যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

(আজ) ওরা আমাদের থেকে সরে গেছে। না, আমরা তো এর আগে কারো পূজা অর্চনা বা অন্ধ আনুগত্য করতাম না ।' অর্থাৎ, সেই কঠিন দিনে মোশরেকরা তাদের পরিচালকদের সম্পর্কে বলবে, আমরা যাদের কথামতো শেরেক করতাম বা যাদেরকে আমরা আল্লাহর শক্তি ক্ষমতার অংশীদার মনে করতাম, তারা সবাই আজ আমাদেরকে এই কঠিন অবস্থার মধ্যে ফেলে দিয়ে উধাও হয়ে গেছে, আজ তাদের খুঁজে বের করার কোনো উপায়ই আমাদের কাছে নেই । তারাও এগিয়ে এসে তাদের কাছে পৌছানোর কোনো পথ আমাদের বাতলে দেবে না । আমরা সেদিন বুঝে-সুঝে যে কারো অনুসরণ করতাম তা নয়, আমাদেরকে সেই সব প্রভাবশালী লোকেরা ভুল বুঝিয়ে এইসব কাজ করিয়েছিলো এবং আমরাও বিভ্রান্তির জালে আটকা পড়ে এমন ধোকা খেয়েছিলাম যে কিছুতেই সত্য কথাটা তখন বুঝতে পারিনি, তাই আজ আমাদের এই দুর্দশা । তাদের সেই অসহায় মূলক এই জবাবের পর পরই তাদের সবার জন্যে এক চরম ধমক আসবে । হা এমনি করেই আল্লাহ তায়ালা কাফেরদেরকে সত্য সঠিক পথ থেকে সরিয়ে দেন ৷' এরপর আরেকটি ধমক আসবে, ‘পৃথিবীর বুকে অন্যায়ভাবে তোমরা যে ফুর্তি ও অহংকার করেছিলে, তারই পরিণতিতে আজ তোমাদের জন্যে এই (কঠিন সাজার) ব্যবস্থা রয়েছে। অতএব, জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো। চিরদিন তোমরা সেখানে থাকবে, এই নিকৃষ্ট বাসস্থানই অহংকারীদের সঠিক ঠিকানা ৷' কে আছো আজ আমাদের সাহায্যকারী! আজ জিঞ্জিরে আবদ্ধ হয়ে এবং গলায় বেড়িপরা অবস্থায় আমাদেরকে দোযখের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আজ আমাদেরকে উত্তপ্ত পানি ও আগুনের মধ্যে জ্বলে-পুড়ে ছারখার হতে হচ্ছে, কেউ আছে কি, আমাদেরকে রক্ষা করার? ওপরের আয়াতটি পড়ে মনে হচ্ছিল, চিরস্থায়ী জাহান্নামে দাখেল হওয়ার পূর্বে তাদের পক্ষ থেকে এই কথাগুলোই বলা হবে । উক্ত আয়াতে বুঝা যাচ্ছে বড়াই করার জন্যেই তাদের এই অপমানকজনক শাস্তি নির্ধারিত হয়ে রয়েছে, অহংকারের প্রতিদানেই বরাদ্দ হয়েছে এই ঘৃণাব্যঞ্জক কঠিন সাজা! দাওয়াতী কাজে সব্বক্লের্স অপকরিহার্যতা এই দৃশ্যের সামনে রয়েছে দোযখবাসীদের অপদস্থ, লাঞ্ছনা গঞ্জনা ও অপমানের দৃশ্য এবং তাদেরকে প্রদত্ত ভয়ানক আযাবের ছবি, আরও রয়েছে আল্লাহর নিদর্শনাবলী নিয়ে তারা যে তর্ক বিতর্ক করতো এবং বুক ভরা অহংকার নিয়ে তারা যে ফুলে ফেঁপে উঠতো, তাদের অপমানজনক পরিণতির দৃশ্য । এ কঠিন পরিণতিকে সামনে রেখেই আলোচনার গতিকে রসূলুল্লাহ (স.)-এর দিকে ফেরানো হচ্ছে। তীর জাতি চরম অহংকার করার কারণে তার সাথে যে তর্কে লিপ্ত হচ্ছে, সে অবস্থায় তাকে সবর করার জন্যে বিশেষভাবে উপদেশ দেয়া হচ্ছে। তাকে এই নিশ্চয়তা প্রদান করা হচ্ছে যে, অবশ্যই আল্লাহর সাহায্যের ওয়াদা সর্বাবস্থাতেই সত্য, সে সাহায্য আসবেই, সে ওয়াদার কিছু অংশকে তার জীবদ্দশায় তিনি হয়ত পূরণ করবেন, অথবা আল্লাহ রব্বুল আলামীন তার প্রিয় বন্ধুকে তার কাছে তুলে নেবেন এবং সকল কাজের দায়িত্ব তার কাছ থেকে ফিরিয়ে [৪০ সূরা আল মোমেন (৭০১) পারা ২৪ মনযিন্স ৬ VW UOT TU. VLOL DOL. COMI

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।