অর্থাৎ তাদেরকে যে শরীয়ত দান করা হয়েছিলো তা ছিলো চূড়ান্ত ও সুস্পষ্ট । তাতে কোনো অস্পষ্টতা ছিলো না, কোনো বক্রতা ছিলো না এবং কোনো ক্রটি বিচ্যুতি ছিলো না । এই জাতীয় | | সুস্পষ্ট একটি বিষয়ে তাদের মতবিরোধ করার কোনো কারণ ছিলো না, অথচ তারা মতবিরোধ করেছে; আর এই মতরিরোধ কোনো অলস্পষ্টতার কারণে হয়নি এবং কোনো অজ্ঞতার কারণেও হয়নি ৷ বরং জেনে বুঝে তারা এই মতবিরোধ করেছে । তাই বলা হয়েছে ‘অতপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক জেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি করে...... ৷” অর্থাৎ তারা পরম্পর শত্রুতা, হিংসা বিদ্বেষের কারণে জেনে বুঝে এই মতবিরোধে লিপ্ত হয়। ফলে তাদের হাত থেকে নবুওত ও নেতৃত্বের ঝান্ডা ছিনিয়ে নেয়া হয়। তাদের ফয়সালা আল্লাহর হাতে চলে যাক, পরকালে তিনিই তাদের বিচার করবেন ৷ তাই বলা হয়েছে, ‘তারা যে বিষয়ে মতভেদ করতো, তোমার পালনকর্তা কেয়ামতের দিন তার ফয়সালা করে দেবেন ।' এরপর আল্লাহ তায়ালা পৃথিবীর বুকে নবুওত ও নেতৃত্বের জন্যে নতুন নবী নির্বাচিত করেন। যে নবী আল্লাহর নির্দেশ অনুযায়ী ও শরীয়ত অনুযায়ী মানব সমাজের নেতৃত্ব দেবেন। এখানে তার ব্যক্তিগত খেয়াল খুশীর কোনো সুযোগ থাকবে না । তাই বলা হয়েছে, ‘এরপর আমি তোমাকে রেখেছি দ্বীনের এক বিশেষ শরীয়তের ওপর ...... ৷” (আয়াত ১৮) অর্থাৎ দুটোর যে কোনো একটি হবে। হয় আল্লাহর শরীয়ত বা বিধান মোতাবেক জীবন চলবে ৷ অথবা ব্যক্তির খেয়াল খুশীমতো তা চলবে । তৃতীয় কোনো পষ্থা নেই, শরীয়ত ও মানুষের খেয়াল খুশীর মধ্যবর্তী কোনো পন্থা নেই । যদি কেউ আল্লাহর শরীয়তকে ত্যাগ করে তাহলে বুঝতে হবে যে, সে দ্বীন থেকে বের হয়ে গেছে। কেননা ব্যক্তিগত খেয়াল খুশীমতো বাইরে যা কিছু আছে তা সবই মনগড়া ও অজ্ঞতাপূর্ণ ৷ এখানে আল্লাহ তায়ালা তার রসূলকে অজ্ঞ লোকদের খেয়াল খুশীর অনুসরণ না করতে নির্দেশ দিচ্ছেন। কারণ, তারা কেউ তাকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবে না। তারা একে অপরের সহযোগী । কিনু তারপরও তারা তীর কোনোই ক্ষতি করতে পারবে না। কারণ স্বযং আল্লাহ তায়ালা হচ্ছেন তীর বন্ধু ও সহায়ক । তাই বলা হচ্ছে, ‘আল্লাহর সামনে তারা কেউ তোমার কোনো উপকারে আসবেনা |’ (আয়াত ১৯) এই আয়াত এবং এর আগের আয়াতে যা বলা হয়েছে, তা ইসলামী দাওয়াতের র পথনির্দশনা করছে। এখানে যা কিছু বলা হয়েছে, তারপর আর কিছু বলার প্রয়োজন থাকে না। অর্থাৎ আল্লাহর শরীয়ত এক ও অভিন্ন । মানবজাতির জন্যে এই শরীয়তই একমাত্র মনোনীত জীবন বিধান । এর বাইরে যা কিছু আছে তা সবই মনগড়া, যার উৎস হচ্ছে অজ্ঞতা ৷ কাজেই যারা ইসলামী দাওয়াতের ধারক ও বাহক তারা এক মাত্র আল্লাহর শীরয়তেরই অনুসরণ করবে এবং অন্যান্য সকল মনগড়া মতবাদ আদর্শ ত্যাগ করবে । তারা যেন কখনও এই শরীয়ত থেকে বিচ্যুত হয়ে অন্য কোনো মতবাদের অনুসরণ না করে। কারণ যারা এসব মনগড়া মতবাদের সৃষ্টা ও ধারক, তাদের কেউ আল্লাহর হাত থেকে কাউকে রক্ষা করতে পারবে না । তবে তারা আল্লাহর শরীয়তের বিরুদ্ধে এক্যবদ্ধ । কাজেই তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা আশা করা বাতুলতা মাত্র । তারা কারো কোনো ক্ষতিও করতে পারবে না । কারণ, যারা আল্লাহর দ্বীনের ওপর টিকে থাকবে তাদেরকে আল্লাহই রক্ষা করবেন। আল্লাহর সামনে অন্য কারো কোনে৷ ক্ষমতা নেই । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।