যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

যাবে; বরং তারা অত্যন্ত অকৃতজ্ঞতার সাথে বলে; এগুলো মানুষের জন্যে এমন আশ্চর্যজনক কিছু | নয়! তারা এটাও বলে; এগুলোকে দেখে নাকি সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো আন্দাজই করা যায় না। মূলত আল্লাহ তায়ালাই তাদের গড়ে তুলেছেন, তাদেরকে নানারকম বৈশিষ্ট্য দিয়েছেন এবং এদেরকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন। এসব আশ্চর্য নিদর্শন ও বড় বড় নেয়ামতের বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে যে, ‘যেন তোমরা এগুলোর ওপর আরোহন করো এবং এগুলো থেকে তোমরা খাদ্যও সং করো ...... এদের ওপর তোমরা সওয়ার হও এবং সমুদ্রগামী জাহাজে আরোহন করে তোমরা সফর করো।' এ আয়াতগুলো যখন নাযিল হচ্ছিলো তখন এসব পশুর ব্যবহার সম্বন্ধে তাদের অন্তরের মধ্যে যে সব কথা ছিলো সে সম্পর্কে মানুষদের তেমন জানা ছিলো না । তখনকার দিনে তো এগুলোকে যান-বাহন হিসেবেই ব্যবহার করা হতো, এমনকি এই চরম বৈজ্ঞানিক উৎকর্ষের যুগেও, যখন ট্রেন, বাস ও বিমানের এতো প্রাচূর্য ও উন্নতি, সে সময়েও বন্ধ দুর্গম পর্বতাঞ্চল এমন আছে যেখানে এসব পশুর ওপর আরোহন করে যাওয়া ছাড়া অন্য কোনো গত্যসন্তর নেই এবং ভবিষ্যতেও সেইসব অঞ্চলে এসব পশুকেই যানবাহন হিসাবে ব্যবহার করতে হবে, কারণ সেখানকার পথঘাট এমনই আঁকা-বাকা, খাড়াই উৎ্রাই ও সংকীর্ণ যে সেসব এলাকার সফরে গাধা, খচ্চর ও ঘোড়া ছাড়া অন্য কোনো যানবাহন কোনো সময়েই উপযোগী নয়। এজন্যেই বলা হয়েছে, ‘এগুলোর ওপর তোমরা আরোহন করো এবং জাহাজে তোমাদেরকে সওয়ার করানো হয় ।' এই সব জীব জানোয়াররের দিকে লক্ষ করলে দেখা যাবে যে, মানুষের ব্যবহারের জন্যে কতো নিপুণভাবে এদের উপযোগী বানিয়ে আল্লাহ রব্বুল আলামীন এগুলোকে মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন। এগুলো কি আল্লাহর মোজেযা বা নিদর্শনাবলীর মধ্যে উল্লেখযোগ্য বিষয় নয়? অবশ্যই মানুষের জন্যে বরাদ্দ করা নেয়ামতসমূহের মধ্যে এগুলো উল্লেখযোগ্য । আরও ভেবে দেখার বিষয় যে, পানির উপরিভাগ দিয়ে ভ্রমণরত নৌকা ও জাহাজসমূহ অনাদিকাল থেকে মানুষের যানবাহন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং এগুলো আল্লাহর অলৌকিক অবদানসমূহের মধ্যে অন্যতম এবং তার শক্তি ক্ষমতার জলজ্যান্ত উদাহরণের নমুনা । এগুলো সবই আল্লাহ তায়ালা এই সৃষ্টির জন্যে কর্ম উপযোগী করে বানিয়েছেন, যেমন করে তিনি বানিয়েছেন এর আকাশ ও পৃথিবী, স্থূল ও পানি ভাগ ৷ এ পৃথিবীর প্রকৃতির মধ্যে যেসব বস্তু ও উপাদান রয়েছে সে সবের দিকে একটু খেয়াল করলেই বুঝা যাবে অকুল সাগরে ভাসমান এসব নৌকা ও জাহাজ কতো রহস্যময়, তা পাল তুলেই চলুক, বা বাল্প ইঞ্জিনের দ্বারা চালিত হোক অথবা আনবিক শক্তি চালিত ইঞ্জিনের সাহায্যেই চলুক কিংবা এসব ছাড়া আল্লাহ তায়ালা প্রদত্ত অন্য শক্তি বা জীব জানোয়ারের সাহায্যেই চালিত হোক, এগুলো সবই আল্লাহর নেয়ামত ৷ তার নেয়ামত হিসাবে সবগুলোই তার নযরে সমান । বিগত সময়ের সেইসব নেয়ামতের সমতুল্য আজকের বহু নেয়ামতও পৃথিবীর বুকে বর্তমান রয়েছে এবং যেগুলোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা কোনো মানুষই অস্বীকার করতে পারবে না । এরশাদ হচ্ছে, আহ্ল্লাহর নেয়ামতের প্রতি অকৃতক্ততাকর্ব পরিণতি ‘তিনি তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখাচ্ছেন; সুতরাং আল্লাহ তায়ালার কোনো আয়াত (নিদর্শন) গুলোকে তোমরা অস্বীকার করছো?’ [5০ সলা আল লাসেল ___ ক্টৈতে লাকা ৪ সলিল ৬ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।