যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

অত্যাচার, রসূল (স.)-এর অবাধ্যতার লক্ষ্যে তাদের সমস্ত গোপন তৎপরতা ও পরিকল্পনা আল্লাহ্‌ লিখে রেখেছেন আল্লাহ তায়ালা এসবের জন্যে তাদের পাকড়াও করবেন ও শাস্তি দেবেন। তিনি মুসলমানদের নিষেধ করেছেন, তারা যেন ভালো কাজ, আল্লাহর ভয় এবং এর জন্যে মানুষের মন মগয প্রস্তুত করার উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্যে গোপন সলাপরামর্শ না করে। এরপর এই মোমেনদের প্রশিক্ষণ দেয়া অব্যাহত রাখা হয়েছে, রসূল (স.)-এর বৈঠকে, অন্যান্য এলেম ও যেকেরের বৈঠকে তাদের ভদ্রতা, সুশীলতা ও আনুগত্যের শিক্ষা দেয়া হয়েছে । অনুরূপভাবে রসূল (স.)-এর সাথে কথা বলা ও প্রশ্ব করার আদবও শিক্ষা দেয়া হয়েছে। এ ক্ষেত্রে গাম্ভীৰ্য ও সম্মান বজায় রাখার উপদেশ দেয়া হয়েছে। এরপরও সূরার অবশিষ্টাংশ হচ্ছে ইহুদীদের সাথে দহরম-মহরম পাতানো ও তাদের সাথে গোপন ষড়যন্ত্র পাকানো মোনাফেকদের সাথে সংশ্লিষ্ট । বলা হয়েছে যে, তারা তাদের মোনাফেকী ও অপতপরতাকে মিথ্যাচার ও মিথ্যা শপথের মাধ্যমে রসূল (স.) ও মুসলমানদের কাছ থেকে লুকিয়ে রাখে । আখেরাতেও তারা মিথ্যা কথা ও মিথ্যা শপথের মাধ্যমে আল্লাহর আযাব থেকে বাচতে চেষ্টা করবে, যেমন এই দুই কৌশল কাজে লাগিয়ে তারা দুনিয়াতে রসূল (স.) ও মুসলমানদের আক্রোশ থেকে রক্ষা পেতো সেই সাথে এ কথাও জোর দিয়ে বলা হয়েছে যে, যারা আল্লাহ তায়ালা ও তার রাসূলের সাথে শত্রুতা করবে, আল্লাহ তায়ালা তাদের সর্বাপেক্ষা অপমানিত ও ক্ষতিগ্রস্ত হিসাবে লিখে দেবেন। তিনি এও লিখে রাখবেন যে, তিনিও তার রসূলরাই বিজয়ী হবেন । এ কথা দ্বারা মূলত মোনাফেকদের অপমানিত করা হয়েছে। কেননা কোনো কোনো মুসলমান তাদের মর্যাদাশালী মনে করতো । তাই তারা তাদের সাথে কিছুটা সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করতো ৷ অথচ মুসলমানদের শুধুমাত্র আল্লাহর পতাকার নীচে সমবেত করা, একমাত্র আল্লাহর অভিভাবকত্ব দ্বারা সন্মানিত ও শক্তিমান বোধ করা উচিত৷ আল্লাহর প্রিয় বান্দা এই মুসলমানদের আল্লাহর প্রহরাধীন থাকতে পেরে নিশ্চিন্ত থাকার গুরুত্ব কতো তা তারা উপলব্ধি করে না । সূরার শেষাংশে আল্লাহর দল হিসেবে মুসলমানদের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরা হয়েছে। এ ভাবমূর্তি হচ্ছে সর্বগ্রে ইসলাম গ্রহণকারী মোহাজের ও আনসারদের । তাদের প্রতিই ইংগিত করা হয়েছে শেষ আয়াতটিতে- ‘তুমি দেখতে পাবে না আল্লাহ তায়ালা ও আখেরাতের প্রতি বিশ্বাসী কোনো গোষ্ঠী আল্লাহ তায়ালা এবং রসূলের বিরোধী কোনো লোকের সাথে প্রীতি ও ভালোবাসার সম্পর্ক রাখে........ |’ জাফ্স্ীর আয়াত ৯-৬ ‘আল্লাহ তায়ালা সেই মহিলার কথা শুনেছেন যে তোমার সাথে তার স্বামীকে নিয়ে তর্ক করেছিলো এবং আল্লাহর কাছে অভিযোগ করেছিলো। আর আল্লাহ তায়ালা তোমাদের উভয়ের কথোপকথন শুনেন ।' (আয়াত ১-৪) কিছুই আল্লাহৰ দৃষ্টিক্ন অগোচরে নস্ম জাহেলী যুগে কখনো কখনো এমন ঘটতো যে, কোনো স্বামী তার স্ত্রীর কোনো কাজ বা কথায় রেগে গেলে বলতো, ‘তুই আমার কাছে আমার মায়ের পিঠের মতো ।' এর ফলে সে তার ওপর হারাম হয়ে যেতো, অথচ এতে তালাক হতো না। সে এভাবেই ঝুলন্ত থেকে যেতো । সে তার জন্যে হালালও থাকতো না যে তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক বহাল থাকবে, আবার সে তালাকপ্রাপ্তও হতো না যে, অন্য কোনো স্বামী গ্রহণ করবে। জাহেলী যুগে এটা ছিলো নারী নির্যাতনের অসংখ্য উপায়ের মধ্যে অন্যতম একটা উপায় । | ৫৮ সূক্া আন্ল মোজ্জাদালা (১০০) পারবা ২৮ মনখিন্প ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।