া থেকে বিরত রাখতে পারেনি। '' এটা এমন একটা চমকে দেয়া ঘটনা, যা দ্বারা একদল মানুষ উপলব্ধি করতে পারে, আল্লাহ তায়ালা এভাবে তাদের সাথে উপস্থিত রয়েছেন, তাদের ছোটো বড়ো সকল সমস্যার তিনি তদারক করছেন, তাদের দৈনন্দিন সমস্যাবলী নিয়ে তিনি উদ্বিগু হন এবং তাদের যাবতীয় সমস্যা সংকটের সমাধান দিতে তিনি প্রস্তুত থাকেন। অথচ তিনি সেই মহামহিম, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী আল্লাহ, যার সর্বময় কর্তৃত্ব ও সার্বভৌমত্ব সমগ্র আকাশ এবং পৃথিবী জুড়ে বিস্তৃত, যিনি সকল অভাবমুক্ত ও যাবতীয় প্রশংসনীয় গুণাবলীতে ভূষিত! হযরত আয়শা (রা.) বলেন, সেই আল্লাহর সকল প্রশংসা, যার শ্রবণশক্তি সকল শব্দকে পরিবেষ্টন করে আছে । বাদানুবাদরত খোওয়ায়লা রসূল (স.)-এর কাছে এসে আমাদের ঘরের এক কোণে বসে যে কথাবার্তা বলছিলো, আমিও তা শুনতে পাচ্ছিলাম না । এই সময়ে আল্লাহ তায়ালা নাযিল করলেন, ‘আল্লাহ তায়ালা সেই মহিলার কথা শুনেছেন........ ৷” (বোখারী ও নাসায়ী) খাওলা বা খোওয়ায়লা নিজে এ ঘটনার যে বিবরণ দিয়েছেন, অর্থাৎ এ ঘটনায় তার যেটুকু ভূমিকা রয়েছে, রসূল (স.)-এর কাছে তার গমন, সেখানে গিয়ে তার সাথে বাদানুবাদ করা, শেষ পর্যন্ত তার সমস্যার সমাধান নিয়ে কোরআনের আয়াত নাযিল হওয়া- এসব কিছুতে মুসলমানদের সেই অতুলনীয় দলটি সে সময়ে কী ধরনের জীবন যাপন করছিলো, তার কিছুটা চিত্র দেখতে পাওয়া যায়। জানা যায়, মহান আল্লাহর সাথে তাদের কেমন প্রত্যক্ষ যোগাযোগ থাকতো, তাদের প্রতিটি সমস্যার সমাধানের জন্যে তারা কিভাবে মহান আল্লাহর নির্দেশের প্রতীক্ষা করতো এবং এই প্রতীক্ষার পর তিনি কিভাবে তাদের প্রয়োজনে সাড়া দিতেন। মূলত এসব কিছু সেই দলটিকে যেন আল্লাহর পরিবার হিসেবেই চিহ্নিত করে। তিনি যেন এ পরিবারের এমন সযত্ন তত্ত্বাবধান করছেন, যেমন কোনো পিতা তার সন্তানর তত্ত্বাবধান করে থাকে । খোদ কোরআনের আয়াতে এ ঘটনার যেটুকু বর্ণনা রয়েছে, তাতেই আমরা অত্যন্ত শিক্ষাপ্রদ ও তাৎপর্যবহ উপাদান দেখতে পাই ৷ আল্লাহর বিধান ও ফায়সালার পাশাপাশি এতে চমকপ্রদ মন্তব্যও করা হয়েছে এবং এটাই কোরআনের অনুপম বর্ণনাভংগি, ‘আল্লাহ তায়ালা শুনেছেন সেই মহিলার কথা, যে তোমার সাথে তার স্বামীর ব্যাপারে বাদানুবাদ করছিলো এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছিলো, আর আল্লাহ তোমাদের উভয়ের সংলাপ শুনছিলেন।' এভাবে অত্যন্ত হৃদয়গ্রাহী ও বিশ্ময়করভাবে সূরার সূচনা করা হয়েছে । বলা হয়েছে, তোমরা শুধু দু'জনই সেখানে ছিলে না । আল্লাহ তায়ালাও তোমাদের সাথে ছিলেন এবং তিনি তোমাদের কথা শুনছিলেন। তিনি মহিলার কথা শুনেছেন। তাকে তোমার সাথে নিজের স্বামীর ব্যাপারে বাদানুবাদ করতে ও আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুনেছেন। সমস্ত ঘটনা তিনি জানেন। তিনি তোমাদের উভয়য়ের কথোপকথন ও তার কথোপকথনের বিষয় জানেন। তিনি শ্রবণকারী, | ৫৮ সুক্া আল্প মোজ্জাদালা (১০২) পান্না ২৮ মনখিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।