যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

যখন ইসলামের আবির্ভাব ঘটলো, ঠিক তখনই এই ঘটনাটা ঘটে, যার দিকে এই আয়াত কটিতে ইংগিত দেয়া হয়েছে। তখনো পর্যন্ত যেহারের কোনো বিধান নাযিল হয়নি। ইমাম আহমাদ বর্ণনা করেন যে, হযরত খোওয়ায়লা বিনতে সা'লাবা (রা.) বলেছেন, আল্লাহর কসম আমার ও আওস বিন সামেত সম্পর্কেই আল্লাহ তায়ালা সূরা মোজাদালার প্রথম অংশ নাযিল করেছেন । তিনি বলেন, আমি আওস বিন সামেতের স্ত্রী ছিলাম ৷ সে "নখন অতি মাত্রায় বুড়ো এবং মেজাজ খুব খিটখিটে তিরিক্ষি হয়ে গেছে। একদিন সে আমার কাছে এলো । আমি তাকে একটা বিষয়ে কৈফিয়ত তলব করতেই সে ভীষণ রেগে গেলো । সে তৎক্ষণাৎ বলে ওঠলো, তুই আমার কাছে আমার মায়ের পিঠের মতো । এরপর সে বেরিয়ে গেলো এবং তার গোত্রের আডডাখানায় কিছুক্ষণ বসলো । তারপর নিভৃতে আমার কাছে এলো । এসেই সে সহবাস করার ইচ্ছা ব্যক্ত করলো। আমি বললাম, খবরদার! খোওয়ায়লার প্রভুর কসম, তুমি যে কথা বলেছো, তারপর আর আমার কাছে নিভৃতে সাক্ষাত করো না, যতোক্ষণ না আল্লাহ তায়ালা ও তার রসূল আমাদের ব্যাপারে ফয়সালা ঘোষণা করেন । এরপর সে আমার সাথে ধস্তাধস্তি করতে লাগলো, কিন্তু আমি নিজেকে রক্ষা করলাম । একজন দুর্বল বুড়োর ওপর জয়লাভ করতে একজন নারীর যে কৌশল অবলম্বন করতে হয়, তাই অবলম্বন করে আমি জয়লাভ করি। আমি তাকে আমার কাছ থেকে হটিয়ে দিলাম । এরপর আমি আমার এক প্রতিবেশীর কাছে চলে গেলাম এবং তার কাছ থেকে কিছু পোশাক ধার করে আনলাম । তারপর রসূল (স.)-এর কাছে চলে গেলাম এবং তার সামনে বসে আমার স্বামীর কাছ থেকে যে দুর্ব্যবহার ভোগ করে আসছি, সে ব্যাপারে অভিযোগ পেশ করলাম ৷ রসূল (স.) বললেন, ‘হে খোওয়ায়লা, তোমার চাচাতো ভাই (অর্থাৎ স্বামী) অত্যধিক বুড়ো । তার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো ।' এরপর আমার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হওয়া পর্যন্ত আমি চুপচাপ থাকি । রসূল (স.) গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েন । তারপর একদিন তার চিন্তা দূর হলো । তিনি আমাকে বললেন, হে খোওয়ায়লা, আল্লাহ তায়ালা তোমার ও তোমার স্বামীর ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করেছেন । তারপর তিনি আমাকে এই সূরার প্রথম চারটা আয়াত পড়ে শোনালেন । এরপর রসূল (স.) আমাকে বললেন, তুমি ওকে একটা দাস মুক্ত করে দিতে বলো । আমি বললাম, হে রসূল, তার মুক্ত করার মতো কোনো দাস নেই । তিনি বললেন, তাহলে তার একনাগাড়ে দু'মাস রোযা রাখা উচিত । আমি বললাম, সে এতোটা বুড়ো হয়ে গেছে যে, তার পক্ষে রোযা রাখা সম্ভব নয়। তিনি বললেন, তাহলে সে ষাট জন দরিদ্রকে এক ওয়াসাক খোরমা খাওয়াক। আমি বললাম, ওর কাছে তাও নেই । রসূল (স.) বললেন, আমরা তাকে এক আরক (৬০ সা) খোরমা দিয়ে সাহায্য করবো । আমি বললাম, হে রসূল, আমিও ওকে আরো এক আরফ খোরমা দিয়ে সাহায্য করবো । রসূল (স.) বললেন, তুমি ঠিক কাজ করেছো ও ভালো করেছো । যাও, ওর পক্ষ থেকে সদকা দিয়ে দাও । তারপর তোমার চাচাতো ভাইয়ের জন্যে শুভ কামনা করো । আমি তাই করলাম ৷’ (আবু দাউদ) এই হচ্ছে সেই সমস্যা, যা নিয়ে রসূল (স.)-এর কাছে এসে বাদানুবাদে লিপ্ত মহিলার ও রসূল (স.)-এর মধ্যকার সংলাপ আল্লাহ তায়ালা শুনেছিলেন। এটাই সেই সমস্যা যার ব্যাপারে আল্লাহ তায়ালা সাত আকাশের ওপর থেকে নিজের ফয়সালা নাযিল করেছিলেন, যাতে এই মহিলাকে তার অধিকার দেয়া যায়। তার ও তার স্বামীর মনকে প্রবোধ দেয়া এবং এ ধরনের দৈনন্দিন পারিবারিক সমস্যায় মুসলমানদের কী করা উচিত তা তাদের জানিয়ে দেয়া যায় । [৮ আকা আল লোজ্ললালল টেড লন এট সলাযিল ন www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।