যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

‘অতএব তাকে যন্ত্রণাদায়ক শান্তির সুসংবাদ দাও ৷' সুসংবাদ ভালো জিনিসের জন্যে হয়ে থাকে । এখানে বিদ্রুপের ভংগীতে কথাটা বলা হয়েছে। অর্থাৎ সে যখন সতর্কবাণী শুনছে না, তখন তার কাংখিত সর্বনাশ এসে যাওয়াই উচিত ৷ ওটাই তার জন্যে শুভ সংবাদ । এভাবে আরো তীব্রভাবে বিদ্রুপ করা হলো । ‘আর যখন সে আমার কিছু আয়াত জানতে পারে, তখন তা নিয়ে ব্যংগ বিদ্রুপ শুরু করে দেয় ।' অথচ সে জানে এই আয়াত কার এবং কোথা থেকে এসেছে । এটা অধিকতর মারাত্মক ও কলংকজনক ৷ আর এ আচরণটাও প্রাচীন ও আধুনিক উভয় ধরনের জাহেলিয়াতে পুনরাবৃত্তি ঘটে থাকে শুধু সাধারণ মানুষই নয়, বরং মুসলমান নামধারীদেরও অনেকে জেনে-শুনে আল্লাহর বাণীকে উপহাস করে থাকে এবং তাকে ও তার ভক্তদেরকে উপহাসের পাত্র বানায় । বিশেষত যারা চায় যে, আল্লাহর বাণীই পুনরায় জনগণের জীবনে বাস্তবায়িত হোক । ‘তাদের জন্যে অপমানজনক আযাব ৷' বস্তুত অপমান ও লাঞ্চনা তাদেরই প্রাপ্য, যারা জেনে শুনে আল্লাহর বাণীকে উপহাস করে তার প্রতি অসম্মান প্রদর্শন ও বেয়াদবী করে। এ আযাব খুবই নিকটে প্রস্তুত রয়েছে, যদিও তার কার্যকর হওয়ার সময় কিছু পরে আসবে প্রকৃতপক্ষে এ আযাব প্রস্তুত রয়েছে। ‘তাদের আড়ালেই রয়েছে জাহান্নাম ।' এখানে তাদের আড়ালেই কথাটা তাৎপর্যবহ ৷ অর্থাৎ এই আযাব তাদের আড়ালে রয়েছে বলে তারা দেখতে পায় না। আর এর প্রতি উদাসীন রয়েছে বলে তারা তা থেকে বাচার চেষ্টা করছে না এবং এ আযাব থেকে কিছুতেই উদ্ধার পাবে না। ‘তারা যা কিছু উপার্জন করেছে তা তাদের কাজে আসবে না, যে সব জিনিসকে তারা আল্লাহর বিকল্প অভিভাবক মনে করেছে, তাও কোনো উপকারে আসবে না!’ অর্থাৎ তাদের করা কোনো কাজ এবং উপার্জিত কোনো সম্পদ তাদের কাজে লাগবে না। এমনকি তারা কোনো ভালো কাজ করলেও তা ধূলোর মতো উড়ে যাবে, ধরে রাখতে পারবে না। কেননা তার ভিত্তি ঈমানের ওপর ছিলো না । আল্লাহ তায়ালা ছাড়া যাদেরকে তারা অভিভাবক দেবদেবী, উপাস্য, সাহায্যকারী, বন্ধ-হিসাবে গ্রহণ করেছে, তারা তাকে সাহায্য করতেও পারবে না, সুপারিশও করতে পারবে না। ‘তাদের জন্যে মস্ত বড় আযাব রয়েছে ।' অর্থাৎ সে আযাব শুধু অপমানজনকই নয়, বরং বিরাটও। কেননা আল্লাহর কালামের সাথে ঠাষ্টা বিদ্বপ করে তারা যে অপরাধ করেছে, তা এতো জঘন্য যে, সে জন্যে অপমানজনক শাস্তিও তাদের প্রাপ্য, আবার এই অপরাধ এতো বড় যে, তার শাস্তিটাও বড় হওয়া উচিত । এ আয়াতে যেহেতু আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রপের উল্লেখ রয়েছে এবং তা থেকে মানুষকে ফেরানো ও তার বিরুদ্ধে অহংকার ও দম্ভ প্রদর্শনের বিবরণ দেয়া হয়েছে, তাই পরবর্তা আয়াতে এই আয়াতের প্রকৃত পরিচয় ও তাকে প্রত্যাখ্যানের শাস্তির উল্লেখ করা হয়েছে৷ ‘এ হচ্ছে হেদায়াতের উৎস । আর যারা তাদের প্রতিপালকের আয়াতের সাথে কুফরী করেছে। তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক নোংরা শাস্তি ।' কোরআনের পরিচয় এটাই যে, তা হেদায়াতের উৎস । নির্ভুল ও নির্ভেজাল হেদায়াতের পথ । এর সাথে গোমরাহীর কোনো মিশ্রণ নেই । যে কোরআনের পরিচয় এই, তার আয়াতগুলোকে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।