যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত মুসলমানরা আল্লাহর একনিষ্ঠ আনুগত্য ও একক এবাদাত করুক এটা অমুসলিমরা কখনো পছন্দ করে না । মুসলমানরা তাদের সাথে যতোই কোমল ও বিনত্র আচরণ করুক, তাতেও তারা সমস্তুষ্ট হবে বলে আশা করা যায় না। কাজেই মুসলমানদেরকে আল্লাহর এবাদাত ও তার একনিষ্ঠ আনুগত্য চালিয়ে যাওয়া উচিত । কাফেরদের সন্তোষ অসন্তোষের তোয়াক্কা করা উচিত নয়। কেননা তারা কোনোদিনও সন্তুষ্ট হবে না। এরপর আল্লাহর এমন কয়েকটা গুণ বর্ণনা করা হচ্ছে, যা আল্লাহ তায়ালার একনিষ্ঠ এবাদাত ও আনুগত্যের সাথে সংগতিপূর্ণ- ‘তিনি উচ্চমৰ্যাদাশালী, আরশের অধিপতি । নিজের বান্দাদের মধ্য থেকে যার কাছে ইচ্ছে অর্থাৎ একমাত্র তিনিই উচ্চমর্যাদাশালী এবং সর্বোচ্চ আরশের মালিক । তিনিই তার সেই বিধান তার মনোনীত বান্দার কাছে পাঠান, যা অন্তর ও আত্মাকে পুনরুজ্জীবিত করে। এটা আসলে রেসালাত ও ওহীর দিকে ইংগিত । তবে যে বাচনভংগী এখানে অবলম্বন করা হয়েছে, তাতে ওহীর সুষ্ঠু পরিচয় নিহিত রয়েছে। সেটা হলো, ওহী মানবজাতির আত্মা ও জীবনী শক্তির উৎস, আর এই ওহী নির্বাচিত ব্যক্তিদের কাছে পাঠানো হয় ওপর থেকে । এই কথাগুলোর সবই আল্লাহর উল্লেখিত গুণ ‘আল-আলী’ ও ‘আল কাবীর’ (বড় ও উচ্চ)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ । ক্রসূন্পদের দায়িত্ব ও কর্তব্য এরপর বলা হচ্ছে যে, ওহী নাযিল করার জন্যে যে .বান্দাদেরকে মনোনীত করা হয়, তাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো সতর্ক করা। ‘যেন সে মহামিলনের দিন সম্পর্কে সতর্ক করে ।' এই দিন সমগ্র মানবজাতি একত্রিত হবে। পৃথিবীতে তারা যা কিছু করেছে, তাও প্রকাশিত হবে, মানুষ, ভ্রিন, ফেরেশতা ও সমস্ত সৃষ্টি সেদিন একত্রিত হবে এবং মহান, আল্লাহর সামনে হিসাব দিতে জমায়েত হবে। বস্তুত ‘তালাক’ শব্দের সব অর্থের আলোকেই এটা সম্মেলন ও সাক্ষাতের দিন। তাছাড়া এটা আত্মপ্রকাশেরও দিন। কোনো পর্দা, ঢাকনা, বা গোপনীয়তা ছাড়াই এদিন সবাই আত্মপ্রকাশ করবে । ‘সেদিন তারা সবাই আত্মপ্রকাশ করবে। আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকবে না’ বস্তুত কোনো সময়ে এবং কোনো অবস্থাতেই কোনো কিছু আল্লাহর চোখের আড়াল হয় না। এ দিন ছাড়া অন্যান্য দিন কেউ ভাবতে পারে যে, তাকে ও তার কাজ কর্মকে কেউ দেখতে পায় না। কিন্তু কেয়ামতের দিন কেউ এ রকম ভাববে না । সবাই ভাববে যে, আজ আর কোনো কিছু লুকানোর উপায় নেই । সবকিছুই প্রকাশিত এমনকি চিন্তা ও কল্পনার পর্দাও সরে যাবে। সেদিন বড় বড় অহংকারীরাও নিজের ক্ষুদ্রত্ব উপলদ্ধি করবে এবং সবাই বিনয়ী বান্দা হিসাবে আত্মপ্রকাশ করবে । সেদিন আল্লাহ তায়ালাই হবেন একমাত্র সর্বময় শাসক ও দন্ডমুন্ডের মালিক । তিনি সব সময়ই একক সর্বময় কর্তা । তবে কেয়ামতের দিন তার এই কর্তৃত্ব সবার চোখের সামনে সচ্ছ স্পষ্ট হয়ে ধরা দেবে। সকল নাস্তিক ও সকল বলদপীঁ এটা বুঝবে । সবাই নীরব ও নিস্তন্ধ হয়ে দাড়িয়ে থাকবে । একটা গুরুগন্তীর আওয়ায ধ্বনিত হবে যে, ‘আজ্ঞ রাজত্ব কার? একমাত্র পরাক্রমশালী এক ও অদ্বিতীয় আল্লাহর ।' নিজেই প্রশ্ব করবেন আর নিজেই উত্তর দেবেন। কেননা সেদিন তিনি ছাড়া আর কোথাও কোনো প্রশকারী ও উত্তর দাতা থাকবে না। www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।