যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

দিয়েছেন । এই সৃষ্টি জগতের কিছু শক্তিকে মানুষের অনুগত করে দেন। আবার কিছু শক্তিকে তার আয়ত্তের বাইরে রাখেন ৷ উভয় অবস্থায়ই তার জন্যে কল্যাণকর এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহ স্বরূপ । এই প্রত্যেকটাতেই চিন্তাশীল মানুষের জন্যে শিক্ষা রয়েছে, যারা চিন্তাশীল তাদের জন্যে এতে নিদর্শন রয়েছে ।' চিন্তা তখনই বিশুদ্ধ, নির্ভুল, ব্যাপক ও গভীর হতে পারে। যখন তা সেই সব শক্তিকে অতিক্ৰম করে যায়, যার গোপন রহস্য সে উদঘাটন করতে পারে। এই সব পার্থিব শক্তির উৎসের সন্ধান পাওয়া, এই শক্তির নিয়ন্ত্রণকারী প্রাকৃতিক বিধানের সন্ধান পাওয়া, সব প্রাকৃতিক বিধান এবং মানুষের প্রকৃতির মধ্যকার যোগসূত্রের সন্ধান পাওয়ার পরই মানুষের চিন্তা নির্ভুল হতে পারে। এই যোগসূত্রই মানুষের জন্যে তার সাথে সংযোগ স্থাপন সহজ করে দেয়। এই যোগসূত্রের সন্ধান না পেলে সে সংযোগ স্থাপনও করতে পারতো না এবং এই সব প্রাকৃতিক শক্তি দ্বারা সে উপকৃতও হতে পারতো না । বেইমান হতভাগপাদের প্রতি মোমেনদের করুণা সূরার এই পর্যায়ে যখন মোমেনের অন্তর প্রকৃতির অস্তরের সাথে মিলিত হয় এবং সে প্রকৃত শক্তির উৎসের সন্ধান পায়, তখনই মোমেনদেরকে আহ্বান জানানো হচ্ছে, তারা যেন সেসব দুর্বল ও অক্ষম মানুষের প্রতি মহানুভবতা প্রদর্শন করে, যাদের অন্তর উক্ত উৎসের সাথে এখনো মিলিত হতে পারেনি । আলোকোজ্জ্বল মহাসত্যের সন্ধান থেকে বঞ্চিত এই সব দুস্থ হতভাগা মানুষের প্রতি কিছুটা সহানুভূতিশীল হবার জন্যে মোমেনদেরকে উপদেশ দেয়া হয়েছে । (আয়াত ১৪ ও ১৫) এ হচ্ছে আখেরাতে অবিশ্বাসীদের প্রতি সদয় হওয়ার জন্যে মোমেনদের প্রতি উপদেশ৷ এই | সদয় হওয়া ও ক্ষমা করার নির্দেশ এই দৃষ্টিকোণ থেকে দেয়া হয়েছে মোমেনরা তাদের চেয়ে শ্রেষ্ঠ, মহৎ, উদার ও শক্তিশালী । প্রকৃতপক্ষে যারা আখেরাতে ও আল্লাহর আযাবে বিশ্বাস করে না, তারা দুস্থ মানুষই বটে । তারা সহানুভূতি পাওয়ার যোগ্য । কেননা তারা সেই অঢেল শক্তি, সমৃদ্ধি ও করুণার উৎস তথা আল্লাহর প্রতি ঈমানের উৎস, নিরাপত্তার উৎস, তার সাহায্যের উৎস, বিপদের সময়ের একমাত্র নির্ভরযোগ্য আশ্রয় থেকে বঞ্চিত । অনুরূপভাবে তারা প্রাকৃতিক বিধানের সাথে যুক্ত প্রকৃত নির্ভুল জ্ঞান থেকেও বঞ্চিত । মোমেনরা, যারা ঈমানের ন্যায় মহামূল্যবান সম্পদের অধিকারী এবং আল্লাহর অনুগ্রহ ও করুণার অধিকারী, এসব বঞ্চিত মানুষের নিরবুদ্ধিতা ও ঝৌক প্রবণতার প্রতি ক্ষমা প্রদর্শন করাই তাদের পক্ষে উত্তম । অন্যদিকে, মোমেনদের উচিত, তাদের ব্যাপার আল্লাহর কাছে সোপর্দ করা, যিনি সৎকর্মশীল ও অসংৎকর্মশীল উভয়কে যথোচিত প্রতিফল দিতে পারেন, যিনি তাদের অন্যায় অত্যাচারে ক্ষমা প্রদর্শনকে সৎকাজের তালিকাভুক্ত করেন । অবশ্য এই ক্ষমা ও মহানুভবতা কেবল সেই অপরাধের ক্ষেত্রেই সীমিত থাকবে, যা সমাজে অশান্তি ও বিশৃংখলা সৃষ্টির সাথে জড়িত নয় এবং ফৌজদারী অপরাধের আওতায় পড়ে না। সবার শেষে এই বলে উপসংহার টানা হয়েছে যে, প্রত্যেক মানুষ তার অপকর্মের জন্যে ব্যক্তিগতভাবেই দায়ী, প্রত্যেক কাজের উপযুক্ত বদলা পাওয়া মানুষের ন্যায়সংগত অধিকার এবং প্রত্যেক মানুষকেই সর্বশেষে তার কাছে ফিরে যেতে হবে। ‘যে সৎ কাজ করবে, সেটা সে নিজের কল্যাণের জন্যেই করবে। আর যে খারাপ কাজ করবে। সে নিজের অকল্যাণের জন্যেই করবে। এপর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ফিরে যাবে৷’ খিলাল ১৮তস ৩৫ 'ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।