WA De A DLPDA PDA Ses bl ue aA U3 15> pH 0 S00 io 50৯০ al xt LE EA 151) Le uses 4 150 EL 15 SLAC AAS SLL SUSE 4 Uy U5 Cee AD TA wa Nr A 6 wo SUL Tui ele 5 dE SF i 4 Ate হাযির হলো, তখন তাদের কাছে জ্ঞানের যা কিছু ছিলো তা নিয়ে তারা গর্ব করলো এবং (দেখতে দেখতে) সে আযাব তাদের এসে ঘিরে ফেললো, যা নিয়ে তারা ঠান্রা-বিদ্বপ করতো । ৮৪. অতপর তারা যখন (সত্যি সত্যিই) আমার আযাব আসতে দেখলো তখন বলে উঠলো, হাঁ, আমরা এক আল্লাহ তায়ালার ওপর ঈমান আনলাম, যাদের আমরা .| আল্লাহ তায়ালার সাথে শরীক করতাম তাদের আমরা প্রত্যাখ্যান করলাম । ৮৫. কিন্তু তারা যখন আমার আযাব দেখলো, তখন তাদের ঈমান তাদের কোনো উপকারেই এলো না; আল্লাহ তায়ালার এ নীতি (হামেশাই) তার বান্দাদের মাঝে (কার্যকর) হয়ে আসছে, আর এখানে কাফেররা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাফসীর আয়াত ৭৮-৮৫ এইটিই হচ্ছে বিগত অধ্যায়ের শেষের দিকে আলোচিত বিষয়ের সম্পূরক কথা; এইটিই হচ্ছে রাসূলুল্লাহ (স.) ও মোমেনদের হৃদয়কে অস্থিরতা থেকে রক্ষা করে অবিচল ও দৃঢ় আস্থা নিয়ে ঈমানের পথে টিকে থাকার শেষ রক্ষাকবচ । যখন এইভাবে মানুষ সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এবং বিগলিত ধারায় তার অশ্রু ঝরাতে থাকে তখনই মহান আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার দেখা দেয়, আর তিনি তার মনকে নির্লিপ্ত নিশ্চিন্ত ও অবিচল বানিয়ে দেন। তখন তাদের জন্যে তার ওয়াদা বাস্তবায়িত হয় এবং সত্যের দুশমনদের প্রতি তাদের প্রাপ্য শাস্তি নেমে আসে । অবশ্য রাসূলুল্লাহ (স.) এর জন্যে আল্লাহর দেয়া এ ওয়াদা তার জীবদ্দশায় বাস্তবায়িত হবে, না তার ওফাতের পর মানুষ তা দেখবে- সেটা আল্লাহরই ইচ্ছা । এতে তার কিছু করার নাই, যেহেতু এ বিষয়ে ফায়সালা করা তার নিজের ব্যাপার নয়। তার কাজ হচ্ছে, যে আকীদা নিয়ে তিনি এসেছেন তার প্রচার ও প্রসার ঘটানো, মোমেনদেরকে শিক্ষাদান এবং এ আকিদাকে প্রতিহত করার হীন চক্রান্তে লিপ্ত বিরোধী ও অহংকারী জনগণকে বুঝানোর জন্যে অবিরাম চেষ্টা করে যাওয়া । এ বিষয়ে ফয়সালার মালিক আল্লাহ তায়ালা নিজেই ৷ তিনিই এ আন্দোলনকে পরিচালনা করতে থাকবেন এবং যেভাবে ইচ্ছা সেইভাবে তার নিবেদিত প্রাণ বান্দাদেরকে তার কাজের দিকে অগ্রসর করে দেবেন। এবারে এখানে নতুন আর একটি বিষয় সংযোজিত হচ্ছে এবং সেই সাথে সূরাটিরও সমাপ্তি টানা হচ্ছে। এ প্রসংগে মূল আলোচ্য বিষয় থেকে সাময়িকভাবে নযরকে ভিন্ন দিকে সরিয়ে নেয়া হ্চ্ছে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।