যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর আসমফ্মাত ২৪-৩৭ জ্গীবন সৃত্যু ও পুনক্ল্খ্খান সম্পর্কিত দৃষ্টিভৎপি আয়াতে বলা হয়েছে, ‘তারা বলে, আমাদের পার্থিব জীবন তো শেষ....... ।' (আয়াত ২৪-২৬) এই হচ্ছে ওদের সংকীর্ণ দৃষ্টিভংগি । জীবন বলতে তারা এই পার্থিব জীবনটাই বুঝে যা তারা দেখতে পায় এবং উপভোগ করতে পারে। ওরা দেখছে, এক প্রজন্ম আসছে আর এক প্রজন্ যাচ্ছে । এখানে মৃত্যুর বাহ্যিক অস্তিত্ব ওদের চোখে ধরা পড়ছে না৷ বরং ওদের বিশ্বাস, কালের পরিক্রমায় একসময় মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। অর্থাৎ কালের পরিক্রমাই ওদের আয়ু নিঃশেষ করে দেয় এবং ওদের দেহের ওপর মৃত্যুকে চাপিয়ে দেয়, ফলে সবার মৃত্যু ঘটে । বলা নিষ্পুয়োজন যে, এটা হচ্ছে জীবন ও মৃত্যু সম্পর্কে নিতান্ত অগভীর দৃষ্টিভংগি । এই দৃষ্টিভংগির ফলে মানুষ কখনও জীবনের অন্তর্নিহিত রহস্য উপলব্ধি করতে পারে না। এই শ্রেণীর মানুষ কখনও চিন্তা করে দেখে না যে, এই জীবন তাদের কাছে কিভাবে এবং কোথা থেকে আসলো এবং এ জীবন তাদের কাছ থেকে কে ছিনিয়ে নেয়? মানুষের মৃত্যু তো বিশেষ কোনো নিয়মের অধীনে ঘটে না, নির্দিষ্ট সংখ্যক দিন পার হলেই ঘটেনা ৷ কাজেই ওরা কি করে বুঝলো যে, সময়ের ব্যবধানেই মৃত্যু ঘটে? তাহলে অল্প বয়েসী শিশুদের মৃত্যু কিভাবে ঘটে? সুস্থ লোকদের মৃত্যু কিভাবে ঘটে? কোন নিয়মেই বা শক্ত সামর্থ্য লোকদের মৃত্যু ঘটে? এতে প্রমাণিত হয় যে, কেবল কালের পরিক্রমাকেই মৃত্যুর কারণ বলে গণ্য করা যায় না। বরং যারা গভীর দৃষ্টিভংগি এবং অনুসন্ধিৎসু মনোভাব নিয়ে জীবন ও মৃত্যুর বিষয়টি তলিয়ে দেখে, এর রহস্য উদঘাটন করতে চায় এবং এর প্রকৃত কারণ জানতে চায়, তারা কখনও সেই জাতীয় ব্যাখ্যায় সন্তুষ্ট থাকতে পারে না । এ কারণেই আল্লাহ তায়ালা বলেন, ‘সেই ব্যাপারে ওদের কোনো জ্ঞান নেই । ওরা তো নিছক অনুমান করে ।' অর্থাৎ ওরা নিছক ধারণা ও .অনুমানের ভিত্তিতে এসব কথা বলে থাকে। অথচ ওদের এসব অনুমান হচ্ছে নিতান্তই অস্পষ্ট ও ভিত্তিহীন যার সাথে প্রকৃত জ্ঞান ও চিন্তার কোনোই সম্পর্ক নেই ৷ এর দ্বারা বস্তুনিচয়ের প্রকৃত পরিচয়ও পাওয়া যায় না। যারা এ জাতীয় ধারণা ও অনুমানের ভিত্তিতে জীবন ও মৃত্যুর ব্যাখ্যা করে তারা কখনও এর অন্তরালে ভিন্ন এক সত্ববার ইচ্ছার পতিফলনকে দেখতে পায় না এবং কালের পরিক্রমার বাইরে অন্য কোনো কারণ দেখতে পায় না। ‘তাদের কাছে যখন আমার সুম্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, ...... ৷” (আয়াত ২৫) এটা হচ্ছে সম্পূর্ণ এক স্থুল দৃষ্টিভংগি । এই দৃষ্টিভংগি যারা পোষণ করে তারাও পূর্বের আয়াতে বর্ণিত লোকদের মতোই সৃষ্টির পেছনে ক্রিয়াশীল আল্লাহর কুদরতকে দেখতে পায় না, জীবন ও মৃত্যুর গোপন রহস্য তারা অনুধাবন করতে পারে না । এই পৃথিবীর বুকে মানুষকে কর্মের সুযোগ হিসেবে জীবন দান করা হয়। মানুষ এই সুযোগের কতোটুকু সদ্ব্যবহার করছে আল্লাহ তায়ালা তা পরীক্ষা করে দেখতে চান। এরপর তাদের মৃত্যু ঘটে । এই মৃত্যুর পর মানুষের কর্মের হিসাব নিকাশ করা হবে । তাই মানুষ মৃত্যুর পর পৃথিবীতে আর ফিরে আসবে না । কেউ চাইলেও আসবে না। কারণ এটা আল্লাহর সৃষ্টি বিধানের সাথে সংগতিপূর্ণ নয় । অথচ গোটা সৃষ্টি জগত এই নিয়ম | f www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।